-শোন
-বলো
-আমি আবার হারিয়ে যাবো
-কোথায় হারাবে?
-হারালে কি জায়গার নাম বলা যায়?
-তুমি যখন ইচ্ছে করে হারাবে তখন নাম তো একটা আছেই
-জানি না। আমার জন্য হারিয়ে যাওয়াটা ফরজ হয়ে গেছে।
-তো হারিয়ে যাও, বেঁধে রাখছে কে? :/
-তোমার অনুমতি ছাড়া কিভাবে হারাবো?
-তুমি হারাবে, আমার অনুমতি নেওয়ার কি আছে! যাও এখনই হারাও
-ওকে হারাচ্ছি!
-এ কি আমাকে কেন জড়িয়ে ধরলে?
-আমি হারিয়ে গেছি আর কোন কথা হবে না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





