ছিন্নমুল
জাকির হাসান
মৌলিক অধিকার থেকে বিচ্ছিন্ন মানুষগুলো ছিন্নমুল
নিয়তির অপঘাতে, দাঁড়িয়েছে ফুটপথে হারিয়ে সকল কূল
ওরা এই বাংলার-ই সন্তান
বাঁচার লড়াইয়ে নগরের বুকে করে জীবিকার সন্ধান
জীর্ণ শরীর, মলিন কাপড়, বুভুক্ষু বদন
জানিনা কেন, কি কারনে বিধাতার এই আচরণ
নগর সভ্যতার সম্মুখ দুয়ারে যখন মানুষের এই দশা
ভূ-লুন্ঠিত মানবতার আর্তনাদে আমি হারিয়ে ফেলি ভাষা
যখন দেখি শ্রৈনী-বৈশম্যে জাতী ভয়ঙ্কর ব্যাধীতে জীর্ণ
বিকৃত বিলাসী বাসনায় মানুষ-মানবতা সংকটে সংকীর্ণ
পুঁজিপতি দেয় হুংকার
ওরা পেয়েছে দাতা সেঁজে গরীব মারার সিকৃত কারবার
ছিন্নমূলদের ভাগ্যের পরিবর্তন নাই
ভাগ্যদেবী পুঁজিপতির ওদের পাতে ছাই
তাই বিপর্যস্ত সমাজ সংস্কৃতি
বাড়ছে নৈরাজ্য অসঙ্গতি
শুধুই জাগ্রত বোধের অবাব
মানব কুলে জন্ম নিয়ে কেন হায়েনার মত স্বভাব
জেনেছি এ বিশ্ম সংসারে মানব বিন্যাস বিধাতার আয়োজন
সুতরাং অতি কথার বাড়াবাড়ী অতীব নিস্প্রোজন

সর্বশেষ এডিট : ২৯ শে মে, ২০১৬ রাত ৯:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



