গণতন্ত্রের পৃষ্ঠ প্রদর্শন, র্ফামগে( রিপোস্ট, শহীদ নূর হোসেন স্মরণে)
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
হায়! সেই উদাম শরীর, ক্ষীপ্রগতি টগবগে
রাজপথে ছুটন্ত বর্ণমালায় লিখিত শ্লোগানের দ্যুতি
মুখর জনসমুদ্র পেরিয়ে অগ্রভাগে একাই যে তুলে ধরে বুক
মুহূর্তে গুলি, তৎক্ষণাত বক্ষ বিদীর্ণ করে সামরিক-গর্জন
শণিত সয়লাব করে মুছে ফেলে বাক্য ও বাকপ্রতিমা
নিপাতের জ্বালাময়ী ঢাক
তার পর ....
ব্যাপক গৌরব নিয়ে অবতীর্ণ হন সুশীল-জেনারেল
কচলাতে কচলাতে পাজরের হাগগোড় গুড়ো
ক্রমেই চ্যাপ্টা আর দীর্ঘকালো অবশিষ্ট পিঠ নিয়ে
বিজ্ঞাপনে রাস্তা ও রঙ্গীন বাক্সো উগড়াতে থাকে...
'গণতন্ত্র মুক্তি পাক...'
একজন ভিখারি ঠিক নিচে দাঁড়িয়ে মুত্র ত্যাগ করে
এভাবে যাত্রা বিরতিতে অনর্গল অনেকেই...
আমাকে মাপ করুন শহীদ নূর হোসেন
আমি এর কিছুই পাল্টাতে পারবোনা...
এই লেজগুটানো সময়ে আপনার পাজর টানটান কিংবা
মুখোমুখি করে দিতে স্বৈরাচার নিপাতের অনিবার্য ডাক
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
আজকের ডায়েরী- ১৯৮

আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর... ...বাকিটুকু পড়ুন
যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন
শরাব পিনে দে.....

মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত... ...বাকিটুকু পড়ুন
বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!
প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন
ছবি ব্লগ -৩ কফি শপ
আলোর-ছায়ার দোলাচলে এক কাপ কফি পান করার সুযোগ কি পাওয়া যেতে পারে?

ছবি ব্লগ - ২ টরন্টোর আকাশ
ছবি ব্লগ - ১ মেঘলা আকাশ
...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।