somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কষ্টে আছি, ইয়াজুদ্দিন।

১১ ই ডিসেম্বর, ২০০৬ ভোর ৪:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

1।
তত্ত্বাবধায়ক সরকার নিয়া আমার ব্যক্তিগত ধারণা ছিল- প্রজাতিতে এনারা বেশ নীরিহ হন, করেন না কো ফোঁসফাঁস, মারেন নাকো ঢুসঢাস।
ইশকুলে থাকতে বিএড টিচার বলে একটা ব্যাপার ছিল। বৎসরের কোন একটা সময়ে এরা হাজির হতেন। কোন এক সুন্দর সকালে আমরা বাংলা ক্লাসে গিয়ে দেখতাম, আজ রবি ঠাকুরের কবিতা পড়া হবে, সেজন্যে বোর্ডে লাল চক দিয়ে কবিতার নাম, আর নীল চক দিয়ে লেখা হয়েছে কবির নাম। তারচেয়ে মজার কথা বোর্ডের এক কোনায় ক্যালেন্ডার থেকে কেটে ঝুলিয়ে দেয়া হয়েছে রবিদাদুর ছবি। দাদাঠাকুর সেই ছবি থেকে দাড়ির ফাঁক দিয়ে অদৃশ্য হাসি হাসতেন, আর আমরা ক্লাশের সবাই যেন হাঁপ ছেড়ে বাঁচতাম।
ঐ স্যাররা হতেন ভয়াবহ ক্যাটাগরির অমায়িক মানুষ। ক্লাশে যতই চিল্লাপাল্লা করতাম, কখনৈ ওনারা ধমকটা পর্যন্ত দিতেন না। বাসায় বেড়াতে আসা নতুন মামীর মতন অভিমানী গলায় বলতেন, প্লিজ, তোমরা দুষ্টামি কোরো না।

2।
তত্ত্বাবধায়ক সরকার শুনলেই আমার কেন জানি বিএড টিচারদের কথা মনে হোত। তিনমাসের জন্যে এসে এনারা দেশটাকে সুন্দর ভাবে চালাবেন, শান্তিপূর্ণ ভাবে, এমনটাই ভাবতাম।
কিন্তু এ বছর দেখি ঘটনা অন্যরকম।
গত একমাসে সবকিছু কেমন ভোজবাজির মত লাগছে। 'কি হইতে কি হইলো, হঠাৎ দেখি- ' আমাদের প্রেসিডেন্ট ইয়াজুদ্দিন নিজেই হয়ে গেলেন প্রধান উপদেষ্টা! তারপরে নানা কান্ড। অন্য উপদেষ্টারা যখন নানা প্যাকেজ নিয়া হাজির হন, আমরাও আশ্বস্ত হই, কিন্তু পরবর্তিতে পত্রিকায় দেখি, ইয়াজুদ্দিন নাকি অনীহা প্রকাশ করেছেন। তার এই অনীহার কোন কারণ খুঁজে পাই না।
গতকাল রাতে ইয়াজ সাহেব তৃতীয়বারের মত জাতির উদ্দেশ্যে ওয়াজ করিলেন। সেই ওয়াজ শুনে আমি বুঝিতে পারিলাম, তিনি বড়ই কষ্টে আছেন। সম্ভবত বিয়েনপি প্রধানের বক্তৃতাটা ভুল করে তার ফাইলে চলে এসেছে, তিনিও চোখ অর্ধে ক বোজা অবস্থায় সেটাই পাঠ করলেন। এবং আমার মত বোকাদের কাছেও এতদিনকার ভোজবাজিগুলার কারণ স্পষ্ট হয়ে গেল!

3।
ইদানীং আমার শুধু-শুধুই রাগ লাগে।
কেন 14 দল খালি অবরোধ দ্যায় সে জন্যে রাগ হয়। সারা দেশের জনগণ মুহিনকে না দিয়ে কেন যে শুধু সালমাকেই সব ভোট দেয় আমি সেটারও কোন কারণ খুঁজে পাই না। এই ভয়াবহ বাংলা উচ্চারণ নিয়েই এই মেয়েটাই যে ক্লোজআপওয়ান হয়ে যাবে, এটা বুঝে ফেলার পর থেকে এই প্রোগ্রামটার প্রতি আমার আর কোন আকর্ষণই নেই।
স ম জাকারিয়া কেন ছুটিতে যাবেন না সেটা ভেবেও রাগ লাগে, আবার তাকে কেন যেতেই হবে সেটা ভেবেও রাগ লাগে। এতজন জ্ঞানীগুণী উপদেষ্টারাও আসলে কতটা অসহায়, সেটা ভেবে অস্থির লাগছে।
আজ সকালে উঠে ইন্ডিয়ান ইটিভি বাংলার নিউজে দেখলাম বলা হয়েছে- বাংলাদেশে সেনা অভ্যুত্থান! মোতায়েন এবং অভ্যুত্থান শব্দ দুটোর অর্থগত পার্থক্য এরা কবে বুঝবে? এ দেশের মিডিয়াগুলো এটার প্রতিবাদ করবে? জানি না।
এইসব রাগ আর অস্থিরতা প্রকাশের জায়গা পাচ্ছি না, তাই শেষমেষ ব্লগে এসে লিখে যাচ্ছি, কষ্টে আছি, জনাব ইয়াজুদ্দিন, বড়ই কষ্টে আছি।

সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
১০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জুলাই যোদ্ধা!

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ০৬ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৪৭


এই লোকটির নাম আল আমিন। সে বিশেষ একটি দলের হয়ে জুলাই মঞ্চে জ্বালাময়ী বক্তব্য দেয় মাঝেমধ্যে। এর সম্পর্কে গুরুতর একটি অভিযোগ উঠেছে, সে নাকি ৫ আগস্ট দিবাগত রাতে ময়মনসিংহের দাপুনিয়া... ...বাকিটুকু পড়ুন

তুমি যা জানো, আমি তা জানি না

লিখেছেন রাজীব নুর, ০৬ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫২



তোসার সাথে কথা চালাচালি হয় না মেলাদিন;
বসন্তদিনে অস্ত গেলেই বেশ জমিয়ে,
আড্ডা হতো চিলেকোঠার বারান্দায়।
তোমার মতো স্মৃতিশক্তি প্রখর না হলেও
ভালোই হতো স্মৃতিচারণ।
কতো যে স্মৃতিসমষ্টি- দগদগে-... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৩

লিখেছেন ডঃ এম এ আলী, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৯


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

সরকারী প্রতিষ্ঠান বিটিভির মহাপরিচালক পদে নিয়োগ পেয়েছে বেসরকারী ব্যক্তি কাজি জেসিন!

লিখেছেন ঢাবিয়ান, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:৫২




আশির দশককে বলা হয় বিটিভির নাটকের স্বর্ণযুগ । সেই সময়ে বিটিভিতে মহাপরিচালক হিসাবে বিভিন্ন সময়ে ছিলেন মুস্তাফিজুর রহমান,এম এ সাঈদ , জামিল চৌধুরি প্রমুখ।... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×