somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যদি লাইগা যায়!!! আসেন পড়ি কয়েকজনের কাহিনি, জাগো কোটি টাকার লটারী লাইগা গেসিলো!

০৫ ই ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ১২:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আমরা অনেকেই শুধু মনেই করিনা, বিশ্বাসও করি টাকাই সব, বাকি সব মিথ্যা! রাজনীতি বাদে, বড়লুক হওয়ার সম্ভবত সবচাইতে সহজ উপায় লটারী !!
অসঙ্খ্য মানুষের কাছে লটারী জিতাটা একটা স্বপ্ন। ইস্ যদি একবার লাইগা যায়, ১০ টাকায় ৪০ লাখ! জীবনে আর পিছন ফিরা তাকাইতে হইব না! বিএমডব্লু, নাভানার ফ্ল্যাট, উফফফ... ভাবতেই কইলজা ফুইলা উডে!!


কিন্তু অনেকের লেইগা, বাস্তবতা ছিলো দুঃস্বপ্নের চাইতেও ভয়ঙ্কর!


আসেন দেহি কয়জন সৌভাগ্যবান, কেমন আসেন তেনারাঃ

১।
একবার না, দুই দুইবার লটারী জিতসেন এভ্লিন আডামস, ১৯৮৫, ১৯৮৬।
৫.৪ মিলিওন আমেরিকান ডলার!!!
বর্তমানে উনি একটা ট্রেইলারে থাকেন। কিছুই অবশিষ্ঠ নাই!

'আমি জিতসিলাম ঠিকি, কিন্তু সেইটা হারাইসিও বটে। পতনডা এক্কেবারে সলিড ছিল ভাইজান, মাথায় আকাশ ভাইংগা পর্ছে, চইক্ষে সইষ্যা ফুল দেক্সি!!'
'আমি কড়া জুয়াড়ু আছিলাম, কুটি কুটি টাহা বাজীতে না হারলেও, এক্কেরে ছুড খাট পরিমানো না!
অনেক ভুল করছি, কিসুর লেইগা পস্তাই, কিসু কিসুর লেইগা কুন আফসুস নাই'

এটলান্টিক সিটির স্লট মেশিন গুলিতে সে ভাল সময় কাটায়ছিল।

আডামস আবার সুযোগ পাইলে তার ভুল সুধ্রাইতে চায়। তার সমস্যা সে কাউরে 'না' কইতে পারে নাই। দুই হাতে বিলাইছে।


২।
উইলিয়াম 'বাড' পোস্ট। প্রাইজ মানিঃ ১৬.২ মিলিয়ান আমেরিকান ডলার!!! পেনিসিল্ভেনিয়া লটারী ১৯৮৮।
'আই উইশ ইট ন্যাভার হ্যাপেন্ড। সেইডা একটা দুঃস্বপ্নের মত হানা দেয়!'

বাডের এক প্রাক্তন প্রেমিকা প্রাইজ মানির শেয়ারের জন্য তার বিরুদ্ধে মামলা ঠুইকা দেয়। কিন্তু ভাইজানের আদালত-আনাগোনা অইহানেই সীমাবদ্ধ থাকেনাই। হের ছুড ভাই ভাড়াইট্যা খুনি দিয়া হের সান্ডে-মান্ডে কুলুজ কইরা হের সম্পত্তি আত্নসাত করবার চাইসিলো। বাকি ভাই-বইনেরাও কম যায়নাই। হের গলায় পাড়া দিয়া ব্যবসায় ইনভেস্ট করাইছে। লাভের মুখতো দুরের কথা, হেগো সম্পর্কই নষ্ট হইয়া গেলো।
উনি আবার গুল্লি করসিল এক বিল-সংগ্রহকারীর খুল্লি বরাবর (আমারো ইন্টারনেটের বেডাইনগো ......)।
এক বছরের মাথায় হে উল্টা নিজেই ১ মিলিওন ডলারের বাকির খাতায় পইড়া গেসে।
বর্তমানে মাসে ৪৫০ ডলার আর ফুড-কার্ড (আমগো দেশের ভিজিএফ কার্ডের ডিজিটাল ভার্সন) এর বদৌলতে বাইচা আছে।



কাহিনি সারাদিন লেইখা শেষ করা জাইবনা, কে কেম্বে নিয়তির কাসে কট খাইসে।

১৯৯৩ তে সুজান মালিন্স ($৪.২মি), কেন প্রক্সমায়ার ($১মি),
উইলি হার্ট ($৩.১ মি), চার্লস রিডেল ($ ১ মি) প্রাইজ মানি জিতসিলো, কিন্তু ওই একি কাহিনি কমবেশী!! ২-৪ বছরের মাথায় ব্যাড-ইনভেস্টমেন্ট, জুয়া, মামলা, ড্রাগস... আত্নীয়-স্বজনের খাঁমচা-খাঁমচিতে সব শেষ!! হগলতের হাল এহন '' শুন মমিন মুসলমান...... একটা দুম্বা বান্দা আছিল গাছেরো তলায়!! ''

তবে জ্যানাইট লী'র ($ ১৮ মি, ১৯৯৩) আত্নাডা বড় ছিলো মনে লয়। সে বিভিন্ন খাতে দান-দক্ষিনা কর্সেন। পলিটিক্সে, শিক্ষায় আর সামাজিক কামে।
শেষমেশ ৮ বৎসরের মাথায় তারে দেউলিয়া ঘোষনা করা হয়, তখন তার ব্যাঙ্ক ব্যালান্স মাত্র $৭০০ !!



বুচ্চেন কাগু, লটারী জিৎলে বেহুশ হইয়া জাইয়েন না ! !
মনে রাইখেন, এইরাম সুলেমানি তরিকায় জিতা মুডা এমাউন্টের টাকার দুইডা সাইড থাহে। ইন্টেরিওর সাইড- সাইকোলোজি অফ মানি, আর হইলো হেই টাহার সাথে পরিবারের সম্পর্ক। এই দুইডার সহি-সুন্দর একত্রীকরন না কর্লে, হেই সম্পদ ধইরা রাখা অসম্ভব!!
এক্সটারিওর/ বাহ্যিক দিকটা হইলো- শুল্ক, কর বা টাকার বন্টন।

তাই, ভাবিয়া কইরেন "স্পেন্ড", কইরা ভাইবেন্না!!
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×