এ অভাবনীয় অশ্রু, হিডালগো মাসটাঙদের মুক্তির দেখে সুখে কাঁদছে নাকি মনিব ফ্রাংক হপকিন থেকে আলাদা হবার কষ্টের অশ্রুু, নাকি তার নিজের মুক্তির আনন্দাশ্রু! হতে পারে এর সবকিছুই। কিন্তু হপকিনে চোখে কেন জল! রেসের জেতা 1 লাখ ডলার দিয়ে বিরল প্রজাতির স্পেনিশ ব্রীডের মাসটাঙদের মুক্ত করার পরে হিডালগোকে মুক্তি দিয়েছে। হিডালগো মাসটাঙদের মধ্যে হারিয়ে যাবার আগে ফিরে দেখলো মনিবকে, তার চোখে জল! মনিবের চোখে জল! হপকিনের রেস জেতার তিনমাইল আগে বিধ্বস্থ হিডালগো শুয়ে পড়লো মরুভূমিতে, পা তার চলছে না। ওয়েস্টের বিখ্যাত রেসার হপকিন, তাকে শোনাচেছ বীরত্বের কথা, হিডালগোর সমর্থতার কথা। হিডালগো নড়ে চড়ে ওঠে, তার মৃতু্য হলেও মনিবকে বিজয়ী করার জন্য প্রানঘাতী এক দৌড় শুরু করে, হপকিন জিতে যায়!
কিন্তু হিডালগোকে আগলে রাখা হপকিন বুঝতে পারে মুক্তির কি স্বাদ! আরবদের দাসপ্রথা দেখে সে হিডালগোর মনের কথা বুঝতে পারে। জয়ের টাকায় সে কয়েকটা খামারের সব মাসটাঙ কিনে নেয়। মুক্ত করে, আর সে মুক্তির স্বাদে হিডালগোর চোখ বেয়ে জল পড়ে! হিডালগোর ডিসেন্ডেটরা আজও ওকালহোমায় মুক্ত বিচরণ করে, কেউ তাদের শৃংখলিত করে না!
আবার একটা হিডালগো দরকার, মাসটাঙের মুক্তির আনন্দাশ্রু দেখতে চাই, বোবাভোতা কান্নায় কেবল রেস জয়ী স্লেভ হতে চাই না!
সর্বশেষ এডিট : ২৭ শে জানুয়ারি, ২০০৭ রাত ১২:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






