somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হোসেইনের জন্য দুঃখগাঁথা - কয়েক ফোটা অশ্রু!

০৯ ই জুলাই, ২০০৭ সকাল ১০:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটা দায়িত্ব বলে কথা। সামহোয়ারে লেখা এখন দায়িত্বের মধ্যে পড়েছে। অনেক ঝড়-ঝঞ্ছার পরে এখন সাইটটির প্রতি ওনরশিপ তৈরী হয়েছে মনে হয়। আমি এই সাইটটিকে কেন ভালবাসি তার হাজারো কারণ আছে। অন্যতম হচ্ছে আরিল। জীবনে দেশের বাইরে বলতে আমার কলকাতা পর্যন্ত দৌড়। কিন্তু ঢাকায় বসে অসংখ্য বিদেশীর সাথে মেশার সৌভাগ্য হয়েছে, যাদের মাতৃভাষা বাংলা নয়। অনেককেই দেখেছি, মেইডদের সাথে কথা বলার জন্য দুয়েকটা বাংলা শব্দ শিখতে। এলিসন এলড্রেড নামে আমার এক বৃটিশ মহিলা বস ছিলেন, সে কথার মাঝখানে টুকটাক বাংলা বলতেন। এলিজাবেথ জেফরি ছিলেন স্লাং মাস্টার। সালা, শুকর, হারামী বলতেন জোরেশোরে। এরা সবাই এনজিও কর্মী। ব্যবসা করতে বাংলাদেশে এসে স্টাফ ও শ্রমিকদের সাথে হৃদ্যতা বাড়ানোর জন্য বাংলা বেশ কিছু শব্দ শিখেছেন এমন কতেক বিদেশীদের সাথে পরিচয় হয়েছিল, মেক ট্রেড ফেয়ার ক্যাম্পেইন করার সূত্রে।

কিন্তু আরিল যে ব্যবসা করছেন তার একটা ফলাফল হচ্ছে ইন্টারনেটে বাংলার প্রসার। তার উদ্দেশ্য নিয়ে আমার দুশ্চিন্তা নেই, কিন্তু যে ফলাফল দেখতে পাচ্ছি, তাতে অদূর ভবিষ্যতে আরিলের বাংলাদেশের কোন জাতীয় পদক পাবার সম্ভাবনা রয়েছে ষোলোআনা। ভালোলাগাটা তাই বাংলাকে পৃষ্ঠপোষকতা করার জন্য। আজকে সচলায়তনকে নিয়ে আমরা গর্ব করতে পারি আরিলের জন্যই, এমন একটা স্বপ্ন দেখেছিলেন বলে আজকে চমৎকার একটা ওয়েব রাইটার্স ইউনিটি তৈরী হয়েছে।

আমি সামহোয়ারের নতুন প্রবর্তিত নীতিমালা এখনও পড়িনি। পড়িনি হোসেইনকে ব্যান করার অন্তর্নিহিত কারণ। তবে এই ব্লগটিতে চোরের পরে হোসেইনকে আমার মনে হয়েছে এ গ্রেট জিনিয়াস, যাদের লেখক হিসাবে জন্ম হলো। সম্ভাবনায় তারা ছাপিয়ে যায় অন্যান্যদের থেকে অনেকদূর। আমি হোসেইনকে ব্যান করায় মর্মাহত। যেভাবে মর্মাহত হয়েছি চোরের ব্লগত্যাগে। সামহোয়ারের মত একটা চমৎকার সাইট নিজস্ব নিয়মে চলবে সাথে ব্লগারদের মতামতকেও শ্রদ্ধা করবে এটাই স্বাভাবিক। কিন্তু হোসেইনের মত ব্লগার হারানো নিতান্তই দুঃখজনক। যেখানে অনেকে স্বইচ্ছায় চলে গেছে, সেখানে হোসেইন স্বপ্রনোদিত হয়ে ব্লগে লটকে ছিল তার প্রতিবাদ ও মতামত প্রকাশকে অবলম্বন করে। আমাকে হয়তো ব্যান করে দিলে সেটা নিয়ে কখনও উচ্চবাচ্য করবো না, নীরবেই হারিয়ে যাব, কিন্তু হোসেইনকে ব্যান করার পরেও সে ব্লগ ত্যাগ করেনি। একজন হোসেইন কতটা ভালবেসে ব্লগে এভাবে লেগে থাকেন, সামহোয়ারের নিয়ন্তরা তা কখনই বুঝতে পারবেন না। একজন ক্ষমতাহীন ব্লগারই কেবল বুঝতে পারে। আশা করি সামহোয়ারও বুঝবে, হোসেইনকে প্রথম পেইজে ফিরিয়ে নিয়ে আসবে সগৌরবে।
সর্বশেষ এডিট : ০৯ ই জুলাই, ২০০৭ সকাল ১০:৩১
২৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"পুরুষ প্রেমিক ভালোবাসে 'তুমি'র জন্য, প্রেমিক পুরুষ ভালোবাসে 'আমি'র জন্য।"

