কয়েকদিন ধরে মাথা খাও তুমি। দেখা করো না। আমি কি বেঁচে আছি - তাও তো খোঁজ নিলে না!
- আমি এর মধ্যে যে ভালভাবে বেঁচে আছি সেটা কিভাবে নিশ্চিত হলে?
কেন তোমার আবার কি হলো?
- রাহুল গান্ধী কি বলেছে, শুনেছো?
আরে রাখো তোমার রাহুল গান্ধী! আমার মন কি বলেছে সেটা আগে শোনো!
- কিন্তু রাহুল গান্ধীর চৌদ্দগুষ্টির জন্যই নাকি বাংলাদেশ হয়েছে, এটা বলেছে ব্যাটা। মাথা ঠিক থাকে কার বলো! ওর ফেমিলী ডাইনাস্টিজম মাথা চাড়া দিয়ে উঠেছে! পুরো দেশ তুলে গালি দিছে!
হয়েছে! তুমি দেশ নিয়ে ভাবছো! আমাকে নিয়ে কে ভাববে। তোমার মাথা আমার চিবোতে ইচ্ছে করছে। কতদিন দেখা হয়না, তারপরে রাত দশটার পরে ফোন ধরো না। আমি তোমাকে খুন করবো!
- আবার খুনের কথা বললে? দক্ষিন কোরিয়ান চো ভার্জিনিয়া টেকে তেত্রিশজনকে গুলি করে মেরে ফেলেছে। কি ভয়াবহ, চিন্তা করে দেখো! ইংরেজী সাহিত্যে পড়ছিল, কিন্তু হঠাৎ তার এমন কি হলো যে নাইন মিলিমিটার নিয়ে ঝাপিয়ে পড়লো নিরীহ ছাত্র-শিক্ষকদের উপরে!
তোমাকে সত্যিই আমি খুন করবো। তুমি দেশ বিদেশ নিয়ে মাথার পোকা নামাচ্ছো, আমার কথা কি কিছু ভাবছো! এখনই যদি আমার সাথে দেখা না করো, তোমাকে আমি ইতিহাস বানাবো! ত্রিশ মিনিট সময়!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


