somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বল হাতে আশরাফুলের চমক

০২ রা অক্টোবর, ২০১৬ বিকাল ৫:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ম্যাচ ফিক্সিং কেলেঙ্কারির শাস্তি কাটিয়ে মোহাম্মদ আশরাফুলের ঘরোয়া ক্রিকেটে প্রত্যাবর্তনটা হলো চমক জাগানিয়াই। ব্যাটসম্যান আশরাফুলের বদলে বোলার আশরাফুলকেই প্রথম দেখা গেল ফেরার ম্যাচে। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে জাতীয় ক্রিকেট লিগের ম্যাচে ঢাকা মেট্রোর আশরাফুল তুলে নিয়েছেন ২ উইকেট।
আশরাফুল ফিরতে পারতেন আগের ম্যাচেই। বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে ঢাকা বিভাগের বিপক্ষেই। কিন্তু বৃষ্টির কারণে খেলাটা ১৫ ওভারের বেশি হতে না পারায় আশরাফুল অপেক্ষাতেই ছিলেন। সেই অপেক্ষার প্রহর শেষ হলো পরের ম্যাচে। তবে ব্যাটসম্যান নয়, তিনি দেখা দিলেন ‘বোলার’ হয়েই।
টসে জিতে ব্যাট করা বরিশালের শুরুটা ভালো দেননি আশরাফুলই। প্রথমে শামসুর রহমানের ক্যাচে ফজলে মাহমুদকে আউট করার পর এলবিডব্লুর ফাঁদে ফেলে ফিরিয়েছেন ফর্মে থাকা শাহরিয়ার নাফীসকে। আগের ম্যাচে ৭২ রানের দারুণ এক ইনিংস খেলা নাফীস আশরাফুলের বলে এলবিডব্লু হয়ে সাজঘরে ফেরেন ফিফটি থেকে ২ রান দূরে—৪৮ রানে। মোট ১৩ ওভার বল করে ৫ মেডেনে মাত্র ২৩ রান দিয়ে ২ উইকেট আশরাফুলের—পুরোদস্তুর এক বোলারের পারফরম্যান্স যেন।
আশরাফুল বরাবরই বোলার হিসেবে কার্যকর। সে প্রমাণ মিলেছে বারবারই। ৬১ টেস্টে ২১ উইকেট ক্ষণকালীন বোলার হিসেবে খুব খারাপ কিছু নয়। প্রথম শ্রেণির ক্রিকেটে তাঁর বোলিং রেকর্ড দেখে ১৩৫টি ম্যাচে এখনো পর্যন্ত তাঁর উইকেট সংখ্যা ১৩৬।

টেস্টে ২০০৩ সালে ঢাকায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৪২ রানে ৩ উইকেটই হয়ে আছে দীর্ঘ পরিসরে তাঁর সেরা বোলিং। ১১৭ ওয়ানডেতে ১৮ উইকেট আছে তাঁর। ২০০২ সালে কলম্বোয় নিউজিল্যান্ডের বিপক্ষে ২৬ রানে ৩ উইকেটই তাঁর ক্যারিয়ার-সেরা। ব্যাটসম্যান পরিচয়ের ভারে ঢাকা পড়ে যাওয়া তাঁর বোলার পরিচয়টি নতুনভাবেই প্রকাশ পেল তাঁর প্রত্যাবর্তনের ম্যাচে।
এখন ব্যাট হাতে কী করেন, সেটাই দেখার।

সূত্রঃ প্রথম আলো ।
সর্বশেষ এডিট : ০২ রা অক্টোবর, ২০১৬ বিকাল ৫:০৬
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নির্বাচনী অঙ্গীকার চাই ফুটপাথ ফেরাও মানুষের কাছে

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৯:৪৬


ভোটের মিছিলে কথা হয় অনেক
পোস্টারে ভরা উন্নয়নের ঢাক
কিন্তু বলো তো ক্ষমতাপ্রার্থী দল
ফুটপাথ কার এ প্রশ্নের কি জবাব?

ঢাকা ছোটে না, ঢাকা পায়ে হেটে ঠেলে চলে
শিশু, নারী, বৃদ্ধ সবাই পড়ে কষ্টের... ...বাকিটুকু পড়ুন

বালুর নিচে সাম্রাজ্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৫১


(ডার্ক থ্রিলার | কারুনের আধুনিক রূপক)

ঢাকার রাত কখনো পুরোপুরি ঘুমায় না।
কাঁচের অট্টালিকাগুলো আলো জ্বেলে রাখে—যেন শহর নিজেই নিজের পাপ লুকাতে চায়।

এই আলোর কেন্দ্রেই দাঁড়িয়ে ছিল করিম গ্লোবাল টাওয়ার
আর... ...বাকিটুকু পড়ুন

জ্ঞানহীন পাণ্ডিত্য

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:২০


এমন এক পর্যায়ে পৌঁছেছে স্বদেশ,
যে কিছু জানে না; সে-ই দেয় উপদেশ।
“এই করো, সেই করো;” দেখায় সে দিক-
অন্যের জানায় ভ্রান্তি, তারটাই ঠিক।
কণ্ঠে এমনই জোর, যে কিছুটা জানে-
সব ভুলে সে-ও তার কাছে... ...বাকিটুকু পড়ুন

গণভোটের ব্যালটটি দেখতে কেমন হবে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৫৭



সামনের গণভোট ঘিরে অনেক অপপ্রচার চলছে বলে শোনা যাচ্ছে। অনেকেই জানতে চাঁচ্ছেন, গণভোটের ব্যালটটি দেখতে কি রকম হবে? নির্বাচন কমিশনের ওয়েসবাইট থেকে জানতে পারা গিয়েছে যে, গণভোটের ব্যালটটি উপরের... ...বাকিটুকু পড়ুন

মুহতারাম গোলাম আযমই প্রথম We Revolt বলেছিলেন !

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:৫৮


আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের দলীয় ইশতেহার প্রকাশ করেছে, যার নাম দেওয়া হয়েছে ‘জনতার ইশতেহার’। দলটির দাবি, অ্যাপভিত্তিক প্রচারণার মাধ্যমে সংগৃহীত ৩৭ লাখের বেশি... ...বাকিটুকু পড়ুন

×