আতংকে ছিলাম।
লেখা পড়া করার জন্যইতো ছেলে মেয়েরা আন্দোলন করছে।
ওরা চোর না ডাকাত না। ঋণ খেলাপি না। ভূমি দস্যু না। দখলবাজ না।চোরাচালান করেনা কোন মাদক। বিক্রেতার কাছ থেকে পণ্য কিনলে মূল্য দিয়ে আসে।
নিয়ম মতো অর্থ দিয়ে পড়াশুনা করছে। এমনিতে ১.৫% ভ্যাট দিয়ে আসছে, আর এখন সরকার আরো চাইছে।
আতংকিত হচ্ছিলাম ওদের আন্দোলন জোরদার হচ্ছে দেখে।
কারণ প্রথম ধাপের প্রতিবাদের শেষ দিনে দেখলাম দিনের আলোয় বন্দুক বাহিনীর গুলি আর রক্ত আর অন্ধকারে এলো স্লোগান দেওয়া বাহিনীর হামলা।
তাই ওরা যখন জানান দিয়ে দুইদিন পর রাস্তায় নামলো তখন আতংকে সময় পার হচ্ছিল, এই বুঝি লাশের সংবাদ আসে।
পরিসংখ্যানে হবে হয়তো ০.০০১%, কিনতু যে যাবে সেতো ১০০% চলে যাবে এই জগৎ ছেড়ে, তার আপন স্বজনের কাছ থেকে।
আমার সেই আশংকা সত্যি হয় নি আমি আনন্দিত।
সর্বশেষ এডিট : ১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




