somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাস্তবতার আড়ালে ....

২৯ শে জুন, ২০১৬ রাত ১:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তারিখ ছিল ২৭.০৬.২০১৬
২১ রমজান
।
ঘটনা ১.
সময়টা সকাল ১১ কি সাড়ে ১১ টা। আমি আমার দোকানের সামনে দাঁড়ানো, খেয়াল করলাম, কয়েকজন মুরুব্বীর কথা বার্তা।
কয়েকজন চরমোনাই , কয়েকজন আহলে সুন্নাত ওয়াল জামাত, কেউ আবার চন্দ্রপারা, কেউ আছেন দেওয়ানবাগী ভক্ত। তবে সবাই নিয়মিত রোজা রাখেন।
আজ এক লোক অসুস্থতার কারনে রোজা রাখতে পারেন নাই, আর অপর দিকে আরেকজন তাকে প্রশ্ন করলেন,
১. রোজা আছেন তো ?
২. না ভাই, আজ রাখতে পারিনাই, অসুস্থ, রাতে ডাক্তারের কাছে গেছিলাম।
১. আপনেরা মিয়া কেমনে যে রোজা না রাইখা পারেন বুঝিনা, সারা মাস তো লাফাঙ্গা গিরি করলেন, এই একটা মাস অন্তত রোজা টোজা রাখেন, এক পাও তো মিয়া আপনের কবরে গেছে গা,
২য় ব্যাক্তি অনেকটা লজ্জায় পড়ে গেলেন, তিনি লজ্জার হাত থেকে বাচার জন্যে কিছু বলতে চাইলে অন্যরা সবাই তার উপর কথা শুনিয়ে দেন,
অবশেষে সিদ্ধান্ত এসে দারায়, রোজার মাসে রোজা রাখা ফরজ না, রোজা রাখতে হয় সম্মান বাচাতে।
এরপর শুরু হয় নিয়ম মাফিক বিষয় ভিত্তিক তর্ক।
ঘটনা ২।
উপরের ঘটনার কিছুক্ষন পর হঠাত এক ব্যাক্তি রাস্তার মাঝখানে পড়ে গেলেন,
আমি ভাবলাম হয়ত তিনি পাগল হবেন, তাই আর ধরলাম না,
আর আশপাশের কিছু মান্য গন্য লোকের মন্তব্য গিলতে লাগলাম।
কেউ বলেন, বাঁচাইতে যাইয়া আবার কোন কেইস খাই,
কেউ বলেন, পরছে, পড়ুক, হায়াত থাকলে এমনেই বাঁচবো,
কেউ বলে, যতসব এই এলাকায় আইসাই মরে ?
আমি ব্যাপারটা খেয়াল করলাম, বয়সে ওনারা মুরুব্বী, তাই আগ বাড়িয়ে কিছু বললাম না,
লোকটা পড়ে যাওয়ার ২ মিনিট পর আমার আর সহ্য হল না,
আমার এক পরিচিত বড়ভাই ( রতন কুমার গন ) আর আমি ওই লোকটাকে ধরে একটা ছায়াময় জায়গায় রাখলাম, তারপর আমি বসে বসে মাথায় পানি দিতে লাগলাম,
দেখলাম মুহূর্তেই আশে পাশে সার্কাস দেখার মত সবাই দাড়িয়ে দেখছে,
হয়ত সবাই শিখছে, কিভাবে মাথায় পানি দিতে হয়,
এক লোক আমাকে বলেছিল, কি হইছিল ভাই ? দেখলাম রাস্তায় পইরা আছিল একটু আগে ?
দেখছেনই তো, আবার জিগান ক্যান, মিয়া, নাটক করেন ?? আমার কড়া জবাব।
কিছুক্ষন পর লোকটার জ্ঞান ফিরলে, আমি তাকে বললাম, কাকা, কিছু খাবেন ?
আমাকে বলল, আমি রোজা,
আমি নতুন করে কিছু বলার সাহস পেলাম না,
তারপর আমি ওনাকে আরও একটু বিশ্রাম নিতে বলে চলে আসলাম,
...
কিছুক্ষন পর আমি দেখলাম, আমাকে নিয়ে গুঞ্জন চলে,
একজন বলল, পোলাডায় বাল পাকনা,
এত লোক থাকতে ও গেছে লোকটারে বাঁচাইতে, আমাগোরে দেখাইতে,
আমি কিছু বললাম না, আমার সাথে যে হিন্দু ধর্মের বড় ভাই ছিল,
তিনি শুধু আমাকে বলেছিলেন, লোকটা অনেক দোয়া করবো তোর লাইগা,
আমি কিছু বললাম না,
আমার মনে একটা চিন্তা,
চরমোনাই
আহলে সুন্নাত ওয়াল জামাত,
চন্দ্রপারা
দেওয়ানবাগী
সবার প্রতি কেমন একটা রাগ লাগলো,
নিজে নিজে একটা ধিক্কার দিতে মন চাইল,
এমন সমাজে বাস করি, যেখানে মানুষের সাহায্য করার থেকে তর্কে জেতা বেশি মুল্যবান।
অন্যের সমালোচনা করাটা আরও বেশি মূল্যবান।

সর্বশেষ এডিট : ২৯ শে জুন, ২০১৬ রাত ১:০১
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

×