somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

"আবু বকরের মৃত্যু বনাম স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য"

০৫ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১০:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সহিংস ছাত্ররাজনীতির সর্বশেষ শিকার টাঙ্গাইলের দরিদ্র পরিবারের সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজের ছাত্র আবু বকর। দিনমজুর বাবাও সন্তান আবু বকরের পড়াশুনার খরচ চালানোর জন্য মা অনেক দিন ধরেই মাথায় নারিকেল তেল দেন না। এতে কিছু টাকা অন্তত বাঁচে। বকরকে ছুটিতে বাড়িতে গিয়ে দিনমজুরের কাজ করতে হতো। এমন একটি নির্দোষ তরুণ যার স্বপ্ন ছিলো প্রতিষ্ঠিত হয়ে বাবা মাকে একটু সুখের মুখ দেখাবেন, সেই আবু বকরের স্বপ্ন পূরণ হতে দিলোনা প্রশ্নবিদ্ধ ছাত্র রাজনীতি। মনটা খারাপ হয়ে গেলো খবরটা পড়ে। কিন্তু আমাদের মতো পাবলিকের পক্ষে এইসব ইস্যুতে মন খারাপ করতা ছাড়া আর কি করার আছে?
কিন্তু আমি হতভম্ভ হয়ে গেলাম এই বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্য শুনে। বৃহস্পতিবার আন্তমন্ত্রণালয় একটি বৈঠক শেষ করার পর সাংবাদিকেরা এই ব্যাপারে তার দৃষ্টি আকর্ষণ করলে সাহারা খাতুন বলেন, "এটা বিচ্ছিন্ন ঘটনা, কোনো ব্যাপার না। এমনটি ঘটতেই পারে। তবে আমরা কী পদক্ষেপ নিচ্ছি সেটাই আসল"।
মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী ব্লগিং করেন কিনা জানি না। তাঁর কাছে আমার প্রশ্ন, আর কতটি নিষ্পাপ প্রাণহরণ প্রমাণ করবে এগুলো বিচ্ছিন্ন ঘটনা নয়? তিনি দ্বায়িত্বে আসার পর থেকেই তো বলে আসছেন, পদক্ষেপ নিচ্ছি। কিন্তু সেই পদক্ষেপের ফলে কোন পরিবর্তন তো দেখতে পাচ্ছি না। ছাত্র সংগঠনগুলোর অভ্যন্তরীণ কোন্দলের ফলে আর কত সাধারণ ছাত্রকে প্রাণ দিতে হবে। সাংগঠনিক নেত্রীর পদ ছেড়ে দিয়ে প্রধানমন্ত্রী ছাত্রলীগের কাজের প্রতি নীতিগত অসমর্থন ব্যাক্ত করেছেন। কিন্তু তিনি সেটি করেছেন আওয়ামী লীগের সভাপতি হিসেবে। বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে তার দ্বায়িত্ব তিনি কখন পালন করবেন শিক্ষাঙ্গনে সন্ত্রাস রোধে? আমরা আরো কত দিন এইসব বিচ্ছিন্ন (!) ঘটনা দেখবো? প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী কি জবাব দেবেন আবু বকরের বাবা মা কে?

(ব্লগারের একান্ত নিজস্ব মতামত)
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

বিলিয়নিয়ার রবিন খুদা ও আমাদের জাতীয় অগ্রাধিকার

লিখেছেন জুয়েল তাজিম, ০৯ ই জুন, ২০২৬ বিকাল ৩:৩০

বাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?

কর্মসংস্থান? না।

বিনিয়োগ? না।

ডলার সংকট? না।

গার্মেন্টস খাতে ছাঁটাই? না।

ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।

সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

×