কোন মানুষকে তার দুই-একটা কাজ দেখেই বিচার করা অনুচিত।
আমি কখনও তাই প্রতিযোগিতা পছন্দ করিনা, প্রতিযোগিতা যে যোগ্য ব্যক্তিকেই পুরস্কৃত করবে তার কোন নিশ্চয়তা নেই। আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা কারও একটা কাজ চোখে পড়ছে তা দেখেই তার দোষ-গুন যাচাই করে, বিশেষ করে দোষগুলোই দেখে বেশি। আর এসব ক্ষেত্রে ভাবওয়ালা মানুষগুলো একধাপ এগিয়ে।
একটা মানুষকে বিচার করতে হলে প্রথমেই তার জীবনযাত্রা সম্পর্কে জানতে হবে। তার অতীত জানতে হবে। তার মনমানসিকতা বুঝতে হবে। এরপর তার সমস্ত কাজের ফলাফল দেখতে হবে, এরপর না হয় তাকে যাচাই করার মতো প্রয়োজনীয় উপাত্ত পাওয়া যেতে পারে।
কারও সম্পর্কে কিছু বলার আগে তার সম্পর্কে সঠিকভাবে ধারনা থাকাটাও আমি জরুরি মনে করি।
বর্তমানে প্রতিযোগিতায় যা চলছে তা নিছক সময় লাঘবের জন্য। আর বিচার ব্যবস্থায় ত্রুটি তো আছেই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




