somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মাননীয় রাষ্ট্রপতি আপনার অনুভূতিটুকুর জন্য জানাই স্বশ্রদ্ধ সালাম...............

০১ লা জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাষ্ট্রের সর্বোচ্চ পদ রাষ্ট্রপতি। তার জন্য প্রাসাদোপম বাড়ি, বাড়ির ভেতরেই তার বহু কর্মকর্তা কর্মচারী। বাড়ি কিংবা রাস্তা– সবজায়গাতেই তার জন্য ব্যাপক নিরাপত্তা। কোন কিছুর কমতি নেই পৃথিবীর যে কোন দেশের রাষ্ট্রপতির জন্য।

এমনকি অফিস করতে বাইরেও যেতে হয় না। রাষ্ট্রের প্রথা অনুযায়ী সবাই তার সাথে এসে দেখো করেন। এটাই স্বাভাবিক। কিন্তু এতো কিছুর মধ্যেও মাঝে-মধ্যে হাঁপিয়ে উঠেন বাংলাদেশের রাষ্ট্রপতি আবদুল হামিদ। এতো নিরাপত্তার আয়োজনে তার অস্বত্বিও হয়।



বঙ্গভবনে বিবিসি বাংলার সাথে এক সাক্ষাৎকারে এভাবেই নিজের মনোভাব প্রকাশ করলেন বাংলাদেশের রাষ্ট্রপতি আবদুল হামিদ।

বঙ্গভবনে কেমন কাটছে- এমন প্রশ্নে আবদুল হামিদ বলেন, 'খারাপ সময় কাটছে এটা বলা মুশকিল। তবে আমার কাছে মনে হয়- আই ডোন্ট ফিল সো মাচ কমফোর্ট (খুব একটা ভালো অনুভব করি না)। কারণটা হলো, এখানে মনে হয় স্বাধীনতা বিহীন একটা অবস্থায় আছি।'

পুরোদস্তুর একজন রাজনীতিবিদ আবদুল হামিদ রাষ্ট্রপতি হবার আগে ৭ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। প্রায় ৫৫ বছর ধরে তিনি রাজনীতি করেছেন। জীবনের বেশিরভাগ সময় কাটিয়েছেন কিশোরগঞ্জের হাওর অঞ্চলে।

বঙ্গভবনে তিনি যে আরামে থাকেন সে কথা তিনি অস্বীকার করছেন না। আরাম থাকলেও আগের মতো স্বাধীনভাবে চলাফেরার সুযোগ তিনি হারিয়েছেন।

রাষ্ট্রপতি বলেন, 'এতো বড় বাড়িতে থাকি। বঙ্গভবন বাইরে থেকে মনে হয় রাজভবনের মত। রাজা-বাদশারা যে অবস্থায় থাকত তেমন মনে হয়। খুব আরাম আয়েশে থাকি, এটাই স্বাভাবিক।'

আবদুল হামিদের কাছে সবচেয়ে সমস্যা মনে হয়, তিন চাইলেই চট করে যে কোন জায়গায় যেতে পারেন না।

রাষ্ট্রপতি বলেন, 'আমার কাছে সবচেয়ে বড় সমস্যা হলো, সারা জীবন চলার যে একটা স্টাইল ছিল, এটার মধ্যে একটা বিরাট ছন্দপতন হয়ে গেছে। অর্থাৎ আমি আমার মন যখন যেটা চায় যে আমি এটা করব বা আমি ওখানে যাবো-এ ধরনের কত কাজই তো থাকে-মনে মনে। চিন্তা করি যে এটা করা দরকার, ওইখানে যাইতে হবে, তার সঙ্গে দেখা করতে হবে- দেখা গেল এগুলো আমি পারি না- কারণ আমার যাওয়া খুবই কঠিন।'

