somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কবিতায় জীবন খোজাঁ- ৪

২৫ শে এপ্রিল, ২০১২ রাত ১:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

@ দূরজগতের প্রিয়তমাকে

জানো, রাতেই তোমায় বেশি ভাবি,
ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ি।
... তুমিই এখন ঘুম পাড়ানি গান,
অথচ তোমার জন্য কত রাত কেটেছে নির্ঘুম!
দিন গুলোতে তোমায় বেশি মনে পড়ে না এখন,
মাঝে মাঝে বুকটা একটু চিন চিন করে যখন একা থাকি।
তুমি থাকলে বুঝি জোর করে ঠেলতে ডাক্তারের কাছে,
হাসি মুখের কসাইটা বুঝি কিছু গ্যাস্ট্রিকের ওষুধ ধরিয়ে দিত।
আর তুমি সেগুলো আমায় জোর করে গেলাতে।
আমি তোমার কথা বুঝি বেশি শুনতাম না, তোমায় দিতাম রাগিয়ে।
রাগলে তোমায় দেখতে যাহ লাগতো নাহ,
সাধে কি আর বলতাম আমার গাল ফোলানো রাজকন্যা।
তুমি সবচাইতে বেশি যেন রাগতে কখন?
মনে পড়েছে!! যখন রাত বিরাতে আমার মাথায় চাপতো অসভ্যতার ভূত।
ভূত তাড়ানোর বড় বেশি নিষ্ঠুর ওঝা ছিলে তুমি,
সেই মশারী ছাড়া সোফায় শুয়ে রাত কাটানোতে ভূত পালাতো বটে!
জানো, তোমার প্রিয় সেই চাদরটাই এখনও বিছানাতে, শুধু একটু নোংরা,
সারাদিন ব্যস্ত থাকি তো, ধোয়ার সময় বেশি পাই নাহ।
ভয় পেয়ো না, গোসল টা করি প্রতিদিন, আগেরমত দায়সারা ভাবে নয়,
এখন বেশ সময় নিয়েই করি,ভাবি শরীরের মত যদি মনও ধুয়ে ফেলা যায়!
আচ্ছা দিনেই হোক বা রাতে, অল্পই হোক বা বেশি আমি তো তোমায় ভাবি,
তুমি কি আমাকে ভাবার সময় পাও, ওইখানে বুঝি খুব সুখে আছো,
এই দুষ্টু টা নেই, তার কোন অন্যায় আবদার নেই, খুব শান্তি তাই না!
তোমার শান্তি আমার একদম সহ্য হয় না,
একদিন চলে আসবো তোমার কাছে, সেদিন কিন্তু আমার সব আবদার রাখতে হবে।
আরে তোমার ঠিকানা টাই তো জানি না, পরে যদি হারিয়ে যাই।
রাতে যখন তোমায় ভেবে ঘুমাই, মনে হয় কত ভালোই না হত,
যদি ঠিক তোমার মতই পরদিন সকালে আর না জাগি, একদম সোজা তোমার কাছে।
যেদিন সকালে তুমি জাগলে না আমি অনেক কেদেঁছিলাম,
আমি না জাগলে কেউ কাদঁবে না, কাদাঁর মত তুমি ছিলা, নিজেই কাদিঁয়ে চলে গেছ।
সব জায়গায় তুমি জিতে যাও, কি নিষ্ঠুর তুমি আমাকে হারিয়ে কত মজা পাও।
জিতো আরো বেশি করে জিতো তুমি,
আমি আর কখনো তোমায় রাগাবো না, শুধু একটা কথা দাও,
জীবনপথের মাঝপথে আমায় একা রেখে চলে গেছো,
জীবনের পরের পথে আমার হাত টি ধরে পথ চিনিও সবসময়, যেন হারিয়ে না যাই


কবিতায় জীবন খোজাঁ-১

কবিতায় জীবন খোজাঁ-২

কবিতায় জীবন খোজাঁ-৩
সর্বশেষ এডিট : ২৫ শে এপ্রিল, ২০১২ রাত ১:৫৭
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গীতিকবিতাঃ হারকিউলিসের ডাক

লিখেছেন অব্যক্ত কাব্য, ২১ শে মে, ২০২৬ রাত ৮:৪৪




কত শোকে আর মাতম করলে দেশটা হবে শুদ্ধ?
কতবার আর লড়তে হবে, কত করতে হবে যুদ্ধ!
হারকিউলিস, ঝাপিয়ে পড়ো যত নিপীড়ক খুনির বুকে।
দেখতে চাইনা আর কোন মা কাঁদছে ধুকে ধুকে।

দেখতে... ...বাকিটুকু পড়ুন

এ দেশে ন্যায় বিচার!? = ডাইনোসরের দুধ.. /#) :#| :-ls ।

লিখেছেন সাইবার সোহেল, ২২ শে মে, ২০২৬ রাত ১২:২৫

আমরা বাঙালি বা বাংলাদেশীরা আজীবনই লোভী, স্বার্থপর.. প্রতিবারই কোন না কোন একটা জঘন্য ঘটনা ঘটে সারা দেশ প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে বিচারের দাবিতে.. কিছুদিন পর অন্য কোন একটা ঘটনায় আগের... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসার শিশু আবদুল্লাহর হত্যার বিচার কি হবে?

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে মে, ২০২৬ রাত ২:০৯


একটা ১০ বছরের বাচ্চা, যে মাত্র একদিন আগে ফোনে মায়ের কাছে ২৫০ টাকার চকলেট খাওয়ার আবদার করেছিল, সে হুট করে বাথরুমের ভেণ্টলেটরে ঝুলে আত্মহত্যা করতে পারে এই গল্প... ...বাকিটুকু পড়ুন

লাখো পরিবারের বেঁচে থাকার গল্প অনিশ্চয়তার মুখে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২২ শে মে, ২০২৬ সকাল ৯:৫৪



যেখানে আইন, ধর্ম আর রাজনীতি একসাথে জট পাকায়- সেখানে সবচেয়ে আগে হারিয়ে যায় সাধারণ মানুষের শান্তি ও জীবিকা।
গরু শুধু প্রতীক নয়, এটা লাখো পরিবারের বেঁচে থাকার গল্প।
এই গল্প এখন অনিশ্চয়তার... ...বাকিটুকু পড়ুন

আমরা ধর্ম আল্লাহ'র মত করে পালন করিনা, করি আমাদের নিজেদের মত করে!

লিখেছেন নূর আলম হিরণ, ২২ শে মে, ২০২৬ দুপুর ২:৩৯


পবিত্র কোরআন-এ শূকরের মাংস খেতে নিষেধ করা হয়েছে চারটি জায়গায়। কিন্তু দেখুন, আমরা মুসলমানরা এই নির্দেশটি আজ পর্যন্ত অক্ষরে অক্ষরে পালন করে আসছি। পৃথিবীর প্রায় সব মুসলিমকে আপনি চেষ্টা করলেও... ...বাকিটুকু পড়ুন

×