
যে যাবার চলে যায় হায়
তবুও নির্লজ্জ মন নাহি মানিতে চায়।
তুমি ছিলে মোর প্রতিটি প্রশ্বাসের অক্সিজেন
তুমি বিহনে বিষাক্ত জীবনে, প্রতিটি নিঃশ্বাসে মোর
হাইড্রোজেনের মত কিছু একটা অনুভব করিতে পায়।
নিঃশ্বাস চলে গেলে কেহ কি আর বাঁচিতে পায় ?
তুমি কেন চলে গেলে হায়, নাহি আর বাঁচিতে মন চায়।
অভিশপ্ত জীবন আমার, বিষাক্ত মন আমার
হৃদয়ের ক্ষতটা ক্রমাগত বেড়ে চলে যায়।
তবুও তোমায় দিবো নাকো কোন অভিশাপ,
তোমার প্রতি রইল মোর পূর্ণ আশির্বাদ।
এই হৃদয় থেকে সরে গিয়ে, পেয়েছি যে শিক্ষা
তা কখনও ভুলবার নয়, সুখে থেকো অন্যর ঘরনী হয়ে।
জীবন নামক জেলখানার আসামী হয়ে দেখবো আজীবন।
ছবিঃ নেট
সর্বশেষ এডিট : ০৩ রা ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



