বারবার মন্তব্যই পড়ে যাই নিজের লেখা উহ্য রেখে
আলতো চাদর পেঁচিয়ে ঢেকে রাখি রোদবৃষ্টির দিনে
একেকটা মন্তব্যে ঔরসজাত সন্তানের স্পর্শ মেখে
সযতনে রেখে দেই তারার বান্ডিলে বুকের গহীনে!
একেকটা মন্তব্য আমাকে শক্ত শেকল পড়ায় দেহে
আমি কেবলই আটকে যাই কৃষ্ণমায়ায় পুচ্ছডানায়
কস্মিনকালে দেখা হয়নাই অথচ কত আপন ভেবে
আগলে রাখা শেকলগুলো আমাকেই পাগল বানায়!
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



