২০৩০ সাল।
আমি হাসপাতালের জরুরী বিভাগে! ক্ষত বিক্ষত পা দিয়ে রক্ত পড়ছে (আল্লাহ না করুক) ।
বাংলা সিনেমার এক কালের অমর নায়ক মিশা সওদাগরী স্টাইলে ডাক্তার আসলো।
একটা কাঁচি নিয়ে আমার চোখের দিকে আসছে। আমি ভয়ে ভয়ে সুধাইলাম, ‘স্যার, সমস্যা পায়ে। ’
উনি প্রতিত্তুরে বললেন তার জন্য আগে চোখ উপরে ফেলতে হবে।
এতে করে পায়ের রক্ত পড়া-টা দেখা যাবে না ফলে কষ্ট আপাতত একটু কম হবে।
আমি আরো ভয়ে জিজ্ঞেস করলাম “আপনি কত ব্যাচ” স্যার?
উনি চোরা একটা হাসি দিয়ে বললেন আজ্ঞে #২০১৫-১৬!
আমি ক্ষত-বিক্ষত পা নিয়েই হাসপাতাল থেকে দৌড়ে পলায়ন করিলাম...
(কাল্পনিক)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

