সকাল ৭.৩০ । কাদা, বৃষ্টির পানি, রিক্সার জন্য অপেক্ষা, তারপর বিরক্তি আর আলসেমি ভর্তি মুখ নিয়ে একটা সিগেরেট ধরানো। হাঁটা, রেল লাইন পেরিয়ে সদর রাস্তা, আবার বাসের জন্য অপেক্ষা, ইদানিং ট্রাফিক পুলিস গুলো বড্ড বেশি বিরক্ত করছে। মোটামুটি ৩৫/৪০ সেকেস্ডের ১টা দেৌর, ইস্ !! আর একটুর জন্য ১টা সিটে বসা হল না। ঝুলতে ঝুলতে ৯.৩০, অফিস।
রাত ৮.৩০...
রিক্সার জন্য অপেক্ষা, তারপর বিরক্তি আর আলসেমি ভর্তি মুখ নিয়ে একটা সিগেরেট ধরানো। মোটামুটি ৩৫/৪০ সেকেস্ডের ১টা দেৌর, ইস্ !! আর একটুর জন্য ১টা সিটে বসা হল না। ঝুলতে ঝুলতে ১০.৩০। কাদা, বৃষ্টির পানি,
তারপর বিরক্ত ভর্তি মুখ নিয়ে আর একটা সিগেরেট ধরানো। হাঁটা, রেল লাইন পেরিয়ে রিক্সার জন্য অপেক্ষা, পৃখিবীর সমস্ত ক্লান্তি নিয়ে বাডি ফেরা। ঘুম..
আবার সকালের জন্য অপেক্ষা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



