somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একজন ইমারতের মানবধর্মের ইমারত!

০৫ ই ফেব্রুয়ারি, ২০০৭ রাত ১২:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গতরাত্রিতে ঝুপ বৃষ্টি। বছরের প্রথম বৃষ্টি। প্রিয় বৃষ্টি দেখে নেশার মত লাগলো শরীরে। প্রথম বৃষ্টিতে ভিজি বরাবর। কিন্তু এবার শীত বৃষ্টিতে মিলেমিশে গেছে। উষ্ণ হয়ে ওঠা বিছানা আর ছাড়তে ইচ্ছে করলো না। ভাবছিলাম ট্যাক্সি ড্রাইভার ইমারতের কথা। শাহবাগ থেকে উঠলাম বাকী, সাখাওয়াৎ, মিনার, শরৎ ও আমি। এক প্যাকেট চানাচুর হাত বদল হচ্ছিল সবার। রাত্রী গভীর হলে ট্যাক্সিওয়ালারা শংকিত থাকে আরোহীদের নিয়ে। চানাচুর খেতে দিলে সে ভয়ে হয়তো খাবে না এমন ভেবে তাকে দিতেই সে সানন্দে নিল, মিনার ভাই ভয় দেখালেও সে ভয় পায় না। ইমারতের হলুদ ক্যাব চলছে অথচ মিটার স্থির। সোনারগাঁতে এসে সেটা আমার চোখে পড়লো। সেটা দেখিয়ে মজা করে বললাম, দেখলেন, আমরা কত ভালমানুষ! সেও মজা করে বললো, আমি যে আরো ভালমানুষ সেটাও তো বুঝেছেন নিশ্চয়ই!

আমি তাকে শরৎকে দেখিয়ে বলি, আপনার সৌভাগ্য যে আপনার গাড়ীতে ভবিষ্যতের একজন হুমায়ুন আজাদ আছে। সে বলে, হুমায়ুন আজাদের বাড়ীও আমি চিনি। আমি তাকে বলি, আপনি কি মাও সেতুং কে চেনেন! সে চেনে না। কিন্তু ফিডেল ক্যাস্ট্রোকে চেনে। আমি বললাম ভবিষ্যতের একজন ক্যাস্ট্রো আছে পেছনে। শরৎ জিজ্ঞেস করে, আপনি কি ডঃ ইউনুসকে চেনেন? সে চটজলদি উত্তর দেয়, তারে আমি ভাল করে চিনি, সে এ গাড়ীতে নাই! আমরা একচোট হাসি। তারপরে জিজ্ঞেস করি, এই যে এত নেতা ধরলো, এখন কি নতুন নেতা বানাতে হবে? সে বলে, আমাদের কোন নেতা দরকার নাই। সব নেতা খারাপ। নেতা ছাড়াই ভাল থাকবো। আমি বলি, কিন্তু দেশে ইসলামী শাষণ এলে একটা সৎ শাষন দেখা যেতে পারে। সে বলে তেমন নেতা তো নাই! আমি বলি, জামাত আছে, সে বলে সব শয়তান। আমি বলি তাহলে শাষনব্যবস্থা ইসলামিক হোক এটা আপনি চান না! তার জামাত ইসলামীর চামদাড়ী দেখে আমার মনে হয়েছিল সে ইসলামীক শাষণব্যস্থার পক্ষের সমর্থক হতে পারে। ইমারত আমাদের অবাক করে বলে, কোন ধর্ম নয়, শাষণ ব্যবস্থায় মানবধর্ম দেখতে চাই, যেখানে সবাই যার যার ধর্ম শ্রেষ্ঠ বলবে। কোন একটাকে শ্রেষ্ঠ বলা হবে না।

