somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আত্মপ্রকাশ করল সাংস্কৃতিক সংগঠন- দখিনা দুয়ার

১৪ ই আগস্ট, ২০১৬ রাত ১০:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

খুলনার সংস্কৃতি ও ঐতিহ্যকে হৃদয়ে লালন করেন এমন কিছু মানুষের প্রীতি সম্মেলনের মাধ্যমে দখিনা দুয়ার নামের একটি সাংস্কৃতিক সংগঠনের জন্ম হল। অনাড়ম্বর এ আত্মপ্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আব্দুস সবুর খান চৌধুরী, পুলক রাহা, কাজী শিলা, কাজী চপল, হাসান তারেক, তৈয়েব রহমান, মেহেদী আল আমিন, মুক্তা ঠাকুর, রাজু জবেদ, সাবিনা ইয়াসমিন লিপি, সুবর্ণা আরফিন, ইমরান হোসেন সোহেল, পূর্ণ চন্দ্র মন্ডল, সাহনারা পারভিন পুতুল, রাশেদ মামুন, সবিতা আল আমিন, নাফিজ ইমতিয়াজ খান চৌধুরী অভি, সাদী রহমান স্বপ্ন ও সেমন্তি রোদসী।

এ সম্মিলনে দখিনা দুয়ারের কার্যক্রমকে বেগবান করতে বিশিষ্ট আবৃত্তি শিল্পী আবদুস সবুর খান চৌধুরীকে আহবায়ক, সংস্কৃতি কর্মী হাসান তারেককে সদস্য সচিব ও অন্যদের সদস্য করে একটি কমিটি গঠন করা হয়। এ কমিটি খুব শীঘ্রই এর কলেবর বৃদ্ধি করবে এবং আগামী অক্টোবর/নভেম্বর মাসে শিল্পকলা একাডেমিতে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করবে।

দখিনা দুয়ারের অন্যতম উদ্যাক্তা পূলক রাহা বলেন রবীন্দ্রনাথ, লালন, পাগলা কানাই, বিজয় সরকার, সুন্দরবনের সংষ্কৃতি সহ বৃহত্তর খুলনায় ছড়িয়ে ছিটিয়ে আছে যে সব সাংস্কৃতিক উপাদান সেসব বিষয়ে গবেষণা, অনুশীলন ও উপস্থাপন করবে দখিনা দুয়ার। দখিনা দুয়ারের সভাপতি আব্দুস সবুর খান চৌধুরী জানান খুলনার সংস্কৃতি ও ঐতিহ্যকে হৃদয়ে লালন করেন, প্রগতিশীল ও মুক্তিযুদ্ধের চেতনায় ঋদ্ধ যে কেউ এ প্রচেষ্টার সাথে সম্পৃক্ত হতে পারবেন।

সর্বশেষ এডিট : ১৪ ই আগস্ট, ২০১৬ রাত ১০:২৬
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তারা ভারতের এই সফট টুলস রবীন্দ্রনাথকে রক্ষা করবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:০৩


কয়েকদিন আগে পাকিস্তান রাষ্ট্রের জাতীর পিতা মোহাম্মদ আলী জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলা হলো, সেখানে তো গ্রেপ্তার দেখলাম না! সেখানে কি পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবণতির শঙ্কা ছিলো না? পাকিস্তানের... ...বাকিটুকু পড়ুন

এআই মন্তব্যের পর ব্লগারগণের পোষ্ঠ ভালো বুঝে আসে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২০



চাঁদগাজী/সোনাগাজী বলতেন অনেক ব্লগার গরুর রচনা এবং অনেক ব্লগার গার্বেজ লেখেন। তাঁর এমন মন্তব্যের কারণে তাঁর বিরোধী ব্লগার সংখ্যা বেড়ে যায়। ফলে তিনি বার বার ব্যানের শিকার... ...বাকিটুকু পড়ুন

=মনে রং নেই আর=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১২ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৫২


মন তো ছিল গোলাপী রঙ আভায় বন্দি, মন ছিল চন্দ্র মল্লিকা,
মন আর সেই মন নেই, মনের চারিপাশে এক সমুদ্দুর কুহেলিকা;
মন যেন পাথর হয়ে আছে, নেই অফুরন্ত ফুরসত
মন গোলাপী রঙ নয়... ...বাকিটুকু পড়ুন

দেয়ালে রবীন্দ্রনাথ, রাজনীতিতে আতঙ্ক

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই অক্টোবর, ২০২৬ রাত ১:৫০


দেশে এখন যারা ক্ষমতায় আছেন, তারা মধ্য ডানপন্থী রাজনৈতিক দলের মানুষজন । সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ে আছেন প্রবীণ নেতা নিতাই চন্দ্র রায়। এই অবস্থায় শিল্পকলা একাডেমির উদ্যোগে দেয়ালে... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথের ধর্মীয় পরিচয়, গ্রাফিতিতে চুনকালি ও পলিটিক্যাল ইসলাম

লিখেছেন শ্রাবণধারা, ১৩ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:০৪


রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকজন প্রগতিশীল লেখকের লেখা পড়ে আমি হতাশ ও বিস্মিত হয়েছি। তাঁদের মধ্যে একাধিকজন লিখেছেন, রবীন্দ্রনাথ হিন্দু ছিলেন না, তিনি ছিলেন ব্রাহ্ম।... ...বাকিটুকু পড়ুন

×