somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

"এর্টনি জেনারেলের আচরণ অব্যাহত থাকলে সুপ্রিম কোর্ট অবলুপ্ত হয়ে যাবে"

২৫ শে জানুয়ারি, ২০১০ দুপুর ১২:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

"হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চের প্রতি রাষ্ট্রপক্ষের অনাস্থা ও আপত্তির কারণে যমুনা টিভি সংক্রান্ত রিট আবেদনের নথিপত্র প্রধান বিচারপতির কাছে পাঠিয়ে দিয়েছেন হাইকোর্টের বিচারপতিরা।

সম্প্র্রচার বন্ধ ও ফ্রিকোয়েন্সি বাতিল করার বিরুদ্ধে যমুনা টিভি কর্তৃপক্ষ রিট আবেদনটি দায়ের করে। রিট আবেদনটি আংশিক শ্রুত অবস্থায় বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মামনুন রহমানের বেঞ্চে শুনানির জন্য নির্ধারিত ছিল। গতকাল যুমনা টিভির আইনজীবী ব্যারিস্টার রফিক উল হক শুনানি শুরু করতে চাইলে রাষ্ট্রপক্ষ আপত্তি জানায়।

রাষ্ট্রপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা ওই বেঞ্চে শুনানি করতে অপারগতা প্রকাশ করেন। তখন মুরাদ রেজা আদালতে বলেন, আমরা এই মাসে এই মামলার শুনানি করতে পারবো না। অ্যাটর্নি জেনারেল এই মাসে ব্যস্ত থাকবেন। আদালত তার এই কথার মর্মার্থ জানতে চায়। মুরাদ রেজা তখন আদালতকে বলেন, এই কথার মর্মার্থ হল আমরা এই বেঞ্চে রিটের শুনানি করতে চাই না।

তখন আদালত বলেন, এটা স্পষ্ট করে বললেই হয়। এরপর আদালত এই মামলার পুরো ঘটনা লিখে পরবর্তী নির্দেশনার জন্য প্রধান বিচারপতির কাছে পাঠিয়ে দেন। এ পর্যায়ে ব্যারিস্টার রফিক উল হক রাষ্ট্রপক্ষকে উদ্দেশ করে বলেন, আল্লাহ যদি অ্যাটর্নি জেনারেলকে বাঁচিয়ে রাখেন, তাহলে সুপ্রিম কোর্ট আপনা আপনি অবলুপ্ত হয়ে যাবে। মামলা মোকদ্দমা করতে হবে না। এ পর্যায়ে আদালত ব্যারিস্টার রফিকের কথার প্রতি সমর্থন জানিয়ে বলেন, তাহলে আমরাও বেঁচে যাই। আমরা আপ্রাণ চেষ্টা করছি মানুষের বিশ্বাস অর্জনের জন্য।

তবে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা এর প্রতিবাদ করে বলেন, আদালতের এ ধরনের মন্তব্য করা ঠিক নয়। অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম অবশ্য শুনানির সময় আদালতে ছিলেন না।"

সুত্রঃ দৈনিক প্রথম আলো ও দৈনিক আমাদের সময়
২২ জানুয়ারী ২০১০


উপরের খবরটি পড়ে সেদিন একটু অবাকই হলাম।আমার প্রশ্ন জাগছে এটর্নি জেনারেল মাহবুবে আলম কী এমন করছেন যার জন্য রফিক উল হক এর মতো সিনিয়র আইনজীবী এমন কথা বললেন। বেশ কিছুদিন ধরেই এমন কিছু বিষয় নিয়ে মাথায় খুব খোঁচাচ্ছে। আপনারা কি কেউ এই ব্যাপারে কোন মন্তব্য করবেন?
সর্বশেষ এডিট : ২৫ শে জানুয়ারি, ২০১০ দুপুর ১২:৪৮
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

×