somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইউনাইটেড-২

১৯ শে আগস্ট, ২০১০ দুপুর ২:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হাসপাতালে যেতে রাজি হওয়ায় উল্টো বিপদে পড়লাম। উৎকট লিপস্টিক, মাঝরাতেও হালকা মেক-আপ আর পোষাকের শ্রী দেখে যে কেউ বুঝে নেবে ভাসমান পতিতা। বললাম, ওকে, লিপস্টিক ও মেকআপ মুছে, ওড়নাটা বুকের উপরে ভদ্রলোকের মত দেও!

মেয়েটি হাতের তালু দিয়ে লিপস্টিক তুলে ফেললো, ওড়নার খুট দিয়ে গালের মেকআপ মুছলো। তারপরেও তার চেহারা চেঞ্জ হলো না। হাঁটতে হাঁটতে বললাম, রুক্ষ্মভাবে কথা বলবে না, কোমলস্বরে এবং শুদ্ধভাবে কথা বলার চেষ্টা করবে!

ওখে! সে বললো, হাসলো। তারপরে আমাকে অবাক করে দিয়ে বললো, নাহ - থাউক, আমি যাইগা!

আমি বললাম, কেনো?

পাবলিক দেইখ্খা টিটকারী মারবে! উল্টো দিকে ঘুরে হাঁটা শুরু করলো। বললাম, তোমাদের ব্লাড টেস্ট করার জন্য তো অনেক ক্লিনিক আছে! সেখানে টেস্ট করাতে পারো না?

সে ঘুরে দাড়িয়ে বললো, সেখানে তো যাই রেগুলার, তয় ভাবছিনাম একটু দামি হাসপাতালে টেস্ট করাইয়া দেহি!

ক্লিনিকের উপরে ভরসা নাই?

সে বললো, আছে, কিন্তু কেমন যেনো আটকা লাগে। থাউকগা, যান গা ভাই...আমি যাই!

ততক্ষণে মেয়েটি আমার চোখে সয়ে এসেছে। যৌনকর্মী মনে হচ্ছে না। বললাম, চলো, কেউ টিটকারী মারবে না! এবার তাকে একটু কনফিউজড মনে হলো। সে বললো, একটু পরে সেহেরীর জন্য লোকজন উঠবে। বাসার ক্ষেপ পাইতে পারি! না কাজ কইরা কেন শুধু শুধু টাকা দিবেন? খুদা হাফেজ!

আটকালাম না। বেঁচে গেছি। তবে এই সেদিন পর্যন্ত যৌনকর্মীদের অস্পৃশ্য মনে হতো, একধরণের ঘৃণাবোধ কাজ করতো। কোন প্রকার সংস্পর্শে বা কথা বললেও নিজের কুলীণতা বিপন্ন হবে ভাবতাম। সেটা এখন আর প্রবল নয়। যৌনকর্মীদের স্বাস্থ্য ঝুঁকি নিয়ে আমাদের অফিসের কাজ আছে বলে অচ্ছ্যুৎ ভাবটা গেছে।

এখন জানি পুরুষদের জন্যই যৌনপেশার উৎপত্তি। এই মেয়েটি দায়ী নয়। নারীর এই ক্ষুন্নিবৃত্তিকে কেবল কদর্যভাবে উপভোগ করছে পুরুষ।

দি-শেষ
১১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Epstein File-মানবতার কলঙ্ক

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:০৮

গত ৩০ জানুয়ারি Epstein Files এর ৩ মিলিয়নেরও বেশি পৃষ্ঠার নথি, ২,০০০ অধিক ভিডিও এবং ১৮০,০০০টি ছবি প্রকাশিত হয়েছে। আমেরিকা ও ইসরায়েলের সব কুকর্ম ফাঁস করা হয়েছে!
যারা মানবতা, সভ্যতা,... ...বাকিটুকু পড়ুন

রোজার ২৪ আধুনিক মাসআলা, যেগুলো জেনে রাখা প্রয়োজন সকলেরই - রিপোস্ট

লিখেছেন নতুন নকিব, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:৪০

রোজার ২৪ আধুনিক মাসআলা, যেগুলো জেনে রাখা প্রয়োজন সকলেরই - রিপোস্ট

ছবিঃ অন্তর্জাল।

পবিত্র মাহে রমজান খুবই নিকটবর্তী। আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শা'বান, ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ,... ...বাকিটুকু পড়ুন

জীবনের গল্প- ৯৯

লিখেছেন রাজীব নুর, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:৩২



১। আমাদের এলাকায় মুদি দোকানে কাজ করে জাহিদ।
জাহিদের বয়স ২৪/২৫ হবে। সহজ সরল ভালো একটা ছেলে। জাহিদের সাথে আমার বেশ খাতির আছে। সময় পেলেই সে... ...বাকিটুকু পড়ুন

=একটি জোনাক প্রহর দেবে আমায়=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৩৮


গাঁয়ের বাড়ি মধ্যরাতে
জোনাক নাকি বেড়ায় উড়ে,
ঝিঁঝি নাকি নাকি সুরে
ডাকে দূরে বহুদূরে?

মধ্যরাতের নীল আকাশে
জ্বলে নাকি চাঁদের আলো!
রাতে নাকি নিরিবিলি
বসে থাকলে লাগে ভালো?

শিয়াল ডাকে হুক্কা হুয়া;
কুকুর ডাকে একা ঘেউ ঘেউ;
মধ্যরাতে গাঁয়ে নাকি
ঘুমায়... ...বাকিটুকু পড়ুন

পাকিস্তানের বির্যে জন্ম নেয়া জারজরা ধর্মের ভিত্তিতে, বিভাজিত করতে চায় বাংলাদেশের নাগরিকদের ‼️

লিখেছেন ক্লোন রাফা, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:২৯



বাংলাদেশী ধর্মান্ধ মুসলমান,
বাঙালি পরিচয় তোমার কাছে অপ্রয়োজনীয় বাহুল্য।
তুমি কি দেশে দেশে Ehtnic Cleansing এর ইতিহাস জানো? জাতিগত নিধন কী বোঝো?
বাঙালি জাতি নিধনের রক্ত-দাগ প্রজন্ম থেকে... ...বাকিটুকু পড়ুন

×