
বিছানার বাম পাশ টা আজ শুন্য
শুন্য ডান পাশে শুয়ে থাকা মানুষটার জীবন
বাম পাশেতে এখন আর কেউ
করেনা গীটার এর সাথে খেলা
যখন তখন বাম পাশেতে বসেনা, বাঁশীর সুরের মেলা !
এখন আর কেউ ভেজা তোয়ালে
রাখেনা যেখানে সেখানে
বাড়ি ফিরতে দেরি হলে
আর কেউ নেই খোঁজ নেবার, টেলিফোনে !
ঘুমন্ত আমাকে কেউতো আদরে
নেয়না বুকেতে টেনে
ডান পাশে ও কেউ চুপচাপ
শুয়ে থাকেনা অভিমানে !
হাতে হাত রেখে সিনেমা
রাতজাগা আর হয়না
ঘুম পাড়িয়ে দেবার ছুতোয়
কেউ ধরেনা আঙ্গুল ফুটিয়ে দেবার বায়না !
খাবারের খোঁজে কেউ আর
ঘুম ভাঙ্গায়না মাঝরাতে
আর থাকিনা উন্মুখ হয়ে
কারো ঘরে ফেরার অপেক্ষাতে !
সেই ঘর আর সেই বিছানা
নেই তো সেই সংসার
সবকিছুর ই আজ মিলেছে ছুটি
আলাদা যে পথ, তোমার-আমার !
একলা ঘরের একলা আমি
তুমিহীন যেন সবকিছু একলা মরুভূমি
বিছানায় গেলেই শুধু মনে হয়
বাম পাশেতে, থাকতে যদি তুমি !

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

