somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

ছোট কাগজ কথিকা
আমি পেশায় একজন শিক্ষক, প্রশিক্ষক, সংবাদকর্মী, সমাজসেবক এবং প্রযুক্তিবিদ। শিক্ষা, প্রশিক্ষণ, প্রযুক্তি, এবং সমাজের উন্নয়নমূলক কার্যক্রম নিয়ে আমি বিভিন্ন পত্রিকায় কলাম লিখে থাকি।

ফ্রান্সের রঙে বিতর্ক ফেসবুকজুড়ে

১৭ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ফ্রান্সে সন্ত্রাসী হামলার ঘটনায় শোক প্রকাশ করতে গিয়ে অনেকে ফেসবুকের প্রোফাইল পিকচারে তুলে ধরছেন ফ্রান্সের পতাকার রঙ। কিন্তু এর ফলে এরই মধ্যে দুইভাগে ভাগ হয়ে গেছেন পুরো ফেসবুকারদের দল।

যাদের একদল প্রোফাইল পিকচার পরিবর্তনের মাধ্যমে ফ্রান্সের এই হামলায় সহমর্মিতা প্রকাশে উৎসুক। তেমনই অন্যদলের দাবী কেউ তো লিবিয়া, সিরিয়া বা আফগানিস্তানে হামলার পরে তাদের পতাকার রঙে নিজেদের প্রোফাইল পিক রাঙাইনি। তাহলে ফ্রান্সের ক্ষেত্রেই কেন এমন হবে।

ফেসবুকে বিতর্কটা বেশ জোরালো। লেখিকা অদিতি ফাল্গুনীর মতামত অবশ্য এই পরিবর্তনের পক্ষেই। তার মতে অন্যান্য দেশগুলোর চেয়ে ফ্রান্সকে যে আমি একটু বেশি গুরুত্ব দেবো সেটাই স্বাভাবিক। সাকিব আল হাসান বা এ্যাঞ্জেলিনা জোলি বা যে কোনো সেলিব্রিটি আপনার-আমার চেয়ে বেশি গুরুত্ব পায়। শিল্পকলা, চলচ্চিত্র, সাহিত্যে, মুক্তবুদ্ধির লড়াইয়ে ফরাসীদের গুরুত্বটা একবার ভাববেন না? ব্যক্তিগতভাবে ফিলিস্তিনের ঘটনার পর তৃতীয় বিশ্বের এক নাগরিক হিসেবে যা যা করার ছিল আমি করেছি।

এই লেখিকা আরো বলেন, কোনো দেশের কোনো মৌল সমস্যা বা নিজের দেশের সমস্যা নিরসনের ক্ষমতা আমার নেই। তাতে ‘ঢাল নেই তরোয়াল নেই নিধিরাম সর্দ্দার’ এই লেখক-কবি সম্প্রদায়ের আমরা ত’ হিসেবের বাইরে। আমরা হয়তো ফিলিস্তিনে বোমা হামলা হলে বড়জোর তাদের কবিতা অনুবাদ করতে পারি বা ফ্রান্সে হামলা হলে পতাকার রঙে প্রোপিক বদলাতে পারি। হত্যা জাস্টিফাই না করাটাই ভালো বলে মনে করি।

চলচ্চিত্র পরিচালক ও বিজ্ঞাপন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী অবশ্য মনে করেন সব খুনের রঙ এক। তাই একদলের জন্য নির্বাচিত শোক করার পক্ষপাতি নন তিনি। তার মতে, পৃথিবীর সব মানুষের খুন যদি আপনাকে পীড়া না দেয়, এর চেয়ে দুঃখের আর কিছু নাই।

আর পশ্চিমারা যদি নির্বাচিত শোক করে থাকে, আপনারাও এখন সেই একই অপরাধ করছেন প্যারিসের নিরপরাধ মানুষের খুনে `হৃদয় বিদারক নৈর্ব্যক্তিকতা' বা ক্ষেত্রবিশেষে `অসহায়ত্ব উপভোগ' করার মধ্য দিয়ে।

পৃথিবীর সব মানুষের খুন যদি আপনাকে পীড়া না দেয়, এর চেয়ে দুঃখের আর কিছু নাই। দুঃখিত, আমি হয়তো রাজনীতি সচেতন নই, বিপ্লবীও নই। প্যারিসের মানুষের অসহায়ত্ব আমাকে বিপন্ন করে। সিরিয়ার মানুষের অসহায়ত্বও আমাকে বিপন্ন করে। দুই দলের পরিবর্তে যদি একদলের জন্য শোক করতে পারতাম। কমে যেতো আমার বিপন্ন সময়ের ভার।

