somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভারতকথা

৩১ শে জুলাই, ২০১২ সকাল ৮:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নিজ বর্ণের বাইরে বিয়ে করেছেন ভারতের উত্তর প্রদেশের মেয়ে কৃষ্ণা (১৯)। সেখানকার কট্টর হিন্দুদের কাছে অসবর্ণে বিয়ে রীতিমতো শাস্ত্রবিরোধী, নিষিদ্ধ। পরিবারের অসম্মতিতে ভিন্ন বর্ণের ছেলেকে বিয়ে করায় কৃষ্ণাকে এখন ঘর ছাড়তে হয়েছে। তাঁর পরিবারের লোকজন যেকোনো সময় তাঁকে ও তাঁর স্বামীকে মেরে ফেলতে পারে—এমন আশঙ্কা করছেন তিনি। এ কারণে উত্তর হরিয়ানার একটি পুলিশ প্রহরার আশ্রমে আপাতত আশ্রয় নিয়েছেন কৃষ্ণা ও তাঁর নিম্নবর্ণের স্বামী সনু (২২)।
বর্ণের বাইরে সম্পর্ক কিংবা বিয়ে ভারতের অনেক রাজ্যে ‘নিষিদ্ধ’। এই কঠোর প্রথা ভেঙে যাঁরাই পা বাড়ান, তাঁদের জীবনে নেমে আসে অন্ধকার। হাজারো বর্ণের দেশটিতে কৃষ্ণাদের সংখ্যা দিন দিন বাড়ছে। পরিবারের রক্তচক্ষু এড়ানো কিংবা জীবনের নিরাপত্তায় তাঁরা উঠছেন আশ্রয়কেন্দ্রে। এসব আশ্রয়কেন্দ্র পরিচালনা করছে পুলিশ।
প্রথা ভাঙায় কৃষ্ণার পরিবার সত্যিই তাঁর স্বামীকে হত্যা করতে পারে কি না, সে প্রশ্নে তিনি মাথা নাড়িয়ে বলেন, ‘হ্যাঁ, তাঁরা হত্যা করতে পারে।’ তিনি বলেন, ‘আমাদের গ্রামে বন্দুক সহজলভ্য। সামান্য ঝগড়াঝাঁটি হলেও লোকজন অস্ত্র নিয়ে বেরিয়ে পড়ে। সেখানে খুনখারাপি কোনো ব্যাপারই নয়।’
নিম্নবর্ণের সনুকে পছন্দ করতেন কৃষ্ণা। কিন্তু তাঁর পরিবার এ সম্পর্ক মেনে নেয়নি, বরং অন্য আরেক জায়গায় বিয়ে ঠিক করেন। অথচ ওই ছেলেকে কোনো দিন দেখেইনি কৃষ্ণা। উপায়ান্তর না দেখে চলতি মাসের শুরুতে সাহারানপুরের বাড়ি ছাড়েন। বাসযোগে সোজা গিয়ে ওঠেন পার্শ্ববর্তী হরিয়ানায় প্রেমিকের বাড়িতে। পরদিন সকালে তাঁরা এক মন্দিরে গিয়ে বিয়ে করেন এবং নিরাপত্তার জন্য দ্বারস্থ হন আদালত ও পুলিশের। আদালত নবদম্পতির নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশকে নির্দেশ দেন। সেই থেকে কৃষ্ণাদের ঠিকানা পুলিশ পরিচালিত আশ্রয়কেন্দ্র। হরিয়ানায় এ রকম অসংখ্য কেন্দ্র রয়েছে। গত বছরও এ রকম দুই শতাধিক যুগলকে আশ্রয় দেয় পুলিশ।
সমাজবিজ্ঞানী প্রেম চৌধুরী এএফপিকে বলেন, একই গ্রাম বা গোত্রের মধ্যে যেমন, তেমনই নিজ বর্ণ ও বিশ্বাসের বাইরে কারও সঙ্গে সম্পর্কও ভারতে নিষিদ্ধ। এর ব্যত্যয় ঘটলে নির্ঘাত পরিবার ও গ্রাম্য মাতব্বরদের চড়কগাছ। ক্যাঙারু আদালত বসিয়ে প্রথা ভঙ্গকারীদের হত্যা করতেও তাঁরা পিছপা হন না।
সূত্র: বিবিসি।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

ইন দ্যা শ্যাডোস অব ইল্যুশন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৮



রাজধানীর নিঝুম আবাসিক এলাকার তিনতলা ফ্ল্যাটের শোবার ঘরটি তখন ক্রাইম সিন টেপে ঘেরা। ধুলো জমে থাকা এয়ার কন্ডিশনারের শব্দের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে রক্তের হালকা সোঁদা গন্ধ।

পিবিআই ইনভেস্টিগেশন... ...বাকিটুকু পড়ুন

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৮:১০


‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন

মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৭


মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

একসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×