বায়ুমন্ডলের তাপমাত্রা বৃদ্ধি করে সৃষ্টিকূলের বসবাসের জন্য হুমকি ও পৃথিবীর জলবায়ু পরিবর্তন করছে এমন দায়ী গ্যাসের অন্যতম একটি মিথেন। মিথেন কার্বনডাইঅক্সাইড এর চেয়ে তেব্রতর একথা আগের পোষ্টে লিখেছি। মিথেনর উৎসের একটি জায়গা পশুর বর্জ্য। এছাড়া চামড়া- ট্যানারি ইত্যাদিতো আছেই।
যায় হোক ঈঁদের একটি অংশ পশু কুরবানি নিয়ে আয়োজন থাকে।বাংলাদেশে এ বছর প্রায় চল্লিশ লক্ষ পশু কুরবানি হবে বলে জানা গেছে পত্র পত্রিকা থেকে।
লক্ষনীয়, যে পশুটিকে কুরবানি দিব তার বর্জ্যকেও সঠিক নিষ্কাশনের ব্যবস্থা করব। এ ক্ষেত্রে শহর, গ্রাম দু'ধরনণের পরিকল্পানা নিয়ে তা বাস্তবায়ন করতে হবে।
( সংবাদ:
ঈদুল আজহার পরের দিনের মধ্যেই নগরী থেকে পশুর বর্জ্য অপসারণ করবে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ২ হাজার পরিচ্ছন্ন কর্মী বর্জ্য অপসারণ কার্যক্রমকে গতিশীল ও নির্বিঘ্ন করতে নগরীর ৪১টি ওয়ার্ডকে চারটি জোনে ভাগ করা হয়েছে। চসিকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।)
এ ভাবে প্রত্যেকে ব্যক্তি, সমাজ, রাষ্ট্র ও পৃথিবীর শহর-বন্দর, গ্রাম-গঞ্জকে পরিকল্পার আওতায় এনে পরিবেশ রক্ষা করা উচিৎ।
সুতরাং বর্জ্যের দিকে খেয়াল রাখুন, পরিবেশ রক্ষায় এগিয়ে আসুন।


সর্বশেষ এডিট : ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