তবে এমন সব বিতর্কের পরে যারপরনাই বিরক্ত সুরকার আলতাফ মাহমুদের মেয়ে শাওন মাহমুদ। এই বিষয়ে নিজের ক্ষোভটাও প্রকাশ করেন তিনি। বলেন, ইসলামের কথা বললে ছাগু, সরকারের বর্তমান পরিস্থিতির সমালোচনা করলে বিম্পী, ধর্ম নিয়ে বিতর্কে গেলে নাস্তিক, প্রোফাইল পিক পাল্টালে মূর্খ, সত্য কথা লিখলে ভন্ড। কোনদিকে গেলে মানুষের পক্ষে হবো?

মোস্তফা সরয়ার ফারুকীর বক্তব্যের সঙ্গে অবশ্য একমত বাংলাদেশের সাহিত্যিক মইনুল আহসান সাবের। এই বিষয়ে তার মন্তব্য, ফ্রান্সে সাধারণ মানুষ মারা গেছে। ইরাক, গাজা, লিবিয়া, সিরিয়াসহ আরও বহু জায়গায় ঘটনা ভিন্ন নয়। তবে এবার যেন ১২৯ জনের মৃত্যু আমাদের বেশি ধাক্কা দিল! ফরাসিরা সংস্কৃতিবান বলে? জ্ঞানের প্রদীপ নিয়ে ঘোরাফেরা করে বলে? একদা আলজেরিয়া, মরক্কো, তিউনিশিয়া আর প্যাসিফিক অঞ্চলে, কিছুদিন আগে ইরাকে কী করেছিল, আমাদের মনে আছে? ধারণা আছে, আবার পুঁজির রক্ষা ও নিরাপত্তায়, প্রয়োজন পড়লে একা বা দলবেঁধে কী করবে?

প্রশ্ন উঠতেই পারে, এত এত সাধারণ মানুষের এমন করুণ মৃত্যু কেন মেনে নেব আমরা? না, মেনে নেব না। আমরা স্তম্ভিত হবো, লজ্জিতও। এ যে সমাধান না, এও বলব। যেমন বলেছিলাম, যদিও মিউমিউ করে, ইরাক ও লিবিয়ার সময়, যেমন বলি গাজার সময়, যেমন বলছি সিরিয়ার সময়।

তবে ফেসবুকে এমন মতামত প্রকাশকে ঠিক যুক্তিযুক্ত বলে মনে করছেন না ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস। তিনি বলেন, ফেসবুক সারা বিশ্বের মানুষের যোগাযোগের একটি প্ল্যাটফর্ম। সেটা তাই সবসময় নিরপেক্ষ থাকাই যৌক্তিক। ফেসবুকে এভাবে রাজনৈতিক বিষয়ে মতামত প্রকাশের সুযোগ থাকাটাই অপ্রয়োজনীয়। প্যারিসে ঘটে যাওয়া সাম্প্রতিক হামলা তো বিশ্ব রাজনীতিরই একটি অংশ। তাই সেখানে নিরপেক্ষতাই বেশি কাম্য।

সর্বশেষ এডিট : ১৭ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:০৫
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বস্ত্রশিল্পের জন্য আমি সরকারের যথাযথ স্থানে থাকলে কি করতাম !!!

লিখেছেন অপলক , ০৭ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:১৬



গত ১০ দিন হল দেশের বস্ত্র শিল্পের উপর আঘাত খুব চিন্তার বিষয়। অনেক আগে বিচ্ছিন্নভাবে বস্ত্রশিল্প নিয়ে কথা বলেছিলাম। আজ সব মিলিয়ে কিছু চিন্তা করলাম। তার কিছু এখানে নোট... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৭


প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর

আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন

Sajna

লিখেছেন আরমান আরজু, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১



Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন

বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১



আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে ভাল্লাগে- ২

লিখেছেন শেরজা তপন, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৪৯


"যে-রাঁধুনী জানে তার তরকারিতে স্বাদ হয়নি, সে নিমেষে লঙ্কার কৌটো উপুড় করে দেবে। তারপর অতিথি যখন কান দিয়ে ধোঁয়া ছেড়ে হাঁউমাউ করবে, রাঁধুনী তখন মিটিমিটি হেসে বলবে—‘একটু ঝাল বেশি... ...বাকিটুকু পড়ুন

×