জীবনানন্দ দাশ
---------------
এখন রজনীগন্ধা - প্রথম- নতুন-
একটি নক্ষত্র শুধু বিকেলের সমস্ত আকাশে;
অন্ধকার ভালো বলে শান্ত পৃথিবীর
আলো নিভে আসে।
অনেক কাজের পরে এইখানে থেমে থাকা ভালো;
রজনীগন্ধার ফুলে, মৌমাছির কাছে।
কেউ নেই, কিছু নেই, তবু মুখোমুখি
এক আশাতীত ফুল আছে ।
---------------
সবচে' প্রিয় কথাটা খুবই কনফিউজিং, কথাটার উপর আমার পুরাপুরি বিশ্বাসও নাই। তবু কেউ যখন জিগায় তোমার সবচে' প্রিয় কবিতা কোনটা, আমি চোখ বুইজা এইটার কথা বলি।
জীবনানন্দের এত এত সুন্দর কবিতা থাকতে এই প্রায়-অপরিচিত কবিতাটা কেন আমার প্রিয়- সেইটা জানা নাই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