তিনি মনে করেন, লোকজনকে বঙ্গভবনে নিয়ে আসা আর নিজে ইচ্ছে করে কোথাও যাওয়ার মধ্যে বিরাট পার্থক্য আছে। নিজে কোথাও গেলে যে প্রশান্তি আসে, লোকজনকে খবর দিয়ে বঙ্গভবনে আনার মধ্যে সেই স্বস্তি নেই। রাষ্ট্রপতির নিরাপত্তার জন্য রাস্তায় বের হলেই যে রাস্তা বন্ধ করে দেয়া হয়। এ বিষয়টি রাষ্ট্রপতির মধ্যে এক ধরনের অস্বস্তি তৈরি করে।

তিনি কোথাও যাবার জন্য মনস্থির করলেও নিরাপত্তার ব্যাপক আয়োজনের কথা মনে হলে সে ইচ্ছা 'দমে যায়' বলে তিনি উল্লেখ করেন।

রাষ্ট্রপতি আক্ষেপ করে বলেন, তিনি রাস্তায় বের হলে যতক্ষণ রাস্তা বন্ধ থাকে ততক্ষণে অ্যাম্বুলেন্সে থাকা কোন রোগীর মৃত্যুও হতে পারে বলে নিজের হতাশা প্রকাশ করে রাষ্ট্রপতি বলেন, 'কারণ রাস্তা যেভাবে থাকে, সেভাবে আমাকে যেতে দিবে না। বিশেষ করে অন্য লক্ষ লক্ষ মানুষের যে সমস্যা সৃষ্টি হয় এটাই আমাকে সবচেয়ে ব্যথিত করে।'

খবর লিংক
সর্বশেষ এডিট : ০১ লা জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৪৩
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মাননীয় প্রধানমন্ত্রী, সাবধান!!!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৪



যারা প্রধানমন্ত্রীর হাতে মরা মাছ ধরিয়ে দিয়ে পানিতে ছাড়তে বলেন, তারা কেমন মানুষ!!!.....এটা কেমন তামাশা!!! স্লোগান দেওয়া বাদ দিয়ে প্রধানমন্ত্রী আসার আগে মাছগুলো চেক করার কথা একবারও মনে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ সরকারের কাছে সোলার এনার্জি বিক্রি করা কতটা লাভজনক?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩৭



যারা আগামী ৬ মাসের মধ্যে বাড়ির ছাদে সোলার সিস্টেম ইন্সটল করবেন, তাঁদেরকে বাংলাদেশ সরকার প্রত্যেক ইউনিট ইলেক্ট্রিসিটির জন্যে ১০.৫০ টাকা করে দিবে। রুফটপে সোলার এনার্জি প্ল্যান্ট বসিয়ে লাভ... ...বাকিটুকু পড়ুন

সম্পর্ক ও আত্মহত্যা

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৪৭



কাউকে আত্মহত্যার ভয় দেখিয়ে বিয়ে করা অথবা আত্মহত্যার ভয় দেখিয়ে অথবা ব্ল্যাকমেইল করে গুরুতর মানসিক ও মনস্তাত্ত্বিক নির্যাতনের মাধ্যমে কাউকে বিয়েতে বাধ্য করা। - বিশ্বের যে কোনো দেশের আইনে... ...বাকিটুকু পড়ুন

২ লাখ কর্মীর খবর ভুয়া - তবে ২৫ টা সাদা হাতি আসছে!

লিখেছেন মাথা পাগলা, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২



স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছিলেন, মালয়েশিয়া সেপ্টেম্বর মাস থেকে ধাপে ধাপে ২ লাখ কর্মী নেবে ।

আগামী ছয় মাসে বাংলাদেশ থেকে ২ লাখ কর্মী নেবে... ...বাকিটুকু পড়ুন

গ্যাস বিদ্যুৎ সংকটের জন্য দায়ী কে?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:১১



২৮ ফেব্রুয়ারি ২০২৬।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের সামরিক, পারমাণবিক ও সরকারি স্থাপনাগুলোতে আকস্মিক বড় ধরনের বিমান হামলা চালায়।প্রথম দফার হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ীসহ বেশ কয়েকজন... ...বাকিটুকু পড়ুন

×