somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পালাক্রমে চাকরি হারাচ্ছেন একুশে টেলিভিশনের কর্মকর্তা ও কর্মচারী

০৬ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

view this link
গত এক মাসে বিনা অপরাধে চাকরি হারিয়েছেন একুশে টেলিভিশনের শতাধিক কর্মকর্তা ও কর্মচারী। যাদের চাকরি যাওয়ার মত কোন অপরাধই ছিল না, দীর্ঘদিন যাবৎ যাদের অক্লান্ত মেধা আর পরিশ্রম এর ফসল আজকের একুশে টেলিভিশন সেইসব কর্মীদের বিনা বাক্য ব্যয়ে চলে যেতে বাধ্য করা হল। প্রায় প্রতিদিনই পালাক্রমে চাকরি হারাচ্ছেন একুশে টেলিভিশনের কর্মকর্তা ও কর্মচারী। বিশ্বস্তসুত্রে জানা গেছে যে নতুন করে একজন চাকুরীতে যোগ দিচ্ছেন আর একজন করে পুরাতনকর্মীকে চাকুরীচ্যুত করা হচ্ছে। পুরাতন সকলে এখন আতংকে আছেন আর অপেক্ষায় আছেন কখন তাকে বলে দেয়া হবে যে আপনি পদত্যাগ করবেন না চাকুরীচ্যুত হবেন।

অথচ বর্তমান কর্তৃপক্ষ চেয়ারম্যান জনাব মোহাম্মদ সাইফুল আলম মালিকানায় এসে বলেছিলেন কাউকে বাদ দেয়া হবেনা, সকলকে নিয়ে এগিয়ে যাবে একুশে টেলিভিশন। ধীরে ধীরে পুরোন কর্মকর্তা ও কর্মচারী বাদ দেয়ার এ রীতিকে মিডিয়ার লোকজন অনৈতিক কাজ হিসেবে দেখছেন।

২০০০ সালের ১৪ এপ্রিল উন্মুক্ত টেরিস্ট্রিয়াল টেলিভিশন কেন্দ্র হিসেবে সম্প্রচার শুরু করলেও ২০০২ সালের ২৯ অগাস্ট চারদলীয় জোট সরকারের সময়ে আদালতের রায়ের পর একুশে টেলিভিশন বন্ধ করে দেওয়া হয়।

এরপর ২০০৫ সালের ১৪ এপ্রিল পুনরায় সম্প্রচারের অনুমতি নিয়ে ২০০৭ সালের ২৯ মার্চ স্যাটেলাইট টেলিভিশন হিসেবে সম্প্রচারে আসে একুশে টিভি।

২০১৪ সালের ২৬ নভেম্বর পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় দায়ের করা এক মামলায় ২০১৫ সালের ৬ জানুয়ারি গ্রেপ্তার হন একুশে টিভির চেয়ারম্যান আব্দুস সালাম। ভুয়া বিল-ভাউচারের মাধ্যমে বিভিন্ন সময়ে প্রতিষ্ঠানের অর্থ আত্মসাৎ করার অভিযোগে বেসরকারি টেলিভিশন একুশে টিভির সাবেক চেয়ারম্যান আব্দুস সালামের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সেই থেকে তিনি এখনো কারাগারে রয়েছেন। পরে ২০১৫ সালের ৮ জানুয়ারি বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে প্রধান আসামি করে দায়ের করা একটি রাষ্ট্রদ্রোহের মামলায়ও তাকে আসামি করা হয়।

আব্দুস সালাম জেলে থাকার সময় গত বছরের ৮ অক্টোবর এক নিলামে সর্বোচ্চ দরদাতা হিসাবে একুশে টেলিভিশন লিমিটেডের শেয়ার এবং ট্রেডমার্ক, সার্ভিস মার্ক, লোগোসহ এতদসংক্রান্ত সব কিছু কিনে নেয় এস আলম গ্রুপ। এরপর ২৫ নভেম্বর প্রতিষ্ঠানটির পরিচালক মণ্ডলীর এক সভায় পরিচালনা পর্ষদেও পরিবর্তন আসে। বর্তমানে একুশে টিভির পরিচালনা পর্ষদে মোহাম্মদ সাইফুল আলম চেয়ারম্যান এবং আব্দুস সামাদ ভাইস চেয়ারম্যান হিসেবে রয়েছেন।

