somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ধন্যবাদ ব্লগার ত্রিশোনকু ও সামু কর্তৃপক্ষকে । শুধু গালাগালি নয় ট্যাগিং ও বন্ধ হোক ।

১৪ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৩:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ব্লগার ত্রিশোনকু ,

আপনাকে অসংখ্য ধন্যবাদ । আপনার স্টিকি পোস্টে একটি মন্তব্য করে এসেছিলাম । এবং এর পর থেকে পোস্টটি পর্যবেক্ষণে রেখে সবগুলো মন্তব্য ও তার জবাব গুলো পড়েছি। আপনি একজন চমৎকার ব্লগার। আপনাকে ব্লগে যতটুকু চিনতে পেরেছি তাতে আপনার সম্পর্কে আমার ধারণা খুব ভালোই । আপনি আমার একজন পছন্দের ব্লগার ও ।

দীর্ঘদিন পরে সামুর কোন স্টিকি পোস্টে সামুর সব ধরণের ব্লগাররা আলোচনায় অংশ গ্রহণ করেছে দেখে ভালো লেগেছে। আপনি অবশ্যই আমার সাথে একমত হবেন যে সামুর স্টিকি পোস্ট বেশ কিছু দিন ধরে প্রাণহীন। এই অবস্থায় আপনার স্টিকি পোস্টে আলোচনা হয়েছে এবং সামুর সকল মতভেদ এর ব্লগার এর কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে । যার কারণে আপনার ধন্যবাদ প্রাপ্য।

ধন্যবাদ জানাচ্ছি সামু কর্তৃপক্ষকেও পোস্টটি স্টিকি করার জন্য।

দেখে ভালো লাগছে যে দেরিতে হলেও সামু গালিবাজদের বিরুদ্ধে আপনার পোস্টের মাধ্যমে তার অবস্থান পরিষ্কার করেছে। এবং গালিবাজদের দমানোর ক্ষেত্রে দ্রুত পদক্ষেপ গ্রহণ করছে।

তাই এমন অবস্থায় আমি আপনার মাধ্যমে আরো একটি ব্যাপারে সামু কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি । তা হলো সামহোয়্যার ইন এর ট্যাগিং ।

আপনি জানেন যে । সামুতে ট্যাগিং সবসময়ের জন্য একটি মারাত্মক সমস্যা ছিলো। আমি মনে করি গালাগালির পাশাপাশি ট্যাগিং ও চিরতরে রোধ করা উচিৎ।

যাকে তাকে প্রমাণ ছাড়া ভাদা , ছাগু , নাস্তিক , ছাইয়া মাল্টি ট্যাগ দেওয়া চিরতরে বন্ধ হওয়া জরুরী । ট্যাগিং একজন ব্লগারের স্বাভাবিক ভাবে ব্লগিং এর পরিপন্থী। কতিপয় ট্যাগ-বাজের ট্যাগ থেকে রেহায় পাচ্ছেন না তন্ময় ভাই , দূর্যোধন দা , এমন কি জানা নিজেও।

প্রমাণ ছাড়া কাউকে ট্যাগ দেওয়া সুস্পষ্ট ব্যক্তি আক্রমণ।

তাই আপনার মাধ্যমে আমি বাংলা নববর্ষের প্রথম দিনে সামু কর্তৃপক্ষের কাছে অনুরোধ করতে চাই, আজ থেকে যে কোন গালিবাজ ও মতের অমিলের কারণে প্রমাণ ছাড়া যে কোন ট্যাগ বাজকে ( তিনি যত বড় ভারি প্রোফাইল এর ব্লগার হোন না কেন ) সাথে সাথে শাস্তি দেওয়ার নিয়ম কার্যকর করা হোক ।

কোন হাই প্রোফাইল ব্লগার নিজে অথবা মাল্টি থেকে ট্যাগ-বাজি ও গালিবাজি করলে শাস্তি হবেনা কিন্তু অন্য একজন সাধারণ ব্লগার একই অপরাধের জন্য শাস্তি পাবে তা কখনোই কাম্য নয়। এটি একটি জনপ্রিয় ব্লগের নীতি হতে পারেনা।

ট্যাগিংও গালির মত একটি অসভ্য ও অনৈতিক ব্যক্তি আক্রমণের চর্চা। গালির পাশাপাশি ট্যাগিং ও বন্ধ হোক ।

সামুর সব ব্লগারকে বাংলা নববর্ষের শুভেচ্ছা ।
সর্বশেষ এডিট : ১৪ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৩৬
২০টি মন্তব্য ১৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জুলাই আন্দোলনের সম্ভাবনাময়, রৌদ্রোজ্জ্বল মুখগুলো ডানপন্থার অনুরাগী হচ্ছে! দায় কার?

লিখেছেন শেহজাদ আমান, ০৩ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:০৩



জুলাই আন্দোলনের অন্যতম সেই আইকনিক ফটো--যেখানে দেখা যাচ্ছিল একটা ভার্সিটির ফাস্ট কি সেকেন্ড ইয়ারের মেয়ে পুলিশের গাড়ি আটকাচ্ছে, ওর ভার্সিটির এক বড় ভাইকে পুলিশের গাড়িতে তুলে নিয়ে যাওয়ার পর।... ...বাকিটুকু পড়ুন

যে বিলের কোনো রসিদ নেই

লিখেছেন রাজসোহান, ০৩ রা আগস্ট, ২০২৬ রাত ১১:২৪



ঢাকার পাইপলাইন গ্রাহকদের একটা বড় অংশ এই জুলাইয়ে জানিয়েছেন, দিনে এক থেকে দুই ঘণ্টার বেশি গ্যাস তাঁরা পান না। সেই এক-দুই ঘণ্টাও আসে গভীর রাতে কিংবা ভোরের আগে। ফলে... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ

লিখেছেন ডঃ এম এ আলী, ০৪ ঠা আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট : পর্ব- ১

ভুমিকা
১.১ গবেষণার পটভূমি
একবিংশ শতাব্দীর... ...বাকিটুকু পড়ুন

ছাত্রদলকে সামলাতে না পারলে ক্যাম্পাসগুলো সহিংসতায় পূর্ণ হবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৩:০৮


রাতে রংপুর, সকালে জগন্নাথ। আজকে জগন্নাথে ছাত্রদলের হামলার শিকার একযোগে সব বিরোধী দল। এসব কি ছাত্রদলের কাজ? নাকি ছাত্রদলের ভেতর ছাত্রলীগ প্রবেশ করেছে? জকসু জিএসের জীবন আশংকাজনক। দেশে যখন... ...বাকিটুকু পড়ুন

গ্যাস নিয়ে গ্যাসলাইটিং: কোনটা আসল সংকট, কোনটা কৃত্রিম?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৫:২১


বাংলাদেশে এখন সবচেয়ে বড় সমস্যা কী, এই প্রশ্ন করলে সবাই একবাক্যে বলবেন গ্যাস সংকটের কথা। বিদ্যুৎ উৎপাদন কমে গেছে, ফলে লোডশেডিং বেড়েছে বহুগুণ। কলকারখানা হোক বা বাসাবাড়ি, মানুষ... ...বাকিটুকু পড়ুন

×