অচিন পথিক
জাকির হাসান
যদি দেখা হয় তার সাথে কোন এক বাদল দিনে
ঘন বর্ষার বিজলী আলোয় চেয়ে রব আনমনে
আহত হৃদয় অভিভূত, পরাভূত, বজ্র গর্জনে
নিরুত্তর নিভৃতে অপলক নয়নে, শুধু চেয়ে রব তার পানে
দেখেছি তারে কত শত রুপে-রঙ্গে ফাগুন, অমাবস্যার অন্ধকারে
নির্ঘুম রাতে, ঘুমের ঘোরে দেখেছি তারে, আমার ভেতর আবাস যে তার আমি অমার নাইরে
আরো কত শত গলি পথ রাজ পথ আম জনতার ভিড়ে, পথ হারিয়ে নোনা জলে আমি অচিন পুরে
র্জীর্ণ র্শীর্ণ নিবু নিবু প্রানে পথের ক্লান্তি ভুলে
সম্মুখে এসে দুয়ারে দাঁড়িয়েছি ফাগুন হাওয়ার কালে
ক্ষত বিক্ষত যৌবন উদ্বাস্তু যাযাবর হয়ে চলছে নিরুদ্দেশেে
উপেক্ষিত আহব্বানে সে থাকে সীমানার ওপাশে
সে থাকে দীগন্তে মিশে, রক্তের শিহরণে,প্রকৃতির নির্যাসেে
উদাসী খেয়ালে, ভীম বিভিষণে
আহত হৃদয়ের আর্তিনাদে, হাহাকারে
দুর পারাপারে
আমি অচিন পথিক দিক হারিয়ে আমার আমি নাইরে
আপেক্ষায় আছি যদি দেখা হয় কোন এক বাদল দিনের দুপুরে

সর্বশেষ এডিট : ২৯ শে মে, ২০১৬ রাত ৯:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



