somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ডিসিসি নির্বাচন ২০১২: বিএনপির মেয়র প্রার্থী আসাফ্ উদ্দৌলাহ ও শাহদীন মালিক!

১২ ই এপ্রিল, ২০১২ বিকাল ৪:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


সাবেক সচিব মোহাম্মদ আসাফ্ উদ্দৌলাহ ও সংবিধান বিশেষজ্ঞ ব্যারিস্টার ড. শাহদীন মালিককে ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থী করতে চায় বিএনপি।

দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত ৯ এপ্রিল সংবাদ সম্মেলনে বলেছিলেন, সিটি করপোরেশন নির্বাচনে চমক আপেক্ষা করছে। আসাফ্ উদ্দৌলাহ ও শাহদীন মালিক মেয়র প্রার্থী হলে সেটাই হবে বিএনপি’র বড় চমক বলে মনে করছেন রাজনৈতিক মহল।

বিএনপির একটি সূত্র জানায়, জনগণের কাছে গ্রহণযোগ্য অরাজনৈতিক ব্যক্তিত্ব এবার সিটি করপোরেশনে মেয়র হোন- এ ধরনের চিন্তা থেকেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এই দু’জনকে মেয়র পদে প্রার্থী করার চিন্তা করছেন।

চিকিৎসার জন্য ৯ এপ্রিল সিঙ্গাপুরে গেছেন খালেদা জিয়া। তিনি ফিরে আসবেন আগামী ১৬ এপ্রিল। জানা যায়, যাওয়ার আগে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ঢাকা মহানগর বিএনপি’র আহবায়ক সাবেক মেয়র সাদেক হোসেন খোকাকে মেয়র প্রার্থী কাকে করা যায় এ নিয়ে বিভিন্ন পর্যায়ে আলোচনা করতে বলে গেছেন। একই সঙ্গে তিনি তাদের দায়িত্ব দিয়েছেন আসাফ্ উদ্দৌলাহ ও শাহদীন মালিকের সঙ্গে প্রাথমিক আলোচনা করতে।

এ বিষয়ে জানতে চাইলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বার্তা২৪ ডটনেটকে বলেন, “মেয়র নির্বাচন নিয়ে আমরা এখনো কোনো সিদ্ধান্ত নিইনি।”

আসাফ্ উদ্দৌলাহ ও শাহদীন মালিককে সমর্থন দিচ্ছেন কিনা জানতে চাইলে, তিনি বলেন, “ম্যাডাম আসার আগে কোনো কিছু বলতে পারছি না।”

মোহাম্মদ আসাফ্ উদ্দৌলাহ’র সঙ্গে যোগাযোগ করলে তিনি বার্তা২৪ ডটনেটকে বলেন, “মেয়র নির্বাচন করার মতো টাকা-পয়সা আমার নেই। আর মেয়র হওয়ার কোনো ইন্টারেস্টও নেই। আগে কখনো এ নিয়ে চিন্তাও করিনি।”

খালেদা জিয়া যদি নির্বাচন করতে বললে আপনি কী করবেন-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “তখন ভেবে দেখবো।”

উত্তরে নাকি দক্ষিণে থাকেন জানতে চাইলে তিনি বলেন, “আমি জানি না উত্তর না দক্ষিণ।” তার বাসা ধানমন্ডির তিন নম্বর রোডে বলে তিনি জানান।

শাহদীন মালিকের কাছে এই বিষয়ে জানতে চাইলে তিনি বার্তা২৪ ডটনেটকে বলেন, “মেয়র নির্বাচন করার বিষয়ে আমার সরাসরি উত্তর হচ্ছে ‘না’। আগে কখনো এ বিষয়ে চিন্তা করিনি।”

তিনি মজা করে বলেন, “কেউ যদি বিরিয়ানি খাওয়ার দাওয়াত দেন তাহলে খাবার আগে ভেবে দেখতে হবে সেটি খেলে পেট খারাপ হবে কিনা।”

তিনি ঢাকা দক্ষিণ নাকি উত্তরের বাসিন্দা জানতে চাইলে বলেন, “আমি নিজেও জানি না আমি উত্তরে নাকি দক্ষিণে। আমার বাসা ধানমন্ডি।”

সুত্র জানায়, মোহাম্মদ আসাফ্ উদ্দৌলাহ দক্ষিণ ও শাহদীন মালিককে উত্তরের মেয়র প্রার্থী করতে চায় বিএনপি।

সূত্রঃ
সর্বশেষ এডিট : ১২ ই এপ্রিল, ২০১২ বিকাল ৪:০৩
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ATEO'র এ কেমন দেনা পাওনা ???

লিখেছেন অপলক , ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:০৯



নানা আড্ডার নানা প্রসঙ্গের একটা টপিকস ছিল বগুড়ার খুব পরিচিত মুখ আবু তাহের স্যার, যিনি বর্তমান Assistant Upazila Education Officer (ATEO) / Upazila Assistant Primary Education Officer (previously... ...বাকিটুকু পড়ুন

শীঘ্রই আসব

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৩৯

শীঘ্রই আসব
সাইফুল ইসলাম সাঈফ

তুমি দাওয়াত দিলে রূপসী
কিন্তু দিনক্ষণ বললে না!
তবে দাওয়াত পেয়ে খুশি হয়ে ওঠি
বলে দেই ইনশাআল্লাহ শীঘ্রই আসব।
ভেবে চিন্তে বলি আগামী মাসে
প্রথম সপ্তাহে তোমার শহরে যাবো।
আমার বিলম্ব সহ্য... ...বাকিটুকু পড়ুন

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

এই কি পরিচয়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৬ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৫


তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু... ...বাকিটুকু পড়ুন

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩

গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর থেকে... ...বাকিটুকু পড়ুন

×