somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রিয় সূচিস্মিতা পারলে দিও প্রেম সমাধিতে এক বিন্দু অশ্রু ফোঁটা

৩১ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



কবি নীলপরী -এর প্রেমসমাধিতে রক্তগোলাপ হয়ে ফুটবো
কবিতা অনুভবে প্রতিকাব্যে লেখার চেষ্টা......


তোমার এক ফোঁটা অশ্রুর জন্য
আমি আরও শত শতাব্দী প্রতীক্ষায় থাকব,
প্রেম-সমাধিতে রক্তগোলাপ দিতে নয়
পারলে দিয়ে যেও তোমার অশ্রু জল
তবে পাবে এ হৃদয় দু-দন্ড শান্তির স্পর্শ !


তুমি যোজন-বিয়োজনে হিসাবে বড় হিসাবী
তোমার কল্পনাগুলো বড় কাল্পনিক.... !!

আমি তো নই কোন জীবনানন্দ দাশ ...
যে আরেক কাল্পনিক চরিত্র রচনা করে যাব
হাজার বছর ধরে হেটে যাব পৃথিবীর বুকে,
বনলতার মত করে খুঁজে যাব,
চেয়েছিলাম তোমায় নিয়ে যাব
আমাদের ভালবাসার মিলন মেলায়।

তোমার নীরবতা ঝুলে আছে
এ ভালবাসার সুন্দর ভবিষৎ এবং
নিশ্চিত-অনিশ্চয়তার দোলকের মাঝে?
জেনে রাখো, শুধু মনে রেখ...
ভালবাসায় কোন লুকোচুরি খেলা নয়
বা তাস-পাশা নিয়েও জুয়া খেলা নয়..

আজ নিঃসঙ্গ গ্রহের মত আমিও যে একা
তোমার নীরবতার নীরব আঘাতে কক্ষচ্যুত
জন্ম দিয়েছে এক প্রশ্নবিদ্ধ প্রেমের সমাধি
যদি কখনও তোমার সময় হয়
প্রেমসমাধিতে রক্তগোলাপ নয়
পারলে দিও তাতে তোমার বিন্দু অশ্রু ফোঁটা
তবে পাবে এ হৃদয় দু-দন্ড শান্তি
সূচিস্মিতা.. .


ছবিঃ নেট।
সর্বশেষ এডিট : ২২ শে নভেম্বর, ২০১৭ সকাল ১০:৫৭
৪৪টি মন্তব্য ৪৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পেটে লাথি মারলে, স্লোগান তো উঠবেই !

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই অক্টোবর, ২০২৬ রাত ১২:২৬


ভয়ের কিছু নেই। এখনো পরিস্থিতি খারাপ হয়নি । তবে সাধু সাবধান। দেশ জুড়ে স্লোগান দেওয়া শুরু হলে সবকিছু ভেঙে পড়তে খুব বেশি সময় লাগবে না।সরকার এখন ঢাকা সহ দেশের... ...বাকিটুকু পড়ুন

ইসলামের জ্ঞানদীপ : যুক্তির আরব্য-ফারসী নবযাত্রা প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য -৩য় পর্ব

লিখেছেন ডঃ এম এ আলী, ০৬ ই অক্টোবর, ২০২৬ রাত ১:১৭

জাতীয় জন্মসনদে ভুলের ভূত আর সাভারের জালিয়াতি চক্র: সাধারণ মানুষের ভোগান্তি কি কোনোদিন থামবে না?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:০০



আজ ৬ অক্টোবর, জাতীয় জন্ম ও মৃত্যুনিবন্ধন দিবস। এবারের প্রতিপাদ্য ঠিক করা হয়েছে—‘নির্ভুল নিবন্ধন, নিশ্চিত হবে সুশাসন’। অথচ বাস্তবতা যেন এই স্লোগানের একদম উল্টো! সরকারি নথিতে যখন সাধারণ... ...বাকিটুকু পড়ুন

দেশভাগ, উদ্বাস্তু এবং রোহিঙ্গা

লিখেছেন রাজীব নুর, ০৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৪২



দেশভাগের অনেক পরে আমার জন্ম।
আমি দেশভাগের ইতিহাস জানি। দেশভাগের পরে যা হয়েছে, অতি মন্দ সব ঘটনা ঘটেছে। লাখ লাখ মানুষ প্রাণ হারিয়েছে এবং হাজার হাজার নারী নির্যাতনের... ...বাকিটুকু পড়ুন

এদেশে এখন শেখ হাসিনা প্রয়োজন- নাকি আমরা তাঁর সময়ের কিছু বাস্তবতাকে নতুন করে অনুভব করছি?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৫৭


এদেশে এখন শেখ হাসিনা প্রয়োজন- নাকি আমরা তাঁর সময়ের কিছু বাস্তবতাকে নতুন করে অনুভব করছি?

একটা সময় ছিল- শেখ হাসিনার নাম উচ্চারণ করলেই কারও চোখে ক্ষোভ, কারও মনে শ্রদ্ধা,... ...বাকিটুকু পড়ুন

×