somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্মোকারকে চুম্বন ঃ ঠোট দিয়ে এ্যাসট্রে পরিস্কার!

০৭ ই আগস্ট, ২০০৬ রাত ১:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রেমে পড়ার পরে প্রথম কিছুদিন ছেলেদের মাথা কাজ করে না। আমারও তেমন হলো। পাশে বসলেই আউলা-ঝাউলা হইয়া যাই। শারিরীক বিনিয়োগের চিন্তা তখনও প্রবিষ্ট হয় নাই। ধুমাইয়া সিগারেট টানি। উত্তেজনা অথবা টেনসন অথবা মাথা 200 মিটার হার্ডলসে ব্যস্ত থাকায় একটার আগুণে আরেকটা সিগারেট ধরাই। কয়েকদিনের মধ্যেই দেখি প্রেমিকা উসখুশ করে। বলে, সিগারেটের গন্ধ আমি ঠিক সুট করতে পারি না। আমি সরি বলি পাঁচবার, ছুড়ে ফেলে দিয়ে ঘনিস্ট হয়ে বসি। হুজুগে বাঙালী, ভালোবাসায় গদগদ; তাই চড়ম সিদ্ধান্তের কথাও উচ্চারণ করি - আর খাবো না সিগারেট! না খেলে কি হয়!

ডেট শেষে বুঝতে পারি কত বড় ভুল করে ফেলেছি। পরের দিন গিয়ে মাফ চাইতে হয়। বলি তোমার সাথে যতক্ষণ থাকবো সিগারেট খাবো না। সে তাতেই খুশী। সংগত কারণে বাড়তে থাকে তার সময় প্রদান। কিন্তু আমার বাড়ে নিকোটিনের চাপ। বেশী গ্যাপ পড়লেই শরীর গুলায়। নতুন ধান্দা শুরু করি, ওপাশে গিয়ে একটা সিগারেট টেনে আসি! সে অনুমতি দেয়। ফসফস করে দুটো সিগারেট শেষ করি। গাজার মত হয়ে যায় সিগারেটের আগুণ।

কিছুদিনের মধ্যে আমার দৃষ্টি গিয়ে পড়ে ঠোটে। এবার ছুইতে হবে ঠোট। অসংলাপীয় ঠোট ছোটে ঠোটের সীমানায়; একদম শেষ মুহূর্তে এসে সে বিযুক্ত হয়। দূর্গন্ধ! আমার মাথায় আকাশ ভেঙে পড়ে। আমি অপমানিত। সে বলে, চুম্বনের সময় যদি গন্ধ আসে তবে হিউমেন রাইটস্ লংঘিত হয়। মনে হয় জিহবা দিয়ে এ্যাসট্রে পরিস্কার করছি।

মেরি ক্লে'র দ্যা আলটিমেট অনলাইন ডেটিং হ্যান্ডবুকটা ধরিয়ে দেয় হাতে। সেখানে চুম্বন-এটিকেট নামে একটা চাপ্টার আছে। ইয়োলো মার্কার দিয়ে দাঁগ কাটা। প্রেমিকা সেগুলো পড়তে বললো। আমি পড়ছি।

1. চুমুর আগে দাত ব্রাশ করুন। মাউথ ওয়াশ ব্যবহার করতে পারেন সজিব নিশ্বাসের জন্য।
2. বাইরে থাকা অবস্থায় গাম বা মিন্ট খেতে পারেন। এতে নিশ্বাস দুর্গন্ধ যুক্ত হয় না।
3. শুকনো ঠোটের জন্য চপস্টিক ব্যবহার করুন।
4. মেয়েরা হালকা লিপস্টিকের লেয়ার দেবেন।
5. দু'একটা রেজরের ঘসা দিয়ে নিন। বিয়ার্ড বা মোছুয়ারা কেশাগ্র স্মুথ রাখুন।
6. বিশাল হা করে চুমু দেবেন না অথবা জিহবা গলার একদম ভেতরে প্রবেশ করাবেন না।
7. জিহবা ধরে ঝুলে থাকবেন না।
8. থুথু ছিটাবেন না। খেয়াল রাখুন চুমুর পরে যেন আবার টাওয়ালের প্রয়োজন না পড়ে।

মাঝে মাঝে মনে হয় - এত নিয়ম! চুমুর চেয়ে আমার সিগারেটই ভাল।
সর্বশেষ এডিট : ০৭ ই আগস্ট, ২০০৬ রাত ২:১৪
১৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামিলীগ ভোটে না থেকেও যেভাবে ভোটে অংশ নিচ্ছ...

লিখেছেন ধূসর সন্ধ্যা, ১১ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৮:৫৪

যদি আগামীকাল ৫০ শতাংশের কম মানুষ ভোট দিতে যায়, এর অর্থ হচ্ছে দেশের এখনও বেশির ভাগ মানুষ নির্বাচনে আওয়াীলীগকে চায়। এই কথা অস্বীকার করার তখন কোন উপায় থাকবে না। তখন... ...বাকিটুকু পড়ুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের বিজয় খুব দরকার ...

লিখেছেন অপলক , ১১ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:৩৪



বিগত সরকারগুলো যে পরিমান ক্ষয়ক্ষতি করে গেছে, তা পুষিয়ে নিতে ১০টা বছর যোগ্য এবং শিক্ষিত শ্রেনীর হাতে সরকার ব্যবস্থা থাকা খুব জরুরী। গোমূর্খ চাঁদাবাজ আর নারী লিপ্সুদের ভীড়ে জামায়াতে... ...বাকিটুকু পড়ুন

ভোট ডাকাতদের বয়কট করুন

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৫৩


আহা, বাংলাদেশের রাজনীতি যেন একটা অদ্ভুত সার্কাস, যেখানে ক্লাউনরা নিজেদেরকে জান্নাতের টিকিটের এক্সক্লুসিভ ডিলার বলে দাবি করে, কিন্তু পকেট ভরে টাকা নিয়ে ভোটের বাজারে ডাকাতি চালায়। জামায়াতে ইসলামীর মতো... ...বাকিটুকু পড়ুন

জাতীয় নির্বাচন ও গণভোট : ২০২৬ ইং ।

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১২ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৩:০২

জাতীয় নির্বাচন ও গণভোট : ২০২৬ ইং
(বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে স্হানীয় পর্যবেক্ষণ)




আমরা সবাই অনেক উদ্বেগ ও উৎকন্ঠা নিয়ে আগত নির্বাচন নিয়ে উন্মুখ হয়ে আছি,
প্রতিটি মর্হুতে বিভিন্ন... ...বাকিটুকু পড়ুন

******মায়ের শ্রেষ্ঠ স্মৃতি******

লিখেছেন ডঃ এম এ আলী, ১২ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৪:১৫


মায়ের স্মৃতি কোনো পুরোনো আলমারির তাকে
ভাঁজ করে রাখা শাড়ির গন্ধ নয়
কোনো বিবর্ণ ছবির ফ্রেমে আটকে থাকা
নিস্তব্ধ হাসিও নয়
সে থাকে নিঃশব্দ এক অনুভবে।

অসুস্থ রাতের জ্বরজ্বালা কপালে
যখন আগুনের ঢেউ খেলে
একটি শীতল... ...বাকিটুকু পড়ুন

×