-রুনা রোকসানা
প্রতিশ্রুতি দেয় ভাঙ্গার জন্যেই
গত তিন তিনটি বছর মতির মা কাঁদছে
ছেলে হত্যার বিচার চেয়ে,
হুম, প্রতিশ্রুতি দিয়েছিল গণ্যমান্য লোকজন,
হয়নি সে বিচার।
ঐ যে বড় পুকুরওয়ালা বাড়িটা
এক মেয়ে আছে হাত পা বাঁধা
সবাই বলে " পাগল হইছে "
প্রতিশ্রুতি দিয়েছিল ভালোবাসার মানুষটি
নিয়ে যাবে সব শৃঙ্খল ছিড়ে
আসে নি।
বৃদ্ধাশ্রমে মা কে রেখে ছেলেটি বলেছিল
" বাসাটি সম্পূর্ন হলে নিয়ে যাব মা "
অপেক্ষায় দিন কেটে যায়
ছেলেটি আর নিয়ে যায় না মাকে।
আমরা প্রতিনিয়ত প্রতিশ্রুতি করি দেশমাতৃকার কাছে
দেশকে ভালোবাসি, রক্ষা করবো তোমায়
স্বার্থে আঘাত লাগলে কন্ঠ ছাড়ি
" এই দ্যাশে মানুষ থাকে
সব শালা বাটপার "।
সর্বশেষ এডিট : ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



