somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার পোস্টমর্টেম - ৪

০৩ রা মে, ২০০৭ সকাল ৯:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঝড়ো হাওয়া আর আস্তমেয়ের মধ্যে প‌্যাচ লাগানোর চিন্তা যখন করছি সে সময়টাকে প্রি-ত্রিভূজীয় যুগ বলা যায়। তখন আমাদের একটা গ্রুপ ফর্ম করে করে অবস্থা। পিয়াল ভাই কি যেন শব্দটা বলতো! দাড়ান, মাথার অবিশষ্ট চুলগুলো নিয়ে একটু টানাটানি করি, হ্যা, মনে পড়েছে। পিয়াল ভাই যে শব্দটা দিয়ে গ্রুপটাকে ডিসটিনগুইস করতো সেটা হচ্ছে, ফ্রিকুইন্সী, সবার একই ফ্রিকুইন্সী। আমার যদিও মনে হতো, আমার একটু এ বিষয়ে কম ফ্রিকু্ইনসী রয়েছে তারপরেও স্বীকার করার মত দুঃসাহস দেখাইনি, পাছে কম ফ্রিকুনইসীর গ্রুপে পড়ে যাই। সে যাইহোক, সেসময়ে অবশ্য ওয়ালী হচ্ছে অন্য ফ্রিকুইনসীর লেজুরবিশিষ্ট নেতা। আস্তমেয়ে সেখানে একজন চরমভাবাপন্ন নেতা (নেত্রী বলার চল নেই বলে বাদ দিলাম)। আমাদের সবসময়ের আক্রমনের কেন্দ্রবিন্দু, ওয়ালী-আস্তমেয়ে-ধানসিড়ি। মোটামুটি একটা ত্রিভূজীয় ফ্রিকুইনসী - এফএম নয়, জটিল মেগাহার্জে।

প্রাপ্তি ক্যাম্পেইনের জন্য তৈরী করা ডকুমেন্টারীটা এডিট করতে গিয়ে আমি একটু ধাক্কা খেলাম। শরৎ এত চমৎকারভাবে সিকোয়েন্সগুলো সাজিয়েছে, সে সাথে পেছনের ধারাবিবরনী যে আমার ভন্ডামীর কয়েক ফোটা অশ্রু সে ভিডিওটা দেখতে দেখতে চোখে জমে গেল। অভিনয় করে কখনও কাঁদতে পেরেছিলাম কিনা জানি না, তবে এখনও নিশ্চিত নই, সেদিনের অশ্রু অভিনীত নাকি অরিজিনাল! কালপুরুষের বাসায় যারা ভিডিওটি দেখেছিলেন তারা নিশ্চয়ই আমার সাথে একমত হবেন যে, ভিডিওটি চমৎকার হয়েছিল, আপনাদের হৃদয়কে নাড়া দেবার মতই ছিল সেটার মেকিং। আমার অবশ্য ক্রেডিবিলিটি কনসার্ন। কাউকে ভাল লাগলে প্রশংসা করি অত্যধিক, খারাপ লাগলে প্রশংসা করি তারচেয়েও বেশী। শরতের ভিডিওটি সে ক্ষেত্রে আমার মূল্যায়নে পক্ষপাতদূষ্ট হতেই পারে। কি করবো বলেন, অভ্যাস! লোকে বলে অভ্যাস যায় না মল্লেও!

প্রাপ্তি ক্যাম্পেইনে কতটাকা উঠেছিল তা কিভাবে খরচ হচ্ছে এর কোন খোজ খবর আমার কাছে থাকার কথা নয়। তারপরে এর কিছুদিন পরে আতাউর যখন ব্লগে তার ঋণদায় মোচনের জন্য সাহায্য চাইলো সেসময়ে এ প্রসংগটি উঠেছিল। কে একজন ছদ্মনামে আমাকে অভিযোগ করলো, প্রাপ্তি ফাউন্ডেশনের টাকা পয়সা আমি মেরে খেয়েছি। আমি তখন সন্দেহ করলাম ছদ্মনামের পেছনে আতাউরের উপস্থিতি থাকবে হয়তো। কারণ তার আপিলটা আমরা কয়েকজন ব্লগার তার বাসায় গিয়ে ইনভেস্টিগেশন চালিয়ে খারিজ করে দিয়েছিলাম। সেজন্য ক্ষেপে থাকতে পারে। তবে এতে আমার যে লাভ হলো সেটা হচ্ছে ব্লগারদের প্রাপ্তি ফাউন্ডেশনের মত চমৎকার একটা উদ্যোগ থেকে পিছু হটা। প্রাপ্তিকে বাচানোর জন্য ব্লগারদের প্রচেষ্টা ছিল অভাবনীয়। সে ধারাবাহিকতায় একটা সংগঠনও জন্ম নিচ্ছিল প্রায়। আমি দেখছিলাম, ক্রমশ জরিয়ে যাচ্ছি। পরিচয় যত বাড়ছে তত আমি আমার ব্লগের বাইরের জীবন ব্লগে দেখতে পেলাম, কাউকে গালি দিতে ইচ্ছে হচ্ছে, কিন্তু পারছি না।

