somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

২০১৫: বলিউডের সেরা সিনেমা

২৫ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১. বজরঙ্গি ভাইজান
কবীর খানের পরিচালনায় ‘ভাইজান’ সলমনের এ ছবি,
এ বছরের অন্যতম সেরা ব্লকবাস্টার৷ শুধু ব্যবসার
নিরিখে নয়, ছবির সামাজিক বার্তা আর বলিপাড়ার
বিনোদনের ফর্মূলাকে যেভাবে মেশানো হয়েছে
তা সচরাচর দেখা যায় না৷ বলিউডে এরকম ছবি কমই
হয় যেখানে বিনোদন ও সামাজিক বিষয় এমন
সমানুপাতে মিশে যায়৷ সলমনকেও এ ছবিতে পাওয়া
গিয়েছিল একেবারে অন্যভাবে৷ সাংবাদিকের
চরিত্রে মাতিয়ে দিয়েছিলেন নওয়াজউদ্দিন
সিদ্দিকি৷আর মুন্নির চরিত্রে সবার মন কেড়ে
নিয়েছিলেন ছোট্ট হর্ষালি মালহোত্রা৷
২. মাঝি
দশরথ মাঝির জীবন অবলম্বনে কেতন মেহতার এ ছবি৷
নিজের হাতে পাহাড় কেটে রাস্তা তৈরি
করেছিলেন দশরথ৷ তাঁর জীবনকে অনবদ্য
সিনেম্যাটিক অভিব্যক্তিতে পরদায় তুলে
এনেছিলেন কেতন৷ দশরথের চরিত্রে অসাধারণ
অভিনয় করেছিলেন নওয়াজউদ্দিন
সিদ্দিকি৷একেবারে অন্যরকমভাবে পাওয়া
গিয়েছিল রাধিকা আপতেকেও৷ কাহিনি, অভিনয়,
দেশপ্রেম সব মিলিয়ে এ ছবি এ বছরের তো বটেই,
হিন্দি সিনেমার আকার্ইভেও তুলে রাখার মতো
সেরা একটি ছবি৷

৩. দৃশ্যম
দক্ষিণী ছবির রিমেক হলেও বলিউডের ‘দৃশ্যম’ এ
বছরের অন্যতম সেরা সিনেমা৷ উপস্তাপনার গুণে এ
সিনেমা আলাদা হয়ে উঠেছে৷ ছবির চিত্রনাট্যেই
ছিল টানটান উত্তেজনা৷ গোত্রে থ্রিলার এ ছবি
জানিয়ে দিয়েছিল, চোখের দেখাও ভুল হতে
পারে৷ পরিবারের জন্য একজন মানুষ কতদূর যেতে
পারেন তাইই দেখিয়েছিলেন পরিচালক নিশিকান্ত
কামাত৷ দুরন্ত অভিনয় করেছিলেন অজয় দেবগণ, টাবু,
রজত কাপুর প্রমুখ৷

৪বেবি
অক্ষয়কুমারের কেরিয়ারে নিঃসন্দেহে বড় জায়গা
করে নেবে এ ছবি৷ নীরজ পান্ডের এ ছবির বিষয়
ছিল দেশের সিক্রেট এজেন্সির কাজকর্ম৷
এজেন্টের ভূমিকায় ছিলেন অক্ষয়কুমার৷ সিক্রেট
এজেন্সির কাজের সূত্রেই ছবি যেভাবে
সন্ত্রাসদমনের ছবি তুলে ধরেছিল, তা আলোড়িত
করেছিল সারা দেশের মানুষকে৷ অভাবিত
বাণিজ্যিক সাফল্যও পেয়েছিল ছবিটি৷

৫. পিকু
বাবা-মেয়ের সম্পর্কের মাধুর্য, পারিবারিক বন্ধন,
প্রেম-সব মিলিয়ে ক্যানবাসে যেন এক মনোরম
গার্হস্থের ছবি এঁকেচিলেন পরিচালক সুজিত
সরকার৷ অপ্রতিদ্বন্দ্বী অভিনয়ে অমিতাভ বচ্চন আরও
একবার মনে করিয়ে দিয়েছিলেন কেন তিনি বিগ
বি৷ যোগ্য সঙ্গতে ছিলেন দীপিকা পাড়ুকোন ও
ইরফান খান৷

৬.. বাজিরাও মস্তানি
পেশোয়া বাজিরাও ও তাঁর আধা মুসলিম স্ত্রী
মস্তানির জীবন অবলম্বনে তৈরি এ ছবি পরিচালক
সঞ্জয় লীলা বনশালীর একটি ‘মাস্টারপিস’৷
সঞ্জয়ের সিগনেচার হিসেবে এ ছবিও নান্দনিক৷
সেই সঙ্গে দুরন্ত অভিনয় করেছেন রণবীর সিং,
দীপিকা পাড়ুকোন ও প্রিয়াঙ্কা চোপড়া? তবে
অসহিষ্ণুতা নিয়ে দেশের বাতাস যখন ভারী, তখন
ধর্মের উর্ধে প্রেমের নিশানকে আরও একবার
উড়িয়ে দিল এ ছবি৷