লিখেছেন ডি এইচ তুহিন, ০৩ রা জুলাই, ২০২৬ রাত ৯:০৮

শুধু দুটো শব্দের জায়গা বদলের সাথে সাথে অর্থ উল্টে গেল। একটু ভাবলে দেখবেন, এই ছোট্ট বাক্যটার ভেতরে আসলে লুকিয়ে আছে সম্পর্ক নিয়ে আমাদের বহুদিনের চেনা এক তেতো সত্য।

আমরা চারপাশে দুই... ...বাকিটুকু পড়ুন

জাতিসত্তার পরিচয়ের বাজার

লিখেছেন তানভীর রাতুল, ০৪ ঠা জুলাই, ২০২৬ রাত ৩:২১

ইতিহাসে কোনো আদর্শ সত্যিকার অর্থে মরে না। সে শুধু নাম বদলায়, পরাজিত আদর্শেরও পুনর্জন্ম হয়।

১৯৭০ সালের নির্বাচনে পূর্ব পাকিস্তানে মুসলিম লীগ একটি আসনও পায়নি। কিন্তু সেই রাতে মুসলিম লীগ মরেনি,... ...বাকিটুকু পড়ুন

একটা ছিলো সোনার কণ‍্যা, মেঘ বরন কেশ!!!!

লিখেছেন ক্লোন রাফা, ০৪ ঠা জুলাই, ২০২৬ ভোর ৬:১৩



শাওন প্রশ্ন করেছিলে ৭৮ বছর বয়স্ক একজন মহিলার। অন্তর্বাস উচিয়ে যখন অন্তর্জালে দাঁত মুখ খিচিয়ে উল্লসিত বহু পোস্টে ভেসে যায় ।কিংবা দেয়ালে সরাসরি দি লিখে প্রচার করছিলো তখন... ...বাকিটুকু পড়ুন

‘ছুটি’র স্মৃতি

লিখেছেন খায়রুল আহসান, ০৪ ঠা জুলাই, ২০২৬ দুপুর ১২:৫০

(প্রায় দু’মাস আগে লেখা। তখন গ্রীষ্মকাল হলেও ঢাকায় কয়েকদিন পরপর বৃষ্টি হতো। এখনকার মত “ঘাম ঝরে দরদর” ধরণের গরম ছিল না। রাতগুলো তুলনামূলকভাবে বেশ ঠাণ্ডা থাকতো।)

আজ খুব ভোরে (শেষরাতে)... ...বাকিটুকু পড়ুন

যে কারণে এবারের বিশ্বকাপও আর্জেন্টিনার ঘরেই উঠবে B-)

লিখেছেন জ্যাক স্মিথ, ০৪ ঠা জুলাই, ২০২৬ বিকাল ৩:৫৪



কারণ আর্জেন্টিনা দুর্দান্ত, মেসি-মার্তিনেজরা অপ্রতিরোধ্য। আর্জেন্টিনা এখন পর্যন্ত এই বিশ্বকাপের সবগুলো ম্যাচেই একছত্র আধিপত্য দেখিয়ে জয়লাভ করে প্রবল বেগে ফাইনালের দিকে ধ্বাবিত হচ্ছে। আশা করা যাচ্ছে গতবারের... ...বাকিটুকু পড়ুন

×