এই টানপোড়নের সময়ে মনে হলো আতাউর অভিযোগ তুলে ভাল করেছে। প্রচন্ডভাবে আমি আহত হয়েছি এমন টাইপের একটা পোস্ট দিলাম। সেখানে অনেকে এসে বেশ সহানুভূতি দেখিয়ে গেল। অবশ্য পরের চালটা তখন আমার অলরেডি ঠিক হয়ে গেছে। মুক্তি - ব্লগের অতিআবেগীয় কম্যুনিজম থেকে মুক্তির একটা উসিলা খুঁজে পেলাম।
সর্বশেষ এডিট : ০৩ রা মে, ২০০৭ সকাল ৯:৪৪
১০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমরা কি তাহলে গুহা যুগে ফেরত যাচ্ছি?

লিখেছেন জ্যাক স্মিথ, ৩০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৫০



বিশ্ব যেখানে উন্নতির প্রতিযোগিতা করছে, কীভাবে জীবনমান আরও উন্নত এবং সহজ করা যায় তা নিয়ে চিন্তাভাবনা করছে আর আমরা ঠিক তার উল্টো পথে হাঁটছি। চারদিকে ভয়াবহ অবস্থা!! চাঁদাবাজি, খুন,... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি অন্যের যুদ্ধ লড়বে, নাকি নিজের দেশকে আগে রক্ষা করবে?

লিখেছেন রাবব১৯৭১, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:২৯

বাংলাদেশ কি অন্যের যুদ্ধ লড়বে, নাকি নিজের দেশকে আগে রক্ষা করবে?
============================================
সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে যে নতুন যৌথ প্রতিরক্ষা চুক্তি হয়েছে, সেখানে বাংলাদেশকে যুক্ত করার আলোচনা চলছে। বাংলাদেশের পক্ষ... ...বাকিটুকু পড়ুন

।। রাশিয়ার মতো বাংলাদেশে হামলা করুক ভারত।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:১২


আমি আজ পর্যন্ত আম্লিগে কোন ভালোমানুষ খুঁজে পাইনি। আম্লিগ মানেই ইয়ের বাচ্চা। আম্লিগ মননে মগজে ধর্ষক, লুন্ঠনকারী, দেশদ্রোহী ও পাচারকারী। এদের মাঝে কোন কালেই কোন ভালোমানুষ ছিলোনা বর্তমানেও নেই... ...বাকিটুকু পড়ুন

ইয়ামানাকা ফ্যাক্টরস

লিখেছেন কলাবাগান১, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৫৭


ছবিতে যাকে দেখছেন উনার নাম প্রফেসর ইমানাকা। উনাকে সারা বিশ্ব মনে রাখবে উনার যুগান্তরী আবিস্কার এর জন্য। তার আবিস্কার যেভাবে সবার জীবনকে বদলে দিবে এবং দিচ্ছে সেটা জানানোর জন্যই... ...বাকিটুকু পড়ুন

Movie-Obsession(2026)

লিখেছেন ডি এইচ তুহিন, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৯

বিশিদবার রাতে খুব বাজে আর একটা ছিনেমা দেখলাম। ভাই-রে ভাই কি বলবো, ঐ রাতে আর ঘুমাতে পারি নাই। মানে দেখার পর থেকে এখনো গা শিরশির করছে। চোখ বন্ধ করলেও চোখের... ...বাকিটুকু পড়ুন

×