
সাহিত্যিক জাফর ইকবাল প্রধানত একজন শিশু কিশোর সাহিত্যিক,আমাদের বাংলাদেশের সাহিত্যে শিশুদের নিয়ে খুব একটা লেখা হয় নি,বাংলাদেশের অধিকাংশ লেখকদের অদ্ভুত একটা মানসিক ব্যাধি আছে।এদের ধারনা শিশুদের নিয়ে যারা লেখেন তারা বড় মাপের সাহিত্যিক না,বড় মাপের সাহিত্যিক হতে হলে বড়দের নিয়ে লেখো (আমি নিজেও এই রোগে আক্রান্ত )।যারা কিছুটা শিশু কিশোর দের জন্য লিখেও থাকেন তাদের সেই লেখাটা হয় ভূত সম্প্রদায় নিয়ে লেখা অদ্ভুত হাস্যকর কিছু লেখা।আমাদের বাংলা ভাষার সাহিত্য দুই প্রকারের ১।পশ্চিম বঙ্গের সাহিত্য বা মাসি পিসিদের সাহিত্য ২।আমাদের বাংলাদেশের সাহিত্য বা আপা দুলাভাইদের সাহিত্য।মাসি পিসিদের সাহিত্যে শিশু কিশোর সাহিত্য বেশ সমৃদ্ধ।স্বাধীন বাংলাদেশে বা তার আগে পূর্ব বঙ্গে সেই তুলনায় শিশু কিশোর নিয়ে আমি বলবো কিছুই করা হয়নি।কিন্তু তারপরেও আমাদের দেশে জাফর ইকবাল শিশু কিশোর নিয়ে লিখেছেন এবং প্রচুর লিখেছেন,আমি তাকে বাংলা ভাষায় লেখা আধুনিক কল্প কাহিনির জনক বলবো।তার মত পর্যায়ের লেখক ওপার বাংলায় ও জন্ম হয়নি।
যাই হোক এবার মূল কথায় আসি,জাফর ইকবাল স্যার এর একটা আত্মজীবনীমূলক বই আছে,তার লেখা অনেক গুলা আত্মজীবনীমূলক বই এর মধ্যে এটা একটা।বইটার নাম “রঙ্গিন চশমা”।লেখকের বিশ্ববিদ্যালয় পড়া কালীন সময়ের ঘটনা নিয়ে লেখা এই বই।লেখক তার বিশ্ববিদ্যালয় জীবনে ঘটে যাওয়া বিচিত্র সব ঘটনা ও সেই সময়ের তার পরিবারের কথাও বইয়ে তুলে ধরেছেন।বইটার একটা অধ্যায়ে পড়লাম লেখক সেই সময়ে বাংলাদেশ টেলিভিশনে একটা অনুষ্ঠানের সাথে যুক্ত ছিলেন।শিশু দের নিয়ে বিজ্ঞান জিজ্ঞাসার একটা অনুস্থান।অনুষ্ঠান টির নাম “কিন্তু কেন”।লেখক লিখছেন “টেলিভিশনের এই অনুষ্ঠানটিতে আমার একটা বড় সুবিধে হয়েছিল।আমার নিয়মিত অর্থোপার্জনের একটা একটা ব্যবস্থা হয়ে গিয়েছিল।যতদিন বিশ্ববিদ্যালয়ে ছিলাম নিজের খরচ নিজেই চালিয়ে নিয়েছি,বেশ সম্মান জনক উপায়েই।প্রাইভেট টিউশনির মতো অসম্মানের কাজ করতে হয় নি”।(রঙ্গিন চশমা,পৃষ্ঠা ৭৩)।
লেখকের লেখার এই অংশ গুলো পড়ে আমাকে প্রচণ্ড বিস্মিত হতে হয়।জাফর ইকবাল স্যার এর মত একজন মানুষ বলছেন প্রাইভেট টিউশনি করা অসম্মান জনক একটি কাজ।স্যার এর কাছে আমার প্রশ্ন আপনি যেহেতু কখনো প্রাইভেট টিউশনির মতো কোন কাজ করেন নাই তাহলে আপনি কিভাবে বুঝলেন যে এই কাজটি বা এই পেশাটি অসম্মান জনক?স্যার সবাই তো আর আপনার মতো ভাগ্য নিয়ে জন্মায় নাই, তাই আমার মতো আর অনেককেই আপনার ভাষায় এই অসম্মান জনক কাজটি করতে হচ্ছে।
দুঃখিত স্যার প্রাইভেট টিউশনি অসম্মানের একটি কাজ আপনার এই কথাটি মানতে পারছি না।
সর্বশেষ এডিট : ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


