আমি মুসলিম নই। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি না। রোজার মাসে ৩০টি রোজা রাখি না। এ দ্বারা কি প্রমাণিত হল ? আমি মুসলিম না। তাহলে আমার ধর্ম কি? রোজ সকাল সন্ধ্যা ঠাকুরের সামনে হাতজোড় করে প্রণাম করি না। মন্ত্র জানিনা কিভাবে ঠাকুরকে খুশি করা যায় !!! তাহলে ব্যাপারটা কি দাঁড়াল? আমি তো তাহলে হিন্দু-ও না। আমি বৌদ্ধও না। আমি খ্রিস্টান ও না। আমার সৃষ্টিকর্তা আমার মা বাবা। আমার ঈশ্বর আমার মা বাবা। আমি আমার মামা-বাবার সন্তান। কিছুদিন আগে যখন কিছু গার্মেন্টস ফ্যাক্টরি আগুনে পুড়ে গিয়েছিল, আমি ও আমার বন্ধুরা মিলে পুরো কলেজ থেকে কাপড়, খাবার, টাকা তুলে তাদেরকে সাহায্য করতে তৎপর ছিলাম। শীতের সময় মানুষকে সাহায্য করার জন্যও পিছপা হইনি। তখন আমার ধর্ম কি ছিল? হিন্দু না মুসলমান? বাংলাদেশের অবস্থা এখন শোচনীয়। মুক্তিযুদ্ধের ৪২ বছর পরেও রাজাকাররা মাথা উঁচু করে এখানে ঘুরে বেরায়। তাদের ফাঁসির দাবি চাওয়াটা কি ভুল? একটা খুনির শাস্তি চাওয়াটা কি অপরাধ? আমি তো কোনও অপরাধ দেখতে পাচ্ছি না। কাউকে সাহায্য করলে, খুনিদের শাস্তির জন্যে সংগ্রাম করলে কি তার ধর্মের অবক্ষয় হয়? আজ আমি রাজাকারদের ফাঁসির জন্য সংগ্রাম করছি। মানুষ আমাকে জিজ্ঞেস করছে- "তোমার ধর্ম কি?? " আর আমি বিন্দুমাত্র চিন্তা না করে হাসি মুখে উত্তর দিচ্ছি- "মনুষ্যত্ব"।
ক্ষমতা আসলে কত দিনের?
একটি ১২ ঘণ্টার প্যারোল, একটি শেষ বিদায় এবং ক্ষমতার অনিত্যতার নির্মম শিক্ষা
“পুলিশ ভাই, আমাকে তো এখনই নিয়ে যাবেন, আমি দুই মিনিট ফ্যামিলির সঙ্গে কথা বলি?”
কারাগার থেকে বের হওয়ার সময় ডা.... ...বাকিটুকু পড়ুন
কোথাও একটা ভুল হচ্ছে!
একটা ছোট নৌকা পাল তুলে পাড়ি দিচ্ছে-
অনন্ত নক্ষত্রবীথি।
পেরিয়ে যাচ্ছে- গ্রহ নক্ষত্র, মহাজাগতিক উল্কা।
দূরে কোথাও সংঘর্ষ হচ্ছে।
ধীর, অতি ধীর তার গতি। নৌকায় কয়েকজন মানুষ!
একটি শিশু,... ...বাকিটুকু পড়ুন
নিদারাবাদ থেকে মাছুয়াপাড়া
আপনার সবচেয়ে অপছন্দের খাবার হচ্ছে শুকর। শুধু অপছন্দের না, এটা আপনি ঘৃণাও করেন। কিন্তু আপনার পাশে বসে সবাই শুকর খায়। যে পাতিলে শুকর রান্না করা হয়, সেই পাতিলেই আপনার জন্যে... ...বাকিটুকু পড়ুন
পড়ালেখার গুরুত্ব

পড়ালেখার গুরুত্ব কি, আর কেনো পড়ালেখা করতে হবে? আমার মনে হয় উত্তর সকলের কম বেশি জানা আছে। কিন্তু আমরা বাস্তবে কি করছি? আমাদের দেশে মনে হয় ছাত্রছাত্রীদের পড়ালেখার আর... ...বাকিটুকু পড়ুন
কাহিনীটা কী?
কাহিনীটা কী?
বিএনপিকে যারা ২৪ ঘণ্টা অভিশাপ দেয়, গালমন্দ করে, "বিএনপি দেশটা শেষ করে দিয়েছে- আর ছয়মাসও টিকবে না", তারাই আবার বিএনপি কাকে মন্ত্রী বানালো, কাকে উপদেষ্টা করলো- এই হিসাব... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।