অনেক দিন থেকেই হিসাব টা নিয়ে ভাবছিলাম । আমি আমার আম জ্ঞান আর অনুভুতি দিয়ে যা বুঝি, তাই সবার সাথে শেয়ার করছি ।
ভারতের সাথে আমাদের বানিজ্য বৈষম্য ৩০০ কোটি ডলার, এবং তা ভারতের পক্ষে । আমরা নাকি প্রতি বছর ভারতের ৩৫০ কোটি ডলারের পন্য কিনি, আর ভারত কেনে আমাদের মাত্র ৫০ কোটি ডলারের পন্য ।
এই বিরাট ফারাকের কারন টা কি ! প্রধানত আমরা যথেচ্ছা ভারতিয় পন্য কিনি । মানে দরকারে অদরকারে নিজেদের দেশের পন্য না কিনে ভারতিয় পন্য কিনতে ধিধা করি না । কিন্তু ভারতিয়রা তা করে না । ওরা যথেষ্ট হিসাব করে বাংলাদেশি পন্য কেনে । বিশেষ ক'টি পন্য ছাড়া আমাদের পন্যের মান ভারতের থেকে কোন অংশেই কম নয় । উদাহরন হিসেবে টয়লেট্রিজ এবং ফার্মাসিউটিক্যালের কথা বলা যায় ।
অনেকেই বলবেন ভারতের জিনিষ না কিনলে আমাদের চলবে না । কিন্তু সব পন্যের বেলায় কথাটা খাটে না । মনে করুন মাত্র ১ বছর যদি আমরা ভারতের পেয়াজ না কিনে দেশি পেয়াজ কিনি । তাহলে ১ বছর আমাদের বেশি দামে পেয়াজ কিনতে হবে ঠিকই কিন্তু পরের বছর গুলোতে দেশি পেয়াজে বাজার সয়লাব হয়ে যাবে । ২ বছর যদি ভারতের গরু আমদানি বন্ধ রাখা হয়, তবে দেশে গড়ে উঠবে হাজার হাজার গড়ুর খামার, কর্মসংস্থান হবে হাজার হাজার । ভারত-পাকিস্তানের সালোয়ার কামিজের মত ড্রেসগুলো যদি আমরা না কিনি, তাহলে দেশিয় বুটিক শিল্প প্রান পাবে ।
আমরা ভারতিয় টিভি দেখে আর ভারতের ল্যাহেঙ্গা ধরনের ড্রেস, ওষুধ, সাধারন খাবার ইত্যাদি নিত্যপ্রয়জনিয় নয় এমন অনেক পন্য কিনি, যা ভারতিয়রা করে না । আমার জ্ঞান বলে আমরা ভারতের কাছ থেকে যে পন্য সারাবছর কিনি, তার অন্তত ৩ ভাগের ১ ভাগ আমরা অপ্রয়জনে কিনি । অর্থাত ১০০ কোটি ডলার আমরা মিছেমিছি ভারতকে দিচ্ছি প্রতি বছর । আর সে টাকায়ই ভারত ফেলানিদের গুলি করার রাইফেল, বুলেট, বিএসএফ জওয়ানের বেতন-পোষাক সব কিছুর ব্যায় বহন করে ।
যে ঘৃনা ভারত আমার ভেতরে ঢুকিয়ে দিলো, আমি পারত পক্ষে আর ভারতের কিছু কিনবো না ।
আসুন সজাগ হই : ফেলানিকে গুলি করা রাইফেলটিও আমাদের টাকায় কেনা
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৪টি মন্তব্য ১টি উত্তর
আলোচিত ব্লগ
দ্য ব্লাইন্ড স্পট

ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক... ...বাকিটুকু পড়ুন
কাতুকুতু'র কাহিনীনামা
কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন
বাঙালিয়ানা ভোজ ও রুপালি ইলিশের স্বাদ

প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য

ভূমিকা
সকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি... ...বাকিটুকু পড়ুন
আওমীলীগকে সম্পর্কে কি আপনার মনে এখন কোনো পজিটিভ চিন্তা উঁকি দেয়?

বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।