কিউবিকেল থেকে খসে পড়েছে দৃষ্টিবাধ
স্বচ্ছ কাচ লাগিয়েছে মাত্র কদিন হলো
সেই থেকে নাংগা দেখছি অন্তরাল
দেখছি আঙুল ভিজে ওঠা বিদূষীর কাম!
কয়েকটা তীব্র গোঙানীতে কেপে ওঠে দেহ
হাড়গোড় ভাঙে চেপে ধরা বাহু, ভুল বকে ঘর
অপূর্ণ মুড়ে রাখে স্বজন, পরিতাজ্য করে
জীবনের রাখঢাক তাহলে থাক পর্দার আড়ালে!
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