৭. দম লাগাকে হাইস্যা
এ ছবির বিষয়ও চিল চমকে দেওয়ার মতো৷
নায়িকাদের চেনা ছবিকে ভেঙে ভূমি
পেদিনীকরের অভি,েক হয়েছিল ছবিতে৷ কল্পনা
আর বাস্তবের মিল কখনও হয়, কখনও হয় না৷ কিন্তু
তাতে সম্পর্ক কতখানি প্রভাবিত হয়, সম্পর্কের আসল
বাঁধন কোথায় লুকিয়ে তাইই দেখিয়েছিল এ ছবি৷
আর সেই সঙ্গে ফিরে এসেছিল পুরনো দিনের
গানের সুর৷

৮তানু ওয়েডস মানু রিটার্নস
বছরের অন্যতম সেরা ‘এন্টারটেইনিং’ ছবি৷ ‘তানু
ওয়েডস মানু’ ছবির সিকুয়েল এ ছবিতে অসাধারণ
অভিনয় করেছিলেন কঙ্গনা রানাওয়াত৷ দ্বৈত
চরিত্রে এমন শক্তিশালী অভিনয় বহুদিন দেখা
যায়নি বলিপাড়ায়৷ খোদ ‘বিগ বি’ কঙ্গনাকে
নিজের হাতে চিঠি লিখে সাধুবাদ জানিয়েছিলেন৷
আনন্দ এল রাইয়ের এ ছবি দাম্পত্যের এক গভীর
সত্যিও তুলে ধরেছিল পরদায়৷


মার্গারিটা উইথ দ্য স্ট্র
ছবির বিষয় ছিল বেশ চমকে দেওয়ার মতো৷
সেরিব্রাল পালসির মতো জটিল অসুখে আক্রান্ত
নারীরও যে যৌনচাহিদা থাকে, এই সমাজের
ব্যবস্থায় তা যে অবদমিত হয়ে থেকে যায়-এরকমই
বিষয় উঠে এসেছিল ছবিটিতে৷ সোনালী বোসের
পরিচালনায় এ ছবিতে নিজের অভিনয় প্রতিভা
চিনিয়ে দিয়েছিলেন কালকি কোয়েচলিন৷




১০. এনএইচ টেন
ছবিতে প্রযোজক হিসেবে অভিষেক হয়েছিল
অনুষ্কা শর্মার৷ দুরন্ত অভিনয়ও করেছিলেন তিনি৷
খাপ পঞ্চায়তের নিষ্ঠুরতা এবং সেই সূত্রে ওম্যান
এমপাওয়রমেন্টের বার্তা রাখা ছিল ছবিতে৷ ছবিটি
পরিচালনা করেছিলেন নভদীপ সিং৷
সর্বশেষ এডিট : ২৫ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৩১
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জাতিসংঘে বাংলাদেশ : নির্বাচনের প্রেক্ষাপট !

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৭ শে ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৫:০০

sb]জাতিসংঘে বাংলাদেশ : নির্বাচনের প্রেক্ষাপট !



জাতীয় নির্বাচনের পর আমারা এখন জাতিসংঘে সকলের দৃষ্টি আর্কষন করতে যাচ্ছি,
তবে আমরা জাতীয় নির্বাচনে সফলতা না পেলে এই সুযোগ সৃষ্টি হতোনা ।
আগামী জুন... ...বাকিটুকু পড়ুন

প্রোফেসর ইউনুস সম্পর্কে আমি যা বলেছিলাম তাই সঠিক ছিল।

লিখেছেন নূর আলম হিরণ, ২৭ শে ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৫:১০


ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন চ্যানেল ওয়ানে একটি সাক্ষাৎকার দিয়েছেন।
অন্তবর্তীকালীন সরকারের প্রফেসর ইউনুস সম্পর্কে উনি যা বলেছেন আমিও ঠিক তাই বলেছিলাম তখন। হয়তো উনি এখনো রাখঢাক রেখে বলছেন, আমি সরাসরি বলেছিলাম।... ...বাকিটুকু পড়ুন

জীবন যখন শুকায়ে যায়

লিখেছেন রূপক বিধৌত সাধু, ২৭ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:২৩


জীবন যখন শুকায়ে যায় করুণাধারায় এসো
পপুলার ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে জানা গেল লিম্বস কলাপসের টেস্টটার খরচ পড়বে পাঁচ হাজার ৫০০ টাকা। তমাল কাকাত ভাইয়ের সাথে পরামর্শ করে গেল পান্ত ডায়াগনস্টিক সেন্টারে।... ...বাকিটুকু পড়ুন

কালো রাজনীতি

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৮ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৩৪



হাজার হাজার বছর ধরে কালো রাজনীতি বহমান। কোনো ধর্ম কোনো রাজনৈতিক প্রধান হাতিয়ার বা রাজনৈতিক প্রধান সূত্র হতে পারে না, হওয়া উচিত না। বলা হয়ে থাকে ধর্মের কাজ নাকি... ...বাকিটুকু পড়ুন

বিচার চাই, আবার বিচার চাই না !

লিখেছেন সৈয়দ কুতুব, ২৮ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১:৩২


গত ১২ ফেব্রুয়ারি নির্বাচনে ল্যান্ডস্লাইড ভিক্টরি পেয়ে বিএনপি-জোট ক্ষমতায় এসেছে। বাংলাদেশের মানুষ কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছে যে একটা পরিচিত দল নির্বাচিত সরকার হিসাবে পুনরায় দেশের ক্ষমতায় এসেছে।... ...বাকিটুকু পড়ুন

×