খুব বেশি কিছু চাওয়াটা হয়তো পাপ। বেশি কিছু চেয়েছিল কি? লাবণ্য আজ একটা সাদা রঙ এর জামা পড়ে বারান্দায় বসে আকাশ কুসুম ভাবছে আর আকাশের তারা দেখছে। কাঁদতে চাইলেও কাঁদতে পারছেনা। কান্না যেন শুকিয়ে গেছে। অনেক বড় পাপ করেছে সে। অনেক বেশি কিছু চেয়ে ফেলেছে। ভালোবাসার মানুষটাকে নিয়ে জীবন কাটানোর স্বপ্ন দেখে ফেলেছে। অনেক বড় পাপ। দু'জনে একসাথে বৃষ্টিতে ভিজতে চেয়েছে। পাশাপাশি বসে চা খেতে চেয়েছে। কতকিছু ভেবে রেখেছিল। দু'জনে পাশে বসে গল্প করছে। দুজনের দুইহাত পাশাপাশি রাখা। হঠাত করে মনের অজান্তেই হাতের সাথে হাত ছুঁয়ে যাবে। লাবণ্য জানেনা পাশের মানুষটা টের পেয়েছে কি? পাক গে….তাতে কি? ইচ্ছে করেই হাত সরালোনা। কথা বলার কিছুই নেই। তারপরেও কথা বলে যাচ্ছে। একটা সময় দু'জনেই চুপ। মাঝে মাঝে একজন আরেকজনকে দেখছে কিন্তু কিছুই খুঁজে পাচ্ছেনা…কি বলবে? লাবণ্যর রিক্সায় ঘুরতে ভালো লাগে। মাঝে মাঝে ইচ্ছে করে, একদিন বিকেলবেলা মানুষটার সাথে রিক্সা করে ঘুরতে। লাবণ্যর ইচ্ছে করে বৃষ্টিতে ভিজতে… দু'জনে একসাথে। ইচ্ছে করে সন্ধ্যাবেলা খোলা আকাশের নিচে দু'জনে একসাথে বসে চাঁদ দেখবে। পূর্ণিমারাত….আকাশে ভর্তি তারা আর চাঁদের আলোয় চারদিকে আলোকিত হয়ে থাকবে। চুপচাপ বসে থাকবে দু'জনে…মাঝে মাঝে দু একটা কথা হবে… মাঝে মাঝে একসাথে রবীন্দ্র সংগীত গাইবে। হাসির গল্প হবে…একসাথে প্রাণ খুলে হাসবে। ইচ্ছে করে মানুষের বিশাল ভীড়ে হারিয়ে যাবার ভয়ে শক্ত করে হাত ধরে রাখবে। ইচ্ছে করে সমুদ্রের পাড়ে বসে চুপচাপ সমুদ্রের গর্জন শুনবে। কথা বলাটাই যেন মুখ্য না। একসাথে পাশাপাশি বসে থাকাটাই যেন সব। হাত ধরে শুধু সামনের দিকে চেয়ে থাকাটাই যেন অনেক বড়। তারা দুইজনেই জানে তারা কখনও এক হবেনা। তবুও মন তো মনই। সব কিছুর বিপক্ষে যাওয়াই যেন তার কাজ। এখন যেন এক হওয়াটা আর মুখ্য না। শুধু পাশাপাশি চুপচাপ বসে থাকাটাই যেন অনেক। কাছাকাছি আসাটাই যেন বড় না। হাতে হাত রেখে একসাথে দীর্ঘশ্বাস ফেলাটাও যেন অনেক কিছু। চাওয়া পাওয়াও ছোট হয়ে আসছে। তবু পাপের বোঝা ছোট হতে চায়না। মনটা শুধু পাপ করেই যায়। লাবণ্য আজ পাপের বোঝা বইতে পারছে না। বোঝা কমানোর জন্য চিৎকার করে কাঁদতে চাইছে। তাও পারছে না। কিছুই তার মনের মত হচ্ছেনা। এটাই তার শাস্তি। পাপের শাস্তি। অন্য ধর্মের একজন মানুষকে ভালোবেসে ফেলা....পাপই তো বটে....
শাস্তি
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
সর্বশেষ এডিট : ২৩ শে জুলাই, ২০১৬ দুপুর ২:৩৯
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
মানুষের মধ্যে এমন কেউ কী আছেন, যাঁরা AI-এর কাছে নিজেদের জ্ঞান, লেখার দক্ষতা কিংবা সৃজনশীলতার শ্রেষ্ঠত্ব হারানোর ভয় পাচ্ছেন?

এআইকে বলে ছিলাম- তুমি বলতে গেলে একটা গেদা বাচ্চার মত। এর মধ্যে অনেক মানুষ তোমাকে হিংসা করে। বিষয়টা কি?
উত্তরে এআই বলল- হা হা! আপনার কথাটা শুনে হাসি... ...বাকিটুকু পড়ুন
হুজুরের কি শরিয়াহ আইনে বিচার হবে ?

মুফতি মোহাম্মদ আলী কাসেমীর জন্য খারাপ লাগছে। ফেসবুকে ছড়িয়ে পড়া তথ্য অনুযায়ী, সৌদি আরবে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলার ঘটনার ভিডিও ধারণ করে ফেসবুকে প্রকাশ এবং এ নিয়ে লাইভ করার অভিযোগে... ...বাকিটুকু পড়ুন
=মনের হিংসা দূর করো রব=

তবুও হিংসা এসে যায় কারণে অকারণে;
পারি না সামলাতে মন আমার - ইয়া রব,
নিতে পারি না সহজ করে কিছু
মনের কিনারে ভাঙ্গে হুড়মুড় স্বার্থের কলরব।
স্বচ্ছ মনের মানুষ কী করে হই,
সহজরে করে ফেলি... ...বাকিটুকু পড়ুন
সৌদি প্রবাসীর মৃত্যুদন্ড ও রটানো গুজব
আপনি যে দেশে যাবেন, সেই দেশের আইনের প্রতি শ্রদ্ধা রাখাটা আপনার দায়িত্ব।
আমেরিকায় আপনি মদ কিনতে পারবেন। কিন্তু আপনার বয়স অবশ্যই ন্যূনতম ২১ হতে হবে। ইউরোপে হয়তো এই বয়সটা ১৮।... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের জেন-জি ইন্ডিয়ার ককরো...
বাংলাদেশের জেন-জি ইন্ডিয়ার ককরোচ.....
বিপ্লবের লক্ষ্য কী- পরিবর্তন, নাকি প্রদর্শন?
বাংলাদেশে জেন-জি স্বৈরাচারের পতন ঘটিয়েছে; কিন্তু প্রশ্ন- স্বৈরাচার গেছে, স্বৈরাচারী মানসিকতা কি গেছে?
যে তরুণ প্রজন্ম গণতন্ত্র, অধিকার ও মর্যাদার দাবিতে রাজপথ... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।