৫২ দেখি নাই,৭১ ও দেখি নাই, ৭৫ ও না, জন্মেছি আশির দশকে, ডান বাম/ বড় ছোট চিনতে শুরু করেছি নব্বইর দশকে, দেখতে দেখতে চলে ২০ টি বছর,২০০০ইং থেকে ২০১০ পর্যন্ত ঠ্যালা ঠেলির রাজনীতি দেখে আশ্চর্য হতে লাগলাম,যে সরকার ক্ষমতার মসনদে বসে- তাদের ভাল কাজ দেখে বিশ্বাস করতাম এরাই মনে হয় দেশপ্রেমিক,
অন্য দিকে বিরোধীদলের ন্যায় সঙ্গত প্রতিবাদ গুলো দেখে বিশ্বাস করে নিতাম এরাই মনে হয় তাহলে দেশ প্রেমিক, কিন্তু অন্যায় কাজ কর্ম , দুর্নীতি দেখে হতবাক হতাম এ কেমন দেশ প্রেম? আবার রাস্তা ঘাটে জ্বালাও পোরাও দেখে বিমর্শ হতাম বিরোধী দলের দেশ প্রেমের নমুনা দেখে।
আসলে কারা দেশের জন্য? বা দেশ কাদের জন্য??শান্তির জন্য কোথায় যাই??? কার কাছে যাই???? কাকে বিশ্বাস করে তার পিছনে যাই?????কিছুই বুঝে আসেনা।
কিছুই ভালো লাগেনা, কেন আমরা এমন ??? আমাদের ভাগ্য কি আদৌ বদলাবেনা???? আমরা কবে সভ্য হব???? কবে হবে আমাদের সমাজ- রাষ্ট্র সব অন্যায় মুক্ত, থাকবেনা কোনো হিংসা বিদ্বস, থাকবে কেবল পরস্পরের ভ্রাতৃত্ব বোধ, বড়দের সম্মান ও ছোটদের স্নেহের মনমানসিকতা।কেউ অন্যের জিনিস ধরবেনা তার অনুমতি ছাড়া, কেউ কুক্ষিগত করে রাখবেনা নিত্যপ্রয়োজনীয় সমগ্রি চাহিদার বাহিরে গিয়ে, হবে কি এই বাংলায় কখনো এমন আশা পুরন, আল্লাহ ই ভালো জানেন।
(কি লিখেছি নিজেও জানিনা, আসলে মনটা ভালো নাই)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