বর্তমানে নতুন পরিচালনা পর্ষদের দায়িত্ব গ্রহনের পর একুশে টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন প্রতিষ্ঠানটির সাবেক সাংবাদিক মঞ্জুরুল আহসান বুলবুল। সম্প্রতি অনুষ্ঠান বিভাগের প্রধান হিসেবে যোগ দিয়েছেন ফারহানা নিশো। একদিকে নতুন নতুন কর্মচারীর যোগদান অন্যদিকে চলছে সাধারন কর্মীদের চাকরি হারানোর পালা।

সর্বশেষ এডিট : ০৬ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:২৪
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

খেলা ফাইনাল হয়ে যেতে পারে আগামীকাল ...

লিখেছেন সৈয়দ কুতুব, ৩০ শে আগস্ট, ২০২৬ রাত ১১:৪৮


আগামীকাল অপপ্রচারকারীদের খেলা ফাইনাল হয়ে যেতে পারে। গ্যাস আর বিদ্যুৎ সংকট নিয়ে সরকারকে কাবু করার দিন ফুরিয়ে এসেছে। 'কাছিমের মতো গর্ত থেকে বের হয়ে' যারা এতদিন সরকারের... ...বাকিটুকু পড়ুন

নতুন ভোরের গান

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে আগস্ট, ২০২৬ ভোর ৬:৪৭


নতুন ভোরের গান



কষ্টের দিন পেরিয়ে এবার
আসবে আলোর গান,
নতুন দিনের নতুন সুরে
জাগবে সবুজ প্রাণ।

নষ্ট স্মৃতির আড়ষ্টতা
ঝরিয়ে দেবো অনেক দূরে,
নিজের মনেই ভালোবাসার
নূপুর বাজবে সুরে সুরে।



ভ্রষ্ট পথের আঁধার কেটে
ভোর... ...বাকিটুকু পড়ুন

ব্লগে চার বছর একদিন হয়ে গেল । কি আশ্চর্য!

লিখেছেন সামরিন হক, ৩১ শে আগস্ট, ২০২৬ ভোর ৬:৪৭

অবজ্ঞা

তোমার বিশেষ ঘৃণা দ্বারা আক্রান্ত আমি
চারপাশ ঘিরে ফেলেছে ঘৃণারা আমাকে
আস্তে আস্তে গ্রাস করে নিচ্ছে আমাকে তোমার ঘৃণা
আমার কথা শোন
আমি কখনই মনুষ্যত্বের সীমা পার করিনি
কিন্তু তোমার ঘৃণায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত-গায়েব-গুম এবং পিওর ও শিওর লাভ

লিখেছেন সামছুল আলম কচি, ৩১ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:১৬


৭ মাসে বাংলাদেশে ১৫ হাজার শিশু নিখোঁজ !!!
এমন রোমহর্ষক, চমকে যাওয়া এবং অন্তরে কাপুনি ধরানোর মতো তথ্য বা কথা বার্তার কোনও মানে হয় ??!!
গরীব পরিবারের শিশুদের কথা বাদ দেই-এ... ...বাকিটুকু পড়ুন

সরকারী অফিসারদের বেতন বাড়ানোর সিদ্ধান্তকে সাধুবাদ জানাই

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ৩১ শে আগস্ট, ২০২৬ রাত ৮:০০

দেশের গুরুত্বপূর্ণ কাজগুলো সরকারী অফিসারদের হাত ধরেই হয়। সেজন্যে, এই পদগুলো যোগ্য মানুষদের হাতে যাওয়া প্রয়োজন। কিন্তু, সমস্যা হচ্ছে, গত কয়েক দশকে দেশের টপ ট্যালেন্টদের বেশির ভাগই কোনক্রমেই সরেকারী অফিসার... ...বাকিটুকু পড়ুন

×