চাঁদ আর সূর্যের মাঝের লনে
গরম চা ডাইনিং টেবিলের উপর।
দুইপাশে দুই শলাকায় অগ্নি প্রজ্জ্বোলন,
পিছনে দূরের পৃথিবীর গোলকরঞ্জন!
এর থেকে নিদারুণ পরিহাস আর কিছুই হতে পারে না।
আজকাল তাই গিলছি।
মনে হয় দ্বি-অক্ষিতে ধুম্রপাত - ভাপে, শাপে;
কেউ কখনও এমন অবাস্তব নিমন্ত্রণে সাড়া দেয়নি।
তাও দিচ্ছি - একদা জন্মেছিল যক্ষের ধন,
পুষে রেখেছিলো।
আজ আকাশে উড়ে বেড়ানো তো স্রেফ ডালভাত।
কখনও এমন হয়, যা কিছু সংগের
তার সাথে অমোচনীয় দূরত্ব।
অনির্ণীত।
নিরানব্বইবার উচ্চারণেও ধ্বনিত হয়নি একটিমাত্র বাক্য।
অথচ একবার বাকী রয়ে গেলো অশ্রুত কোন গ্রন্থনা।
তাই সব।
কারো মনে কোন সন্দেহ নেই। সবকিছু আগের মত।
সবকিছুই সমুজ্জ্বল - চাঁদ, সূর্যের চিরন্তন বিভাজন
ডাইনিং টেবিলে ফুটন্ত চা-এর দুইপাশে!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


