somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একজন আধুনিক মানুষের প্রতিচ্ছবি

২৩ শে ডিসেম্বর, ২০০৬ রাত ১০:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রিকশায় উঠে রিকশাআলাকে ঠিক একথাগুলি বললাম, ড্রাইভিং প্রফেসন ছাড়া আপনার দিনকাল কেমন যাচ্ছে? প্রশ্নটা করে মনে হলো তিনি কি আমার প্রশ্ন বুঝতে পেরেছেন! কিন্তু তিনি উলটো আমাকে চমকে দিলেন। বললেন, ভাই, আমি অকেশনাল রিকশাআলা। আমি অকেশনাল শব্দটা ব্যবহার করার মত জ্ঞান তার আছে দেখে সত্যিই চমকে গেলাম। স্বভাবতই আমার দ্্বিতীয় প্রশ্ন, কতদিন চালান!

সে বলল, 23 দিন চালাচ্ছি। আরো 7 দিন চালাবো। আসলে পৌষ মাসটা আমি ঢাকাতে রিকশা চালাতে আসি। কারণ এ মাসে আমার বাড়ীতে কাজ করার কিছু থাকে না। আরো দুই মাস ঢাকাতে রিকশা চালাতে আসি। সে দুটি মাস হচ্ছে আশ্বিন ও চৈত্র।

আমি অবাক হয়ে তাকিয়ে থাকি। জিজ্ঞেস করি এ তিন মাসে বাড়ীতে কিছু টাকা নিয়ে যেতে পারেন? সে জানালো 1 মাসে সে 5 হাজার টাকা বাড়ীতে নিয়ে যেতে পারেন থাকা, খাওয়ার খরচ বাদ দিয়ে।

আমি আরো অবাক হয়ে যাই। জিজ্ঞেস করি বাকী 9 মাস কি করেন? তিনি জানান, তার একটা ট্রাক্টর আছে। বছরে দুই সিজন তিনি সেটা চালান। প্রতি সিজনে 20 হাজার টাকার মত লাভ থাকে। আমি হিসাব করে দেখি তাতে তার 9 মাসের আয় হচ্ছে 40 হাজারকে 9 দিয়ে ভাগ করলে যা হয় সেটা, তার মানে 4444.44 টাকা। অর্থাৎ তার পুরো বছরের মাসিক গড় আয় হচ্ছে 45833.33 টাকা।

আমি বুঝতে পারি এতে তার একটা মাস চালানো সম্ভব নয়। তিনি জানান যে তার 3 বিঘা জমি আছে। তাতে বছরে দুই সিজনে তিনি 180 মনের মত ধান উৎপন্ন করেন। যাতে তার বাৎসরিক সব ধরণের প্রয়োজন মিটিয়ে কিছু উদ্্বৃত্তও থাকে।

এবার আমি আশ্চর্য হই এই ভেবে যে তিনি গড়ের চেয়েও সচ্ছল যতটুকু আমিও নই। এবার আমি জিজ্ঞেস করি তার বৈবাহিক অবস্থা। তিনি জানান, তার 3 বছর বিয়ে হয়েছে এবং তার স্ত্রী এইচএসসি ক্যানডিডেট। আমার অবাক হবার চমক লেগেই থাকে। আমি জিজ্ঞেস করি, বাচ্চা হয়নি! তিনি বলেন তারা পরিবার পরিকল্পনা করে বাচ্চা নিচ্ছেন না। স্ত্রী'র পড়াশুনা শেষ হলে বাচ্চা নেবেন।

আমি জিজ্ঞেস করি, আপনার 3 মাস ঢাকাতে রিকশা চালানোর তো দরকার হয় না! তারপরেও কেন রিকশা চালান! তার উত্তর হচ্ছে, তিনি বসে থাকতে চান না, বর্ষার আশ্বিন, খরার চৈত্র আর শীতের পৌষে তার এলাকায় তার নিজের জমির কাজ থাকে না, ট্রাক্টরও চালানোর কাজও থাকে না। সেজন্য তিনি এ তিনমাস রিকশা চালিয়ে কাজের সাথে যুক্ত থাকেন।

নজরুল ইসলামের বাড়ী দিনাজপুুরের পলাশবাড়ী নামে একটা গ্রামে। থানার নাম ভুলে গেছি।
সর্বশেষ এডিট : ২৩ শে ডিসেম্বর, ২০০৬ রাত ১০:৫৩
৩১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তারেক রহমানের প্রথম সফর কেন ভারতেই হওয়া উচিত ছিল?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই জুন, ২০২৬ রাত ৩:৩৯


দিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দরে আড়াই ঘণ্টা বসিয়ে রাখার পর প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান কলম্বোর পথ ধরে দেশে ফিরে আসেন । তিনি ভারতে ঢোকার অনুমতি পেয়েছিলেন... ...বাকিটুকু পড়ুন

২০২৪শের শহীদ নাকি প্রতারক ⁉️

লিখেছেন ক্লোন রাফা, ১৮ ই জুন, ২০২৬ ভোর ৫:৪৭



'বায়বীয় গুলিতে আহত হয়ে নিহত' এক শহীদের উপাখ্যান।

ইনুস বাটপারের ভূয়া শহীদের বিতর্কিত 'জুলাই শহীদ গেজেট' যে অসংখ্য মিথ্যা, প্রতারনা, জালিয়াতিতে ভর্তি একটা বড় রকমের মিথ্যাচার, বাংলাদেশের ইতিহাসের অন্যতম... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ প্রত্যাবর্তন

লিখেছেন ইসিয়াক, ১৮ ই জুন, ২০২৬ ভোর ৬:৪৪


চন্দ্রা পশ্চিমের বারান্দায় উদাস হয়ে দাঁড়িয়ে আছে।আকাশে ছড়ানো ছেটানো  মেঘ, সেই মেঘের মতই তার মনটা আজ  বিক্ষিপ্ত ।
ইদানীং মা কি সব সন্দেহ করে তাকে।অকারণই মনে হয় তার কাছে। তারই... ...বাকিটুকু পড়ুন

ষো-ল-ব-ছ-রঃ আর কি বর্ষপূর্তি পোস্ট লেখা হবে?

লিখেছেন আমি তুমি আমরা, ১৮ ই জুন, ২০২৬ বিকাল ৪:০৬



অবাক হয়েই চেয়ে দেখি
কখন এমন হলো?
এইতো আমার ব্লগবাড়ীটার
বয়স হল ষোল।

দুরুদুরু বুকে তখন
খুলেছিলাম ‘নিক’।
ফেলতে পলক, পেরিয়ে গেল
ষোল বছর ঠিক।

ফেসবুক আর ইউটিউবের
আছড়ে পরে ঢেউ।
সামুপাড়ায় এখন কি আর
উঁকি মারে... ...বাকিটুকু পড়ুন

জীবন পর্ব -১

লিখেছেন মায়াস্পর্শ, ১৮ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৫২



(শালবন ভ্রমণ)
২০১২ সাল। সদ্য পাশ করে বের হয়েছি। কঠিন সময় পার করছিলাম। এদিক-সেদিক স্টেজ শো করে যে পেমেন্ট পেতাম, বাড়িতে ফিরতে ফিরতেই প্রায় শেষ হয়ে যেত। সকালে মায়ের হাতে... ...বাকিটুকু পড়ুন

×