বাকী, সাখাওয়াৎ আর মিনার ভাইকে নামিয়ে দিয়ে আমরা আরো সামনে এগুই। মিনার ভাই নেমে যাবার সময় বলে, ড্রাইভার সাহেবের এড্রেস সংগ্রহ করে রাইখেন! আমি আর শরৎ তার ফোন নম্বার নেই। দুই মোবাইল থেকে দুটো মিসকল দেই। তার নাম জিজ্ঞেস করি, সে বলে তার নাম ইমারত; আমি চমৎকৃত হই তার নাম শুনে। কখনও শুনেছি বলে মনে পড়ে না। তার নম্বর সেভ করে রাখি। ইমারত আমাদের মিসকল দুটি বের করে বলে কি নামে সেভ করবো? আমরা বলি যেটার শেষে 8 সেটা এস নামে সেভ করেন, আর যেটার শেষে 9 সেটা কে নামে।

বাইরে বৃষ্টি আর মেঘের গর্জন। ভাবছি ইমারতের নম্বর সেইভ করে কি লাভ হয়েছে! অন্য একদিন যে গোলাম মুস্তাফার সাথে পরিচয় হয়েছিল, সেও তো বিদায়ের সময় বলেছিল, হারিয়ে যাবেন নাতো! কিন্তু আমি তার সাথে তো আর দেখা করিনি! আদৌ কি করবো! এই ইমারতের সাথেই বা কি আর কখনও দেখা হবে, তাকে কি কারণে প্রয়োজন!
সর্বশেষ এডিট : ০৫ ই ফেব্রুয়ারি, ২০০৭ রাত ১২:৩১
২০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেউ জানেনা

লিখেছেন অপ্‌সরা, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৪২


কেউ জানেনা
আমার একটা জগৎ আছে,
খুব গহীনে, সংগোপনে,
বুকের ভেতর লুকিয়ে থাকা
একটা জগৎ....
নিজের জগৎ, নিজের মত
আমার একটা জগৎ লাগে।

রোজ বিকেলে কাজের পরে
একটু যখন অবসরে,
একটু সময় চায়ের কাপে
নিজের মত, নিজের... ...বাকিটুকু পড়ুন

সালমান মুক্তাদীরের জুলাই আন্দোলন: কারণটা কি একান্ত ব্যক্তিগত ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০১


সালমান মুক্তাদীর বাংলাদেশের কনটেন্ট ক্রিয়েশন জগতের পথিকৃৎ। তার হাত ধরে এদেশে কনটেন্ট ক্রিয়েশনকে পেশা হিসেবে গ্রহণ করেছে কত তরুণ, তার কোনো হিসাব নেই। তার ভক্তের সংখ্যা অগণিত। তবে কাজের... ...বাকিটুকু পড়ুন

সামুতে পর্ণ এটাকের জনককে পাওয়া গিয়েছে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৮



ব্লগার চারাগাছ সামুতে মডারেটর নেই বলে সন্দেহ করছেন। নিজের ধারণা পাকাপোক্ত করতে সামুতে পর্ণ এটাকের প্ল্যান করছেন। ইহা কি ব্লগার?

সামুতে পর্ণ এটাকের কারণে পর্ণ সাইটের ধুয়া তুলে বিগত সরকার... ...বাকিটুকু পড়ুন

শুভ জন্মদিন আফীক

লিখেছেন আলমগীর সরকার লিটন, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:১৩


তোর সাত বছর
কোন দিক দিয়ে গেলো
মনেই পড়ছে না;
জানিস কি অদ্ভুত সময়?
সময়ের উষ্ণভাজে
বেঁচে থাকাটাই ১ বিস্ময়!
শুভ জন্মদিনের
শুভেচ্ছাটা আরও খুশি
যেনো রঙিন ক্ষণ;
শত কষ্টের মাঝে মানুষ
হওয়াটা আনন্দাশ্রু;
মানুষের মত মানুষ হও
শুভ জন্মদিন- শুভ... ...বাকিটুকু পড়ুন

দৃষ্টিকটু পোশাক ও দৃষ্টিকটু আচরণ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪



আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬
হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা... ...বাকিটুকু পড়ুন

×