somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আর্মি বেসামরিক প্রশাসন পরিচালনায় কতটুকু সক্ষম

১৭ ই এপ্রিল, ২০০৭ সকাল ১০:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আর্মি বেসামরিক প্রশাসন চালানোর জন্য কতটুকু উপযুক্ত? বিষয়টা নিয়ে সাধারণ মানুষের একটা উচ্চধারণা ও প্রত্যাশা রয়েছে। আর্মি যখন সন্ত্রাসী ধরতে যায় তখন জনগণ ভাবে এইবার আর বাচন নাই, রাস্তার পাশে দাড়ালে ড্রাইভারেরা সিগনাল অমান্য করতে ভুলে যায়, ভেজালবিরোধী অভিযানে দোকানদাররা মাল জিনিস ফেলে পালায়, রাজউক উচ্ছেদ অভিযান চালাতে পারে মহানন্দে। এটা আর্মির সংঘবদ্ধ জীবন যাপন ও ট্রেনিং এর কারণে কমান্ড পালন করার সিরিয়াসনেস তৈরী হওয়াতে সম্ভব হয়। তারা অনেক বেশী শ্রম দিতে পারে, অনেক বেশী ভয়ংকর হতে পারে এবং অনেক বেশী দক্ষ হতে পারে তাদের চর্চিত বিষয়ে।

আর্মিকে যুদ্ধ করার জন্য প্রস্তুত করা হয় যেখানে শারিরীক লম্ফঝম্প অত্যাবশকীয়। উপরের সাড়ির অফিসারদের নিদৃষ্ট মাত্রায় দৌড়াদুড়ি করে পেট ভুড়ি ও ওয়েট কমিয়ে রাখতে হয়। যার জন্য শরীর সুস্থ্য থাকে, বুড়িয়ে যায় না অল্পতেই। অনেক বেশী বয়স পর্যন্ত কাজ করতে পারে। তাদের স্ট্রাটেজী একটা প্রতিপক্ষ ঘিরে। যারা শত্রু।

অন্যদিকে বেসামরিক প্রশাসনের প্রধান স্টেকহোল্ডার বেসামরিক জনগণ। সংগত কারণে এখানে বেসামরিকদের নিয়োগ বেশী যারা কেহই আর্মির মত ট্রেনিং প্রাপ্ত নয়। বেসামরিক প্রশাসনের প্রতিপক্ষ শক্রকে ঘিরে নয়। আর্মি যেমন একটা স্পেশালাইজড সেক্টর তেমন হাজারটা স্পেশালাইজড সেক্টর নিয়ে বেসামরিক প্রশাসন গঠিত। এখানে দেশরক্ষার জন্য সামরিক শক্তি তৈরীর চিন্তা হয়, নির্ধারণ করা হয় তাদের কেমন হবে জীবন-যাপন পদ্ধতি যা তাদের স্পেশালাইজড হতে সাহায্য করবে। সরকার পরিচালনার জটিল বিষয়ে তাদের বিশেষায়িত জ্ঞান সমন্বিত নয়, কারণ জনগণ অসংখ্য ডাইভারসিটি লালন করে, চর্চা করে, দ্বিধাবিভক্ত থাকে। সামরিকদের যেখানে শক্র খুঁজতে হয়, সরকারকে তেমন বন্ধু খুঁজতে হয়। আর দেশের সামাজিক নির্মাণগুলো এমনই হয়ে থাকে যা ঐক্যবদ্ধ করা সম্ভব নয়, অথচ তা পরস্পরকে স্পেস দেয়। কখনও স্পেস না দেয়ার খেলাটাও তাদের স্বকীয়তা। এটা একটা জটিল ইক্যুয়েশন, আর্মি এভাবে চলে না, কিন্তু জনগণ এমনই। কাজেই বেসামরিক প্রশাসনে সক্রিয় অংশগ্রহণ আর্মির বিশেষায়িত চরিত্রকে প্রভাবিত করতে পারে।

বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশ কোনভাবেই নিজেদেরকে বহিঃশক্রর আক্রমন থেকে মুক্ত কল্পনা করতে পারে না। আমাদের শক্তিশালী সামারিক বাহিনী আমাদের রক্ষাকবচ। বর্তমান সরকার সামরিক ছত্রছায়ায় গঠিত হলেও সামরিক প্রধান সরকার প্রধান হিসাবে আবির্ভূত হয়নি। তবে বিভিন্ন বেসামরিক বিভাগে আর্মির ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়োগ দেয়া হয়েছে যা তাদের সামরিক চরিত্রের জন্য হুমকীসরূপ। তাছাড়া বেসামরিক প্রশাসন চালানোর জন্য যে ধরণের সময়, ধৈর্য্য ও বিভিন্নমুখী চিন্তার সন্বয়ন ও সমাজ, ব্যক্তির স্বাধীনতাকে লালন করা দরকার - তা আর্মির মত বিশেষায়িত সেক্টরের কর্মকর্তাদের মধ্যে সংগতভাবে থাকার কথা নয়। আর্মি বেসামরিক প্রশাসন পরিচালনার জন্য একটা ইনটেরিম/জরুরী সময়ের জন্য সক্ষম হতে পারে, কিন্তু দীর্ঘ সময়েরর জন্য নয়।
সর্বশেষ এডিট : ১৭ ই এপ্রিল, ২০০৭ বিকাল ৩:১৮
১১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রতিদ্বন্দ্বী

লিখেছেন সৈয়দ কুতুব, ২৪ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪৮


গফুর মিয়া অভাবের তাড়নায় গ্রাম ছেড়ে ঢাকায় এসেছিল। সংসারে মানুষ মোট ছয়জন, গফুর, তার স্ত্রী আর চার সন্তান। দুই সন্তান হওয়ার পর তার স্ত্রী আর সন্তান নিতে চায়নি। সে গফুরকে... ...বাকিটুকু পড়ুন

জজ মিয়া চিত্রনাট্য নিয়ে নির্মিত হোচ্ছে ভয়ংকর নতুন সিক‍্যুয়াল!!!

লিখেছেন ক্লোন রাফা, ২৪ শে আগস্ট, ২০২৬ ভোর ৪:৪৭



বিএনপির পুলিশ এতো করিৎকর্মা যে চব্বিশ ঘন্টার মধ্যে । খুনের তদন্ত করে একেবারে আদালতের রায় সহ রিপোর্ট দিয়ে দেয় ! পৃথিবীর সবচেয়ে আপগ্রেডেড আইনশৃঙ্খলা বাহিনী এখন শিলং সালাউদ্দিনের... ...বাকিটুকু পড়ুন

পাসওয়ার্ড রিসেট করতে সমস্যা এবং ওয়েবসাইটে ক্যাপচা এরর (Invalid site key) সংক্রান্ত।

লিখেছেন চারাগাছ, ২৪ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:১৪


পাসওয়ার্ড রিসেট করতে সমস্যা এবং ওয়েবসাইটে ক্যাপচা এরর (Invalid site key) সংক্রান্ত।


প্রিয় সামু সাপোর্ট টিম,
আশা করি ভালো আছেন। আমি সামহোয়্যার ইন ব্লগের একজন নিয়মিত পাঠক ও লেখক। দীর্ঘদিন ধরে... ...বাকিটুকু পড়ুন

কালবেলার মুগ্ধতা থেকে নবকুমারের গ্ল্যামার দুনিয়ায়

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪০



সমরেশ মজুমদার আমার বরাবরই প্রিয় লেখকদের একজন। কৈশোর আর যৌবনের এক বড় অংশ জুড়ে তিনি ছিলেন আমার মনোজগতে। বই কিনে পড়া, পাড়ার লাইব্রেরিতে গিয়ে বই পড়া... ...বাকিটুকু পড়ুন

সরকার যদি ৩% হারে লোন দেয় দেশের প্রতিটি বাড়ীর ছাতে সৌর বিদ্যুতের ব্যবস্থা করলে বিদ্যুের কস্টের অনেকটাই কিছুটা সমাধান হইতে পারে।

লিখেছেন নতুন, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:০৬


দেশে বর্তমানে Net Metering Guideline–2025 অনুযায়ী অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে দেওয়া যায় এবং তা বিলের সঙ্গে সমন্বয় হয়। এটা খুবই ভালো একটা ব্যবস্থা, সরকারের উচিত এটাকে আরো উতসাহিত করা।... ...বাকিটুকু পড়ুন

×