somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটি অন্যরকম গল্প ...............

০১ লা জুলাই, ২০১৬ বিকাল ৩:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বালিকাটি তাহার দুরালাপন দীর্ঘ সময় ব্যাপী বন্ধ করিয়া রাখিবার পর কিছু একটা বোধগম্য হইল। তাহার মনে কিছু প্রশ্ন বারংবার উকি ঝুকি মারিতে লাগিল। অগ্যতা বিলাস কি আমাকে সত্যি রুপে ভালবাসিয়াছিল ? নাকি আমি বিলাসের ভালবাসা বুঝিতে পারিনাই ?
ব্যাপক চিন্তা ভাবনা করিবার পর স্নেহা তাহার দুরালাপন হস্তে লইয়া খানিকটা সময় নির্বিকার হইয়া চাহিয়া রহিল, সচল বোতাম চাপিয়া সে ভাবিতে লাগিল ওই সময়টার কথা, যখন সে বিলাসকে অতি উষ্ণ ভাষায় কিছুটা কথা শ্রবণ করাইয়াছে,
কথাগুলি ভাবিতে ভাবিতে হঠাৎ কিভাবে যেন কল্পনার জগতে হারাইয়া গেল।
তাহার চেতনা ফিরিল দুরালাপনের সক্রিয় হইবার সামান্য শব্দ শ্রবণের মাধ্যমে।
স্নেহা সিদ্ধান্ত গ্রহন করিল, সে বিলাসের নিকট ক্ষমা প্রার্থনা করিবে,
স্নেহার দুরালাপনখানি হঠাৎ বার্তা প্রাপ্ত হইল,
সেখানে দেখিল বিলাসের হইতে প্রাপ্ত একটা বিশাল বার্তা আসিয়াছে,
বিলাসের বার্তা পাইয়া স্নেহার চোখ খানি জ্বল জ্বল করিয়া উঠিল,
তারপর স্নেহা বিলাসের বার্তা পড়িতে লাগিল,
“ আমাকে বকা দিয়াছেন ভাল কথা, আমাকে ব্যাপক পরিমাণে ঝাল বাক্য শ্রবণ করাইয়াছেন ভাল কথা, আমার উপর রাগ করিয়া আপনার দুরালাপন খানি অচল না করিলেও পারিতেন,
আপনাকে দুরালাপনে না পাইয়া আমি আপনার বাড়ির উদ্দেশ্যে যাত্রা করিয়াছিলাম, যখনি আপনার বাড়িতে প্রবেশ করিলা, তখন আপনার শ্রদ্ধেয় পিতার দ্বারা পালিত কুকুর সাহেব আমাকে বেধড়ক কামড় দিয়ে আহত করিয়া দিয়াছে,
এমতাবস্থায় আমি আপনার নিকটবর্তী হাসপাতালে রহিয়াছি, আপনার যদি মায়া হয় তবে আমাকে দেখিতে আসিবেন,
আর হ্যা, অবশই ফলফলাদি নিয়া আসিবেন, কারন, আমার পকেট শুন্য অবস্থায় রহিয়াছে,
আর পারিলে আমার নাম্বারে ২০ টা টাকা পুনঃভর্তি করিয়া দিয়েন, আব্বার সাথে কথা বলিতে হইবে, ”
বিলাসের এই উদ্ভট মার্কা বার্তা পড়িয়া হাসিবে নাকি কান্না করিবে তাহা ভাবিতে ব্যাকুল হইয়া পরিল স্নেহা,
তাহার কিছুক্ষণ পর বিলাসকে দেখিবার উদ্দেশ্যে যাত্রা করিল,
হাসপাতালে চলিয়া আসিবার পর বিলাসের সাথে কিছু বাক বিনিময় চলিতে লাগিল...
বিলাসঃ দেখিয়াছেন , আপনাদের কুকুর কিভাবে কামড়াইয়াছে ?
স্নেহাঃ আপনার এই দশা দেখিয়া বড়ই রাগ লাগিতেছে, আপনাকে এত কম কামড়াইলো কেন ? আরও বেশি কামড়াইয়া প্রতিবন্ধি বানাইয়া দেওয়া দরকার ছিল,
বিলাসঃ তাহা হইলে খুশি হইতেন ?
স্নেহাঃ হইতাম বটে,
বিলাসঃ হুহ, আপনি তো শয়তান মহিলা,
স্নেহাঃ আর আপনি প্রতিবন্ধি.....
আর এভাবেই শুরু হইল বিলাস আর স্নেহার নতুন করে লেখা গল্পের ১ম অনুচ্ছেদ।
অতঃপর একটি অসমাপ্ত প্রেমের গল্প।

সর্বশেষ এডিট : ০১ লা জুলাই, ২০১৬ বিকাল ৩:৫৫
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

লিখেছেন জুল ভার্ন, ২৫ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

প্রশ্নটি এখন আর নিছক কল্পনা নয়।
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান Makkah Joint Defence Agreement-এ স্বাক্ষর করেছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ... ...বাকিটুকু পড়ুন

যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৩

কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ

প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ একটি পরিচ্ছন্ন শৌচাগার

লিখেছেন রাজসোহান, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৮



বাড়িটা দেখতে বাড়ির মতো না, যেনো একটা ঘোষণা। দ্যাখো, আমি কে।

গেটে দুইটা সিংহ, পাথরের, মুখ হাঁ করা; সিংহ দুইটা কী পাহারা দিচ্ছে তারা নিজেরাও জানে না। ভিতরে উঠান... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫০

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?
====================
একটি ১১ বছরের শিশু যার বয়স খেলাধুলা, পড়াশোনা আর স্বপ্ন দেখার। সেই শিশুকে যদি যৌন নির্যাতনের শিকার হতে হয় এবং তার গর্ভে একটি সন্তান জন্ম নেয়, তাহলে... ...বাকিটুকু পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

×