somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার মেয়ে স্কুলে কতখানি নিরাপদ?

১৪ ই জুলাই, ২০১১ বিকাল ৩:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি একজন পিতা। কন্যা সন্তানের পিতা। প্রতিদিন মেয়েকে স্কুলে পৌঁছে দিয়ে অফিসে আসি। স্কুল ছুটির পর ওর মা গিয়ে স্কুল থেকে নিয়ে আসে। মাঝের এই সময়টুকু আমরা সাধারণত: নিশ্চিন্তে থাকি এই ভেবে যে, আমাদের মেয়ে শিক্ষকদের তত্বাবধানে নিরাপদেই আছে।
সাম্প্রতিক কিছু ঘটনা আমাদের উদ্বিগ্ন করছে। ভিকারিন্নেসা স্কুলে যে ঘটনা ঘটে গেল তার পরে আসলে আর নিরুদ্বিগ্ন থাকার বোধহয় কোন সুযোগ থাকেনা। কিছুটা আশ্বস্ত হয়েছিলাম ধর্ষক শিক্ষক গ্রেপ্তার হওয়ায়। কিন্তু তার পর থেকে যা ঘটে চলেছে, তাতে করে আমি এখন রীতিমত আতঙ্কিত বোধ করছি।
দুপুরে একবার ব্লগে ঢোকার সুযোগ হয়েছিল। এরপর থেকে আর ব্লগ থেকে বের হতে পারিনি। আসলে আমার মেয়ের ভবিষ্যত চিন্তা করেই বের হতে পারিনি। ভিকারুন্নেসা স্কুলে আজ সকাল থেকে যা ঘটছে, আর তাতে আমাদের সরকারের দায়িত্বশীল লোকজনদের আচরণ দেখে আমি রীতিমত আতঙ্কিত। তাদের কারো কন্যা সন্তানের সাথে এমন আচরণ হলে তারা সম্ভবত: মানুষের মত আচরণ করতেন। তাও আমি সম্ভবত: কথাটা ব্যবহার করেছি এই কারণে যে, আদৌ তারা নিজেদের দলীয় পরিচয়ের বাইরে এসে "মানুষ" হয়ে উঠতে পারেন কিনা, সে বিষয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে।
এই ঘটনার সাথে জড়িতদের শুষ্ঠু বিচার না হলে, দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে, দায়ীত্বশীল ব্যক্তিবর্গ নিজ নিজ রাজনৈতিক অহংবোধ থেকে বের হতে না পারলে এধরণের ঘটনা আরো ঘটতে থাকবে এবং তাতে করে আমার মতো কোনো পিতাই তার কন্যা সন্তানকে স্কুলে পাঠিয়ে নিশ্চিন্তে থাকতে পারবে না।
এই অধম অফিস পালিয়ে ভিকারুন্নিসার ছাত্রীদের সাথে আন্দোলনে যোগ দিতে পারছিনা, তাই একজন পিতার আকুতি নিয়ে সক্ষমদের প্রতি আহ্বান জানাচ্ছি - দয়া করে এই আন্দোলনের সাথে একাত্মতা ঘোষনা করুন এবং পারলে ঘটনাস্থলে গিয়ে তাদের সাহস যোগান - দয়া করে আমাদের মেয়েদের স্কুলে যাবার পরিবেশ তৈরীতে সহায়তা করুন।
৫টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×