somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমাদের একটা স্বপ্নের পাঠশালা

০৭ ই মে, ২০০৯ রাত ১২:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভাবছিলাম স্কুলের দিনগুলোর কথা। নতুন একজন প্রেসিডেন্ট হয়েছে। ক্লাস টিচার নাম মুখস্থ করতে বললেন। সে নাম মোটেও মুখস্থ হতে চায় না। মানুষের নাম যে এমন হয় কিভাবে সেটাও চিন্তার কারণ হয়ে দাড়িয়েছিল। প্রধান সামরিক আইন প্রশাসক লেফটেনেন্ট জেনারেল হুসেইন মুহাম্মদ এরশাদ। আর ইংরেজীতে সেই নামের সবচেয়ে বিদঘুটে শব্দটা ছিল লেফটেনেন্ট..উহু কত দূরে অথচ কত সজিব সেই দিনগুলি।

বাচ্চারা তাদের স্কুলের দিনগুলি ভুলতে পারে না। যদি পাঠ্য হয় বিনোদনের, মুহূর্তগুলো কাটে আনন্দে...শিক্ষা গ্রহণ হয়ে উঠতে পারে একজন শিশুর অতীব প্রার্থণীয়। ভাগ্য সুপ্রসন্ন ছিল বলে ৮২ সালে ক্লাস থ্রির শিক্ষকদের আমি স্পষ্ট মনে করতে পারি। যদিও মাত্র বছর তিনেক তাদের সংস্পর্শে ছিলাম কিন্তু এখনও সেইদিন গুলো অনেক বেশী এনলাইটেড মনে হয়।

৮২ এর সাথে ২৭ বছর যোগ হয়েছে। প্রাইমারী স্কুলের চিত্র আমার দেখা হয় নি। বিভিন্ন ধরণের শিক্ষা-ব্যবস্থার সাথেও পরিচয় হয়নি। তবে প্রতিনিয়ত যা শুনছি তাতে সরকারী প্রাথমিক বিদ্যালয়গুলির অবস্থা যে সবচেয়ে শোচনীয় অনুমান করতে পারি। একজন প্রধান শিক্ষকের বেতন ৭ হাজার টাকারও কম। কিভাবে সম্ভব এই বেতনে সংসার চালানো?

একটা জাতির প্রাথমিক শিক্ষা-ব্যবস্থার উন্নয়নের নকশা ছাড়া সেটার কি আসলে কোন গন্তব্য থাকে? ব্যাঙের ছাতার মত গজিয়ে ওঠা এনজিওর স্কুলগুলোর অবস্থা তো আরো শোচনীয়। কারা পড়াচ্ছে কি পড়াচ্ছে তার কোন কুল কিনারা খুঁজে পাওয়া যায় না। বেতন শুনলাম সরকারী স্কুলের চেয়েও কম!

রুবেলের "আমাদের পাঠশালা"কে আমার একটা মডেল স্কুল মনে হয়েছে। একটা স্বপ্নের বিদ্যালয়।

আগামী শনিবার সকাল ১১টায় পল্লবীস্থ ঐ স্কুলটা ঘুরে দেখার আরেকবার সুযোগ পাওয়া যাচ্ছে। বেশ ভাল লাগছে কেউ কেউ সত্যিই স্কুলটা নিয়ে স্বপ্ন দেখতে শুরু করেছে।

আমাদের পাঠশালা নিয়ে কয়েকটা পোস্টের লিংক।
আজকে আমার আরেকটা পোস্ট
সাদিকের গতকালের পোস্ট
২০০৯ এর বাংলা বর্ষবরণ পোস্ট
আমাদের পাঠশালার বর্ষবরণ আহবান করে পোস্ট
২০০৮ এর বর্ষবরণের পোস্ট
সর্বশেষ এডিট : ০৭ ই মে, ২০০৯ রাত ১২:২৪
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এসো ঈদের গল্প লিখি..... পড়ি

লিখেছেন অপ্‌সরা, ১৯ শে মার্চ, ২০২৬ রাত ১০:১১


আরও অনেকের গল্প পড়ার অপেক্ষায়..... স্বপ্নের শঙ্খচিলভাইয়া, নতুন নকিবভাইয়া, প্রবাসীকালোভাইয়া,ওমর খাইয়ামভাইয়া, হুমায়রা হারুন আপুনি, করুনাধারা আপুনি, মেহবুবা আপুনি, রাজীব নূর ভাইয়া, রানার ভাইয়ার গল্প পড়তে চাই, জানতে... ...বাকিটুকু পড়ুন

কে আমারে ডাকে?

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ১৯ শে মার্চ, ২০২৬ রাত ১১:২০

কিছু কিছু গান তৈরির পর সৃষ্টির আনন্দে আমি অত্যধিক উচ্ছ্বসিত হই। এ গানটার ফিমেইল ভার্সনটা তৈরি করেও আমি অনেক অনেক তৃপ্ত। আপনারা যারা ফোক-ক্ল্যাসিক্যাল ফিউশন ভালোবাসেন, এটা তাদের জন্য উপযুক্ত... ...বাকিটুকু পড়ুন

ইরানের ভুল বনাম যুদ্ধকৌশল

লিখেছেন আলামিন১০৪, ২০ শে মার্চ, ২০২৬ রাত ১২:০৯






ইরান যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করেছিল এবং তার মাশুল দিচ্ছে হাড়ে-হাড়ে। যখন গাজার শিশু-মহিলা-আপামর জনসাধারণকে নির্বিচারে বোমা-ক্ষেপনাস্ত্রের আঘাতে নির্মমভাবে হত্যা করা হচ্ছিল তখন আম্রিকা বলেছিল ঈসরাইলের উপর হামলায় ইরানের ভূমিকা নেই- মানে... ...বাকিটুকু পড়ুন

লোভে পাপ, পাপে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ১:৫২


"মাংস সমিতি।" এরকম নাম শুনলে প্রথমে হাসি পায়। সঞ্চয় সমিতি শুনেছি, ঋণ সমিতি শুনেছি, এমনকি মহিলা সমিতিও শুনেছি। কিন্তু মাংস সমিতি? তারপর একটু ভাবলে হাসি থেমে যায়। কারণ... ...বাকিটুকু পড়ুন

রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ৮:৩৪


আজ বাদে কাল ঈদ। ঈদ-উল-ফিতর প্রতি বছর আমাদের জীবনে নতুন নতুন অনুভূতি নিয়ে ফিরে আসে, তবে এই আনন্দের জোয়ার সবচেয়ে বেশি আছড়ে পড়ে শিশু-কিশোরদের মনে। সেই ছোটবেলার কথা মনে... ...বাকিটুকু পড়ুন

×