রাতের সড়কে হুসহুস শব্দের যাত্রা
১১ ই মার্চ, ২০০৭ রাত ১১:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ক্ষেদ ঝরা বিকেল, আলুথালু সন্ধ্যা আর কুর্নিশ করা ভ্যপসা গরম রাত্রিভর জালাচ্ছে সুতোপরা শরীর। সুই ফুঁড়ে তীব্র ব্যাথা কোমল হয়ে গেছে শক্ত এক মানসব্যাধীর উন্মেষে। হাঁটার জন্য গভীর রাত্রে পরিত্রাণের ফন্দি আঁকি, নিদ্রার কাছে সমর্পিত নগরী আগন্তুকদের আদর করে। টেনে বসায় রাজপথের পিচগুলো, তার বিষন্ন তপ্ততা ঘুমুতে যাবার আগে কেঁপে ওঠে পদভারে। মুক্তি নাই, মাড়িয়ে তো যাবে কেউ, তার চেয়ে না ঘুমানোর আন্দোলন ভাল। আমি রাতের সড়ক হই, সড়কের বুক ধরে হুসহুস শব্দ শুনতে থাকা যাত্রা হই।
নাগাল পাওয়া বিকেল খসে পড়েছে অবলম্বনহীন রাতের চাতালে। অসুস্থ শরীর নিয়ে একাকী সে ঘুমায় সুললিত রোগের ডেরায়। পথ্যির সাথে মেশানো ঘুম তার সজাগ তীব্রতা কেড়ে নিয়েছে। আলিংগনের সুধায় বিভর রাত্রি লং ড্রাইভে সকালের কাছাকাছি দাপাদাপি করে, কখন ভোরের আলো এসে পৌছুবে শয়নের সানি্নধ্যে। জেগে উঠে জানাবে কোলাহলে, ভাল হয়ে গেছি প্রিয়তম! স্ফুর্তির দিকবিদিক ছোটাছুটি কয়েকগ্লাস সুমিষ্ট পানিয় পান করে পিঠ এলিয়ে দেবে নরম বালিশে। সুতোপরা শরীর আলগা হয়ে লুটোবে পায়ে পায়ে।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
সনজিত, ১৯ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৮

বহু বছর পর হঠাৎ তোর সঙ্গে দেখা।
প্রথমে চিনতেই পারিনি।
তারপর একচিলতে হাসি-
মনে হলো,
সময় আমাদের চেহারা বদলেছে,
কিন্তু শৈশবের মুখটা এখনো একই রয়ে গেছে।
চোখের কোণে ক্লান্তির রেখা,
চুল অর্ধেকটা সাদা রং,
কাঁধে সংসার,...
...বাকিটুকু পড়ুন
বারে কুত্তার চোখ রঙিন
স্বপ্ন দেখে তাই ঘিন ঘিন
তাই দেখে হাড্ডি হাসে
পিন পিন, নাকের পুহান ঘুম
রক্ত হবে সুরেশ এই চুম;
ঐ গুরুজনে কইছে কথা
কুত্তার পেটে ঘি করে ব্যথা
স্বপ্ন তো দেখবেই ভুক...
...বাকিটুকু পড়ুন
দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্যযতদিন যাচ্ছে, ততই মনে হচ্ছ -এই দেশের তরুণ প্রজন্মের একটা বড় অংশকে নিয়ে আশাবাদী হওয়াটা রীতিমতো বিলাসিতা হয়ে দাঁড়াচ্ছে।
সেদিন দেখলাম, এক ছাত্রশিবির নেতা মঞ্চে দাঁড়িয়ে...
...বাকিটুকু পড়ুন
যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।
ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।
খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।
আয়...
...বাকিটুকু পড়ুন
পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য...
...বাকিটুকু পড়ুন